ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

রাবিতে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা চলবে

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৩ ১৯:৫০
নিজস্ব প্রতিবেদক
রাবিতে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা চলবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার (১৪ মার্চ) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা যথারিতি শুরু হতে যাচ্ছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের ওপর কতিপয় স্থানীয় লোকজন যেভাবে চড়াও হয়েছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বৃহৎ আকার ধারণ করলে আমরা ১২ ও ১৩ মার্চ দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিলাম।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা শান্তিপ্রিয়। তারা আমাদের কাছে কিছু দাবি জানিয়েছে। আমরা সেই দাবিগুলো মেনে নিয়েছি, তারাও ঘরে ফিরে গেছে। এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আবারো যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে।

আরো পড়ুন: রাবিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: আসামি ৩০০ জন

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চবির আরও ৪ পদ থেকে ৩ জনের পদত্যাগ

    নিজস্ব প্রতিবেদক
    ১৩ মার্চ, ২০২৩ ১৯:৪৬
    নিজস্ব প্রতিবেদক
    চবির আরও ৪ পদ থেকে ৩ জনের পদত্যাগ

    সাইফুল মিয়া, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের আরো ৪টি পদ থেকে ৩ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম ও অতীশ দিপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুমন বড়ুয়া ও সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব।

    সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। পদত্যাগপত্রে প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

    পদত্যাগী ড. সুমন বড়ুয়া বলেন, আসলে একসাথে অনেকগুলো কাজ করতে আমি হিমশিম খাচ্ছিলাম। প্রভোস্টের দায়িত্ব পালন করতে গিয়ে একাডেমিক এবং গবেষণা কাজগুলো চালিয়ে নেয়া কঠিন হয়ে পড়েছিল। সে কারণেই মূলত একটি দায়িত্ব ছেড়ে দিয়েছি।

    পদত্যাগী মুহাম্মদ ইয়াকুব বলেন, ‘বাকিরা কে কী কারণে পদত্যাগ করেছেন আমি জানি না। তবে আমি আদর্শিক জায়গা থেকে নতুন প্রক্টরের বিষয়টি মেনে নিতে পারিনি। তাই পদত্যাগ করেছি।’

    তিনি আরও বলেন, আমাদের জানা মতে তিনি বিএনপিপন্থী মানুষ। বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন বলে গুঞ্জন রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ পদে এরকম কাওকে মনোনীত করা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আদর্শগত কারণে আমি পদত্যাগ করেছি’।

    তবে অপর পদত্যাগী ড. সাইদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়াও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

    প্রসঙ্গত, গত রোববার (১২ মার্চ) চবি প্রক্টর, সহকারী প্রক্টরসহ ১৮টি পদ থেকে মোট ১৬ জন শিক্ষক পদত্যাগ করেন। পদত্যাগের এক ঘন্টার মধ্যেই নতুন প্রক্টর হিসেবে মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে নিয়োগ দেওয়া হয়।

    এছাড়াও শিক্ষক হওয়ার ৪০ দিনের মাথায় মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের নতুন প্রভাষক সৌরভ সাহা জয় এবং ওশানোগ্রাফি বিভাগের মোহাম্মদ রোকন উদ্দিনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন সহকারী প্রভোস্ট রবিউল ইসলাম

      নিজস্ব প্রতিবেদক
      ১৩ মার্চ, ২০২৩ ১৯:৪৫
      নিজস্ব প্রতিবেদক
      বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন সহকারী প্রভোস্ট রবিউল ইসলাম

      বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের নতুন সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো রবিউল ইসলাম।

      সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্ব প্রদান করা হয়।

      এছাড়াও এই চিঠিতে সহকারী হল প্রভোস্ট সহ অন্যন্য প্রশাসনিক বিভিন্ন পদে আরও ৩ জন শিক্ষককে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কাজী রেজুয়ান হোসেন ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক পদে, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সাইফ-তুষারের নেতৃত্বে ইবির 'রক্তিমা'

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ মার্চ, ২০২৩ ১৯:৪০
        নিজস্ব প্রতিবেদক
        সাইফ-তুষারের নেতৃত্বে ইবির 'রক্তিমা'

        নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন ‘রক্তিমা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম (সাইফ) ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভগের শিক্ষার্থী সেফায়েত উল্লাহ তুষার।

        সোমবার (১৩ মার্চ) সংগঠনটি থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

        কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সিরাজুম মুনিরা, রাকিব হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদক রোহিনী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মসিউর রহমান ও দপ্তর সম্পাদক আজিজা আনজুম। এদিকে আগামী এক মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

        উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সালে যাত্রা শুরু করে। এরপর থেকে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ১ মাস পর ক্লাস শুরু করলেন নির্যাতনের শিকার ফুলপরী

          নিজস্ব প্রতিবেদক
          ১৩ মার্চ, ২০২৩ ১৮:২৩
          নিজস্ব প্রতিবেদক
          ১ মাস পর ক্লাস শুরু করলেন নির্যাতনের শিকার ফুলপরী

          নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার হওয়া ফুলপরি ক্লাস শুরু করেছেন। দীর্ঘ এক মাস পর সোমবার (১৩ মার্চ) ক্লাস শুরু করেন ভুক্তভোগী।

          ভুক্তভোগী ফুলপরি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দিনের ক্লাসের মতো অনুভূতি পাচ্ছি। যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি প্রথমে অনেক ভয়ে ছিলাম। তবে এখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে।

          এদিকে গত ৪ মার্চ উচ্চ আদালত থেকে পছন্দের হল বরাদ্দের নির্দেশের পর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট বরাদ্দের জন্য আবেদন করেন ফুলপরী। এরপর গত রবিবার ফুলপরী তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পছন্দের হলে উঠেন।

          এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী অন্তরা ও তার সহকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয় ফুলপরি। এর ফলে নির্যাতনের ঘটনার বর্ণনা, তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জমা ও হাইকোর্টে রিট হওয়ার ঘটনায় ছুটোছুটি করতে হয় ভুক্তভোগীকে। যার কারণে দীর্ঘ ১ মাস ক্লাসে বসতে পারেনি ফুলপরী। এরপর সোমবার (১৩ মার্চ) সে ক্লাস শুরু করেছেন বলে জানা গেছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত