ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

রাবির প্রধান ফটকে আগুন জ্বালিয়ে অবরোধ

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৩ ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক
রাবির প্রধান ফটকে আগুন জ্বালিয়ে অবরোধ

রাবি প্রতিনিধিঃ স্থানীয়, ব্যবসায়ী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীর উপর গুলির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (১২ মার্চ) বেলা ১টার দিকে রাজশাহী -ঢাকা মহাসড়ক আগুন জালিয়ে অবরোধ করে আন্দোলনকারীদের একাংশ শিক্ষার্থী।

প্রতিবেদন লেখা পর্যন্ত সিনেট ভবনের সামনে ও প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ২ ভাগে বিভক্ত হয়ে হাজারো শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এছাড়াও মূল ফটকের সামনে রাজশাহী -ঢাকা মহাসড়কের অপর পাশে পুলিশকে অবস্থান করতেও দেখা গেছে।

আরো পড়ুন: রাবি উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

উল্লেখ্য , শনিবার (১১ মার্চ) বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরে বিজিবি মোতায়েন করা হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাবি উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক
    ১২ মার্চ, ২০২৩ ১৩:৩৫
    নিজস্ব প্রতিবেদক
    রাবি উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

    রাবি প্রতিনিধি: স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের পদক্ষেপের গাফিলতির অভিযোগে ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের গুলিবিদ্ধের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করেছেন। রোববার (১২ মার্চ) বেলা ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে উপাচার্যকে অবরুদ্ধ করা হয়।

    এ সময় উপাচার্য সম্মুখ আলোচনার জন্য শিক্ষার্থীদেরকে সাবাশ বাংলাদেশ মাঠে আসার আহ্বান করেন। কিন্তু বিক্ষিপ্ত শিক্ষার্থীরা বিনোদনপুর গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আলোচনায় আসতে বলেন। এতে উপাচার্য সম্মত না হলে তাকে ভেতরে রেখে শিক্ষার্থীরা চারদিক থেকে আটকে ধরে। রিপোর্টটি লেখা পর্যন্ত এই অবস্থা বিদ্যমান রয়েছে।

    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন ও বিক্ষোভ মিছিল করেন।

    আরো পড়ুন: রাবির প্রশাসনিক ভবনে তালা: প্রক্টরের পদত্যাগ দাবি

    বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরেন।

    উল্লেখ্য, শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা জড়ালে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন হয়েছে বলে জানা গেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সজিব-মেহেদী

      নিজস্ব প্রতিবেদক
      ১২ মার্চ, ২০২৩ ১১:৫৫
      নিজস্ব প্রতিবেদক
      জাবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সজিব-মেহেদী

      জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদকে সভাপতি এবং লোকপ্রশাসন ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

      শনিবার (১১ মার্চ) সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি শিমুল ইসলাম মিনারুল ও সাধারণ সম্পাদক মো. হাসান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

      কমিটিতে সহ-সভাপতি পদে আছেন শাকিল আহমেদ, জান্নাত সোমা, তামিমা,লিখন, আশরাফিয়া ইসলাম মিম,শাকিল ইসলাম, শাহীন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রাপ্তরা হলেন, আব্দুল বারি, মৌসুমি খাতুন, লিমা খাতুন, শিমুল সরদার, আজিজুল হাকিম, আদনান আরদিন, এসআইএম আদনান। সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিক শেখ, ফারজান আক্তার মিম।

      এছাড়া অন্যান্য পদে কোষাধ্যক্ষ শরীফ, উপ-কোষাধ্যক্ষ সাদিক ইয়াসির , দপ্তর সম্পাদক অমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ, পাঠাগার বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ সৈকত, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক শুভ সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাইম, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সাদিয়া, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক ফাউজিয়া ফারিয়া, ক্রীড়া সম্পাদক সাহেদ, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ত্রাণ বিতরণ বিষয়ক সম্পাদক মোহাইমিন মাহমুদ মিম, বৃত্তি বিষয়ক সম্পাদক শারমিন আক্তার মিম, পরিবেশ বিষয়ক সম্পাদক আরাফাত হাসান এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক শারমিন জান্নাত।

      এছাড়াও কার্যকরী সদস্য পদে ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা সদস্য হিসেবে আছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের প্রফেসর ড. সোহেল আহমেদ, একই বিভাগের প্রফেসর ড. ইব্রাহিম খলিল ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এসিসট্যান্ট প্রফেসর শায়লা শারমিন সেতু।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পবিপ্রবি'তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৩ জন

        নিজস্ব প্রতিবেদক
        ১২ মার্চ, ২০২৩ ১১:৪৯
        নিজস্ব প্রতিবেদক
        পবিপ্রবি'তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৩ জন

        পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে দূর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশে নির্মিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদে কর্মরত শ্রমিকদের মধ্যে চার জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দূর্ঘটনার শিকার হন।

        শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, আগামীকাল ছাদ ঢালাই দেয়ার জন্য তড়িঘড়ি করে রাতেই রড দিয়ে ছাদের কাজ করছিলেন শ্রমিকেরা। রডের সাথে বৈদ্যুতিক মেইন লাইনের সংযোগ হয়ে ছিটকে পড়ে ইমরান হোসেন(২৫), মোঃ মনির(২৭),শফিকুর রহমান (৩৮) সহ চার জন মারাত্মক স্পৃষ্ট হয়। এতে শ্রমিকদের প্রায় ৭০% শরীর পুড়ে দগ্ধ হয়। আহত শ্রমিকদের মধ্যে শফিকুর রহমানের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

        প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পাশে নির্মিত ভবনে বৈদ্যুতিক লাইনে আগুন ধরে যায়। তারপর উপর থেকে একজন নিচে পড়ে যান এবং শরীর অধিকাংশ অংশ পুড়ে যায়।

        পবিপ্রবি হেলথকেয়ার সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. এ. টি. এম. নাসির উদ্দীন বলেন, "আহত শ্রমিকদের হেলথ কেয়ারে আনলে দেখা যায় শ্রমিকদের শরীরের প্রায় ৭০% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে কোন ধরণের আশংকা থাকবে না।

        এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, "আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের আরো বেশি সচেতন হওয়া দরকার ছিলো। এ ধরণের ঘটনা কোন ভাবেই কাম্য নয়।"

        এ বিষয়ে ঠিকাদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাবির প্রশাসনিক ভবনে তালা: প্রক্টরের পদত্যাগ দাবি

          নিজস্ব প্রতিবেদক
          ১২ মার্চ, ২০২৩ ১১:২০
          নিজস্ব প্রতিবেদক
          রাবির প্রশাসনিক ভবনে তালা: প্রক্টরের পদত্যাগ দাবি

          রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের পদক্ষেপে গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থী গুলিবিদ্ধের অভিযোগ তুলে আন্দোলন করছেন তারা। রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন ও বিক্ষোভ মিছিল করেন।

          বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় তাদের দেওয়া বিভিন্ন স্লোগানের মাধ্যমে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

          আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, গতকালকের সংঘর্ষের ঘটনায় রাত ১২টা অবধি আমরা প্রক্টরকে দেখতে পাইনি। একজন প্রক্টরের অনেক সাহসী হওয়া উচিত। মেরুদন্ডহীন কোনো লোককে এসব গুরুত্বপূর্ণ জায়গায় বসানো উচিত না। কালকে আমরা অভিভাবকহীনতায় ভুগেছি। আমাদের শরীর থেকে রক্ত ঝড়েছে, আর প্রক্টরের কোনো খোঁজ নেই। তাহলে প্রক্টরের কাজ কী? এমন দায়িত্বহীন প্রক্টরের অবিলম্বে পদত্যাগ চাই। সন্ধ্যায় কাপল ধরার জন্য আনাচে-কানাচে টর্চলাইট মারা তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।

          আরো পড়ুন: রাবি ও বিনোদপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে

          রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিত অন্তর বলেন, আমরা এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। গতকাল রাতে শিক্ষার্থীরা হাসপাতালে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কাওকে দেখা যায়নি।

          উল্লেখ্য, শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা জড়ালে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন হয়েছে বলে জানা গেছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত