শিরোনাম
জবি সাংবাদিক সমিতির নেতৃত্বে তানভীর, মামুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মামুন শেখ। সোমবার (২৭ ফেব্রুয়ারী) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী।
কমিটিতে সহ-সভাপতি পদে দ্য ডেইলি ক্যাম্পাসের সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের মিনহাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মানবজমিনের জয়নুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সমকালের ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য-১ পদে ঢাকা পোস্টের মাহতাব লিমন এবং কার্যনির্বাহী সদস্য-২ পদে দৈনিক আজকালের খবরের তৌফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
সরকারি তিতুমীর কলেজে রিসার্চ ক্লাবের উদ্যোগে SPSS কোর্স সম্পূর্ণ
পাপ্পু, তিতুমীর কলেজঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রিসার্চ ক্লাব ( GTCRC) কর্তৃক আয়োজিত ৮ ঘন্টা ব্যাপী " Beginner Course On Date Analysis Using SPSS " কোর্স সম্পূর্ণ হয়েছে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেবার মধ্য দিয়ে। যা গত ২২ ও ২৩ ফেব্রুয়ারী ২০২৩ থেকে শুরু হয়ে২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত। দৈনিক ২ ঘন্টা করে মোট ৪ দিনে ৮ ঘন্টা ব্যাপী এই কোর্সটি অনুষ্ঠিত হয়।
SPSS সমাপনী সেশন ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মো মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন রিসার্চ ক্লাবের প্রধান উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মালেকা বিলকিস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যপক ড. নিলুফা ইয়াসমিন এবং রিসার্চ ক্লাবের মডারেটরগণ।
উক্ত কোর্সের চিফ ইন্সট্রাকটর ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক মো গালিব হোসেন এবং দুজন কো- ইন্সট্রাকটর ছিলেন মো রাকিব আকন ও আতিকুর রহমান রনি।
উপাধ্যক্ষ মহোদয় ক্লাসরুম ঘুরে ঘুরে প্রশিক্ষণার্থীদের ডাটা পর্যবেক্ষন করে বলেন " রিসার্চ ক্লাবের ছেলে- মেয়েরা গবেষণার মত গভীর জ্ঞান অন্বেষণের পথে এত চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় দিক হলো এদের নিয়ে আমাদের কখনো টেনশনে থাকতে হয় না! কারন এরা সব সময় তাদের পড়াশোনা গবেষণা এগুলো নিয়েই থাকে "।
তিনি আরো বলেন, " যেখানে অনেক পাবলিক বিশ্বিবদ্যালয়ে এ পর্যন্ত ঠিকঠাক মতো গবেষণার হয় না, সেখানে আমাদের রিসার্চ ক্লাবের ছেলে - মেয়েরা এত আগ্রহের সাথে গবেষণা লিখছে, ডাটা এনালাইসিস সহ বিভিন্ন স্কিল অর্জন করেছে! এই বিষয় গুলো আমাদের গর্বিত করে"।
পাশাপাশি কোর্স ইন্সট্রাকটর মো গালিব হোসেন সহ রিসার্চ ক্লাবের উপদেষ্টা ও উপদেষ্টা সহ রিসার্চ ক্লাবের সংশ্লিষ্ট সকল শিক্ষকের ভূয়সি প্রশংসা করেন।
সরকারি তিতুমীর কলেজের রিসার্চ ক্লাবের SPSS কোর্সে মোট ৫৬ জন আবেদন করেন এবং ৫৬ জন আবেদনকারী থেকে বাছাইকৃত ৩০ জনকে উক্ত কোর্স টি সম্পূর্ণ ফ্রিতে অফার করা হয়। এবং শতভাগ উপস্থিত ও হোমওর্য়াক করার উপর ভিত্তি করে অবশেষ ২৭ জনকে SPSS " Beginner Course On Data Analysis Using " কোর্সের সার্টিফিকেট প্রধান করে।
উপাধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে সার্টিফিকেটের বিতরন শুরু হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য অতিথিরা সকল শিক্ষার্থীদের হাতে SPSS কোর্সের সার্টিফিকেট তুলে দেন। উক্ত অনুষ্ঠানে প্রশীক্ষণার্থীদের পক্ষ থেকে চিফ ইন্সট্রাকটর মো গালিব হোসেন ও কো - ইন্সট্রাকটরদের রাকিব আকন ও আতিকুর রহমান রনির হাতে উপহার সরুপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, তোমরা তোমাদের মেধার পরিচয় দিয়ে এখানে এসেছো। বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয়ের রয়েছে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনন্য।জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সব শাখাতেই তোমাদের বিচরণ থাকতে হবে। শিক্ষার কোনো মুহূর্তই যেন তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ে নানা পথ ও মত রয়েছে। সেগুলো থেকে তোমাদের ভালো পথ বেছে নিয়ে এগোতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তিন হাজারের অধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ।
চবিতে লেখক ফোরামের দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত
সাইফুল মিয়া, চবিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আয়োজনে মাসব্যাপী লেখালেখি বিষয়ক প্রশিক্ষণের ২য় দিনের কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দ্বিতীয় দিনের আলোচ্য বিষয় ছিল সাহিত্য ও শুদ্ধ বানান চর্চা। আজকের এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শেখ সাদী।
ফোরামের সভাপতি আকিজ মাহমুদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এর সঞ্চালনায় এদিনে কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৬মার্চ) তৃতীয় দিনের কর্মশালা জাতীয় ও আন্তর্জাতিক কলাম লেখা বিষয়ের উপর অনুষ্ঠিত হবে।
জাবি সায়েন্স ক্লাবের ক্যারিয়ার প্লানিং ও ওরিয়েন্টেশন ২০২৩ অনুষ্ঠিত
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবীন শিক্ষার্থীদের (৫১ ব্যাচের) বরন এবং তাদের ক্যারিয়ার প্লানিং সম্পর্কে সম্যক ধারনা দিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত "ক্যারিয়ার প্লানিং এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৩" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং সম্পর্কে ধারনা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা কবিরুল বাশার বলেন,স্বপ্ন শুধু দেখলেই চলবে না, বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করতে হবে। আমি যখন কোনকিছু টর্গেট করি সেটা থেকে পিছুপা হই না। জীবনের লক্ষ্য স্থির রাখতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। তাহলেই নিজের পরিকল্পনা বাস্তবায়িত হবে। জীবনে কী হতে চাই এ সিদ্ধান্ত আজকেই নিতে হবে। জীবনে সফল হওয়ার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।
এ সময় তিনি শিক্ষার্থীদেরকে বেশি বেশি বই পড়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহ দেন।
এর আগে, নবীন শিক্ষার্থীদের বরন উপলক্ষে বেল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে 4D মুভি শো, দুপুর ২টা থেকে ২.৩০ পর্যন্ত চলে নবীন শিক্ষার্থীদের ইনভারনমেন্টাল অলিম্পিয়াড এবং দুপুর ২.৪৫ থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে ক্যারিয়ার প্লানিং অনুষ্ঠান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি শাকিল ইসলাম বলেন, ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আন্তর্জাতিকভাবে সম্মান কুড়িয়েছে। ২০২১ সালে আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞান ক্লাব হিসেবে আমরা বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গণিত অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক নানা সভা-সেমিনার আয়োজনসহ নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করার প্রতি আহবান জানান।
এ সময় জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশেষ অতিথি অধ্যাপক আলমগীর কবীর বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুনির্দিষ্ট লক্ষ্য একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং এর ব্যাপারে তিনি আরো বলেন, সময় ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। সন্তানের সফলতা বাবাকে সম্মানিত করতে পারায়।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শরিফ হোসাইন বলেন, একজন কোয়ালিটি হিউম্যান হতে পারলে ভালো ছাত্রও হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে এসব সুযোগ রয়েছে। এখানে স্বাধীনতার পরিধি বেশি থাকায় স্বাধীনতা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিনয়ী হওয়ার উপর জোর দিয়ে তিনি আরো বলেন, যে মানুষ যতবেশি জ্ঞানী সে ততো বেশি বিনয়ী।
এছাড়াও নবীনদের মাঝে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ঋতু ঘঢ়ামি বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞানের উপর নির্ভরশীল। ইনভারনমেন্টাল অলিম্পিয়াড এবং আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা ৫১তম আবর্তনের বন্ধুরা একসাথে হতে পেরেছি। জাবি সায়েন্স ক্লাবের সঙ্গে বিজ্ঞান চর্চায় আমাদের ৫১ব্যাচের পথচলা সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা কবিরুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সনেট, ফার্মাসি বিভাগের অধ্যাপক মুহাম্মদ দিদারে আলম মুহসিন।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শাকিল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাবি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতায় গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ এবং ‘অরবিটাল’ এর মাধ্যমে ক্লাবটি বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাছাড়া, আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য