ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

চবিতে লেখক ফোরামের দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২
নিজস্ব প্রতিবেদক
চবিতে লেখক ফোরামের দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল মিয়া, চবিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আয়োজনে মাসব্যাপী লেখালেখি বিষয়ক প্রশিক্ষণের ২য় দিনের কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দ্বিতীয় দিনের আলোচ্য বিষয় ছিল সাহিত্য ও শুদ্ধ বানান চর্চা। আজকের এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শেখ সাদী।

ফোরামের সভাপতি আকিজ মাহমুদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এর সঞ্চালনায় এদিনে কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৬মার্চ) তৃতীয় দিনের কর্মশালা জাতীয় ও আন্তর্জাতিক কলাম লেখা বিষয়ের উপর অনুষ্ঠিত হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জাবি সায়েন্স ক্লাবের ক্যারিয়ার প্লানিং ও ওরিয়েন্টেশন ২০২৩ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:১৩
    নিজস্ব প্রতিবেদক
    জাবি সায়েন্স ক্লাবের ক্যারিয়ার প্লানিং ও ওরিয়েন্টেশন ২০২৩ অনুষ্ঠিত

    জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবীন শিক্ষার্থীদের (৫১ ব্যাচের) বরন এবং তাদের ক্যারিয়ার প্লানিং সম্পর্কে সম্যক ধারনা দিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত "ক্যারিয়ার প্লানিং এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৩" অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং সম্পর্কে ধারনা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা কবিরুল বাশার বলেন,স্বপ্ন শুধু দেখলেই চলবে না, বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করতে হবে। আমি যখন কোনকিছু টর্গেট করি সেটা থেকে পিছুপা হই না। জীবনের লক্ষ্য স্থির রাখতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। তাহলেই নিজের পরিকল্পনা বাস্তবায়িত হবে। জীবনে কী হতে চাই এ সিদ্ধান্ত আজকেই নিতে হবে। জীবনে সফল হওয়ার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।

    এ সময় তিনি শিক্ষার্থীদেরকে বেশি বেশি বই পড়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহ দেন।

    এর আগে, নবীন শিক্ষার্থীদের বরন উপলক্ষে বেল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে 4D মুভি শো, দুপুর ২টা থেকে ২.৩০ পর্যন্ত চলে নবীন শিক্ষার্থীদের ইনভারনমেন্টাল অলিম্পিয়াড এবং দুপুর ২.৪৫ থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে ক্যারিয়ার প্লানিং অনুষ্ঠান।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি শাকিল ইসলাম বলেন, ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আন্তর্জাতিকভাবে সম্মান কুড়িয়েছে। ২০২১ সালে আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞান ক্লাব হিসেবে আমরা বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গণিত অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক নানা সভা-সেমিনার আয়োজনসহ নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করার প্রতি আহবান জানান।

    এ সময় জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশেষ অতিথি অধ্যাপক আলমগীর কবীর বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুনির্দিষ্ট লক্ষ্য একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

    শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং এর ব্যাপারে তিনি আরো বলেন, সময় ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। সন্তানের সফলতা বাবাকে সম্মানিত করতে পারায়।

    বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শরিফ হোসাইন বলেন, একজন কোয়ালিটি হিউম্যান হতে পারলে ভালো ছাত্রও হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে এসব সুযোগ রয়েছে। এখানে স্বাধীনতার পরিধি বেশি থাকায় স্বাধীনতা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিনয়ী হওয়ার উপর জোর দিয়ে তিনি আরো বলেন, যে মানুষ যতবেশি জ্ঞানী সে ততো বেশি বিনয়ী।

    এছাড়াও নবীনদের মাঝে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ঋতু ঘঢ়ামি বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞানের উপর নির্ভরশীল। ইনভারনমেন্টাল অলিম্পিয়াড এবং আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা ৫১তম আবর্তনের বন্ধুরা একসাথে হতে পেরেছি। জাবি সায়েন্স ক্লাবের সঙ্গে বিজ্ঞান চর্চায় আমাদের ৫১ব্যাচের পথচলা সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা কবিরুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সনেট, ফার্মাসি বিভাগের অধ্যাপক মুহাম্মদ দিদারে আলম মুহসিন।

    এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শাকিল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, জাবি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতায় গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ এবং ‘অরবিটাল’ এর মাধ্যমে ক্লাবটি বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাছাড়া, আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল থেকে বহিষ্কার ৫ শিক্ষার্থী

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৬
      নিজস্ব প্রতিবেদক
      ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল থেকে বহিষ্কার ৫ শিক্ষার্থী

      মোস্তাক মোর্শেদ, ইবিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে র‍্যাগিং এর নামে ছাত্রী নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে দেশরত্ন শেখ হাসিনা হল গঠিত তদন্ত কমিটি। এর প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সহ আরো ৪ অভিযুক্ত তাবাসসুম, মিম, উর্মী, মুয়াবিয়ার হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হয়।

      সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম তার অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এসময় তিনি হল কমিটির গৃহিত লিখিত সিদ্ধান্তগুলো পাঠ করে শোনান।

      লিখিত বক্তব্যে বলা হয়, প্রভোস্ট কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগকারী শিক্ষার্থী ফুলপরী খাতুনের এর আবেদনে উল্লিখিত র‍্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। প্রাপ্ত সত্যতার ভিত্তিতে সানজিদা চৌধুরী অন্তরা হালিমা আক্তার উর্মি, ইসরাত জাহান মিম, তাবাসসুম ইসলাম, মুয়াবিয়া জাহান কে দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো। তাদেরকে আগামী ১ মার্চ বেলা ১২.০০ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।

      এছাড়াও গৃহিত সিদ্ধান্ত গুলোর মধ্যে ছিলো অভিযুক্ত ৫ জনকে দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ করা এবং অভিযুক্ত হালিমা আক্তার উর্মির বিবৃতিতে উল্লেখিত হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

      এর আগে হল তদন্ত কমিটির আহ্বায়ক ড. আহসানুল হক ও কমিটির সদস্য ড. নূরুল ইসলাম, ইসরাত জাহান, আসমা সাদিয়া রুনা ও মৌমিতা আক্তারের উপস্থিতিতে দুপুর সাড়ে ১২ টায় জরুরী সভা ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয় এবং গতকাল সন্ধ্যায় ৮০ পৃষ্ঠার অধিক তদন্ত প্রতিবেদনটি হল প্রভোস্ট বরাবর জমা দেয় এবং তিনি আজ প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে জমা দেন। এছাড়াও রবিবার সন্ধ্যায় প্রতিবেদন জমা দেয় ছাত্রলীগের তদন্ত কমিটি। প্রতিবেদনে কি আছে সেটি না জানা গেলেও সংশ্লিষ্ট সূত্র থেকে ঘটনার আংশিক সত্যতা পাওয়া গেছে বলে জানা যায়। তবে ব্যাপারটি অস্বীকার করে তদন্ত কমিটির সদস্যরা বলেন, আমরা প্রতিবেদনটি কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত কেন্দ্র থেকেই গ্রহণ করা হবে।

      হল তদন্ত কমিটি সূত্রে জানা যায়, ফুলপরীকে শারীরিক এবং মানষিক নির্যাতনের ঘটনায় হল তদন্ত কমিটি ৫ জনের সম্পৃক্ততা পেয়েছে। প্রায় ত্রিশ জনের সাক্ষাৎকার নিয়ে ৮০ পৃষ্ঠার অধিক বিস্তৃত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। নির্যাতনের ঘটনাটি রাত ১২ টা থেকে আনুমানিক রাত সাড়ে ৩ টা পর্যন্ত ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে ১২ টা থেকে ২টা পর্যন্ত দোয়েল ১ রুমে নির্যাতন করা হয়েছে। তারপর সেখান থেকে বের করে ডাইনিং রুমে সাড়ে ৩টা পর্যন্ত নির্যাতন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিবস্ত্র করার নির্যাতন এবং শরীরে আলপিন ফুটানোর বিষয়টিও উঠে এসেছে।

      হল তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসানুল হক জানান, আমরা হল তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল সন্ধ্যায় জমা দিয়েছি। আজকে দুপুর সাড়ে ১২ টা থেকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তদন্ত কমিটি সত্যতা পেয়েছে। সত্যতার আলোকে ৫ অভিযুক্তের আবাসিকতা বাতিল করা হয়েছে। এই হলের সাথে তারা কোনো সংশ্লিষ্টটা থাকবে না এই সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিবস্ত্র করার নির্যাতন, মোবাইলে ভিডিওধারণ এবং শরীরে আলপিন ফুটানোর বিষয়টির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনাগুলোরও সত্যতা পাওয়া গেছে এছাড়াও যে ভিডিও করেছে সে দাবি করেছে তার মোবাইল ফোন হারিয়ে গেছে। মোবাইল ফোন উদ্ধারের জন্য প্রক্টর বরাবর চিঠি দেওয়া হয়েছে। তবে মোবাইল ফোন যদি লুকিয়ে রাখে তবে সেটি পাওয়া দুষ্কর।

      সময় বেশি লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন এত বিস্তৃত তদন্ত প্রতিবেদন লেখা এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই বাছাই করার কারণে একটু সময় লেগেছে। পুরো ঘটনার সারসংক্ষেপ শুরু থেকে শেষ পর্যন্ত লিখিত আকারে দিয়েছি। সেই সাথে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সংযুক্ত করেছি। কোথায় কোথায় কোন কোন ঘটনাগুলো ঘটেছে, সত্যতা পেয়েছি এর আগে প্রকাশ করিনি সেক্ষেত্রে সিদ্ধান্ত গুলো বাস্তাবায়ন করা কঠিন হতো।

      এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, তদন্ত কমিটির কাছ থেকে আমরা যে প্রতিবেদন পেয়েছি তা গতকাল কেন্দ্রে পাঠিয়েছি। ছাত্রলীগ তার তদন্ত কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা পায়নি এমন কথা বলা যাবে না। আমরা প্রতিবেদন কেন্দ্রে পাঠিয়েছি সিদ্ধান্ত তারাই নিবে।

      ঘটনার সত্যতা পাওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, উপাচার্য মহোদয় আসলে আমরা বসে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিষয়ক যে আইন কানুন আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবারের কোনো সদস্যকে অসম্মান করা বা লাঞ্ছিত করা কখনই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে সেটা পর্যালোচনা করেই প্রতিপালন করা হবে। নিয়মশৃঙ্খলা সংক্রান্ত একটি কমিটি রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আমিও চাই সর্বোচ্চ শাস্তি হোক।

      হল থেকে বহিষ্কারের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী বলেন, এই সিদ্ধান্তে আমার সন্তষ্টি অসন্তষ্টির কিছু নেই তাদের যা প্রাপ্য শাস্তি তারা সেটাই পাবে। তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে অই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইনের আলোকে ব্যবস্থা নেয়া হবে এমনটাই প্রত্যাশা করি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সকলের সহযোগিতা কামনা করলেন বাকৃবির নতুন প্রক্টর

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        সকলের সহযোগিতা কামনা করলেন বাকৃবির নতুন প্রক্টর

        আমান উল্লাহ, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ প্রশাসনের সকলের সহযোগিতা চেয়েছেন।

        ড. আজহারুল ইসলাম বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের মতো বড় দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র বিষয়ক বিভাগসহ প্রশাসনের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

        দায়িত্ব হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. অলিউল্লাহ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নূরুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেরোবিতে নানান আয়োজনে অর্থনীতি বিভাগের ঐক্য উৎসব পালন

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৭
          নিজস্ব প্রতিবেদক
          বেরোবিতে নানান আয়োজনে অর্থনীতি বিভাগের ঐক্য উৎসব পালন

          বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নানান আয়োজনে ব্যতিক্রম ভাবে অর্থনীতি বিভাগের ১৩ম ব্যাচের আয়োজনে সব ব্যাচের মিলনমেলার জন্য পালিত হয়েছে ঐক্য উৎসব।

          রবিবার (২৬ ফেব্রুয়ারি) কবি হেয়াত মামুদ ভবনের সামনে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব উদযাপন করা হয়।

          কৃষ্ণা কমল রয় ও শৈালি রাফিয়া আনামের সঞ্চালনায় ঐক্য উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন।

          অনুষ্ঠানে নাচ,গান, কবিতা আবৃতি, র্যাম্প শো, র্যাফেল ড্র, চিরকুটে অনুভূতি লিখে গাছে টাঙ্গিয়ে দেওয়া সহ নানান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের কয়েকটিব্যাচ একসাথে হয়ে আনন্দের ছড়াছড়িতে এক মিলনমেলায় পরিনত হয়।

          শিক্ষার্থীরা বলেন, ঐক্য উৎসব আমাদের কাছে সিনিয়র-জুনিয়রদের এক মিলনমেলা। এই উৎসবের মাধ্যমে আমাদের মাঝে আনন্দের জোয়ার বয়ে আনে। এই উৎসব বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভাগেই প্রথম আয়োজন। আমরা অনেক আনন্দিত।

          অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: মোরশেদ হোসেন বলেন, অর্থনীতি বিভাগের ঐক্য উৎসবে আনন্দ-হাসি-গান-আলোর ঝলকানি যেমন আছে, তেমন আছে ছোটভাইদের প্রতি বড়ভাইদের স্নেহের বহিঃপ্রকাশ। এতে তাদের মধ্যে সম্পর্ক নিবিড় হবে, রেগিং বলে কিছু থাকবে না।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত