ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

জবিতে ১৯তম আবৃত্তি কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:১০
নিজস্ব প্রতিবেদক
জবিতে ১৯তম আবৃত্তি কর্মশালা শুরু

রিদুয়ান ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) আয়োজনে শিক্ষার্থীদের শুদ্ধ পাঠ, প্রমিত উচ্চারণ, আবৃত্তি নির্মাণ, সাংগঠনিক আবৃত্তি চর্চা, উপস্থাপনা, সংবাদ পাঠ, রেডিও জকি ইত্যাদি শেখানোর উদ্দেশ্যে ১৯তম কর্মশালা শুরু হয়েছে। ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এ কর্মশালা চলবে ৩মাস ব্যাপী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) কর্মশালার উদ্বোধন করেন আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা এ কে এম সুজাউদ্দিন।

শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে কর্মশালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড় দিচ্ছে। ইতোমধ্যে দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী উক্ত সুবিধা নিয়ে কর্মশালা শুরু করেছেন।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো: এহসানুল হক রকি বলেন, 'আমরা উক্ত কর্মশালার সকল শিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ক্লাস নেওয়ার জন্য নিয়ে আসি তার পরেও আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সবার জন্য শেখার একটা পরিবেশ তৈরি করে দিতে। তাই যারা শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের বিশেষ সুযোগ করে দিয়েছি।'

কর্মশালার বিষয়ে আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরাই তিন মাস ব্যাপী কর্মশালা করে থাকি। আমাদের কর্মশালার উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী সুন্দর ভাবে কথা বলতে পারে না, উপস্থাপন করতে পারে না বা বক্তব্য দিতে পারে না তাদের যোগ্য হতে সহায়তা করা। আমরা আবৃত্তির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও কাজ করি। সাধারণত নতুন শিক্ষার্থীরা বেশি আসে আমাদের কর্মশালায়। আমরা চাচ্ছি সবাই যেন পড়াশোনার পাশাপাশি সুন্দর পরিবেশে ভিন্ন কিছু করার সুযোগ পায়।'

শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্ঠা কে. এম. সুজাউদ্দিন বলেন, 'আবৃত্তি সংসদ এর এই কর্মশালাটি শুধু ছাত্র জীবনেই নয় বরং ভবিষ্যৎ জীবনের জন্যও সহায়তা করবে। যখন কেউ কোথাও ভাইভা দিতে যাবে বা কোথাও চাকরির জন্য দরখাস্ত করবে তখন এটা তার জন্য সহায়ক হবে।'

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবির বাংলা বিভাগের পুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৭
    নিজস্ব প্রতিবেদক
    ইবির বাংলা বিভাগের পুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে পুনর্মিলনীর আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় বিভাগের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি অনলাইন/অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।

    বিভাগ সূত্রে, বাংলা বিভাগে ৩৩ টি ব্যাচ চলমান রয়েছে। পুনর্মিলনীকে ঘিরে আলোচনা সভা, প্রাক্তনদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হবে আগামী ১১ মার্চ। এছাড়াও আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে পিঠা উৎসবের আয়োজন করা হবে বলে জানা গেছে।

    উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও অনুষদের ডিনসহ বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান মিলিয়ে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

    বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. শেখ মহা. রেজাউল করিম, অধ্যাপক ড. তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক ড. সাইফুজ জামান ও রোজী আহমেদ।

    অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদ বলেন, পুনর্মিলনীর মাধ্যমে বর্তমানদের সাথে প্রাক্তনদের যোগসূত্র গড়ে উঠবে। ৩৩ বছর পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে। আমরা আশা করি এটি গঠনের মাধ্যমে পরবর্তীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই সবাইকে নিয়ে আয়োজন করবো। এজন্য সকালের সহযোগিতা একান্ত কাম্য।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নবীন শিক্ষার্থীদের বরণ করল রাবি পাঠক ফোরাম

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:১
      নিজস্ব প্রতিবেদক
      নবীন শিক্ষার্থীদের বরণ করল রাবি পাঠক ফোরাম

      সোহানুর রহমান, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঠক ফোরামের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরাম চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৪০তম বিসিএস পরীক্ষায় কৃতকার্য প্রায় ৪০জন সাবেক ফোরামিস্টদের সংবর্ধনা দেওয়া হয়।

      মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ৬ জনের জন্য বিসিএস-এর এক সেট বই পুরস্কার প্রদান করে সংগঠনটি। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীদের জন্য পুরস্কার দেওয়া হয়েছে।

      এসময় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরি পেতে হলে নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য নিয়মিত অধ্যবসায়ের সাথে সঠিক দিকনির্দেশনা অতিব জরুরি। শুধু পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়, প্রয়োজন মুক্ত চিন্তা ও সামাজিক সাংস্কৃতিক জ্ঞান ধারণা চর্চার। বর্তমানে কোচিং সেন্টারগুলোর থেকে পাঠক ফোরাম অনেক গুণ ভালো। পাঠক ফোরামের থেকে পূর্ণাঙ্গ কোনো কোচিং সেন্টার হতে পারে না।

      এসময় পাঠক ফোরামের সভাপতি মো. মাহামুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস, পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসনাত ও আইবিএস পরিচালক অধ্যাপক ড. মো. নাজিমুল হক।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি আমান, সম্পাদক মাহিন

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        রাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি আমান, সম্পাদক মাহিন

        সোহানুর রহমান, রাবি: ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমানউল্লাহকে সভাপতি ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মাহিনকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

        শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মাহবুবুল করিম নতুন এ কমিটি ঘোষণা করেন।

        এসময় সংগঠনের সদস্যদের মনোনয়নের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

        সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মাহিন বলেন, আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।

        তিনি আরও বলেন, সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

        প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় নতুন শিক্ষার্থীদের বরণ, সাবেক শিক্ষার্থীদের বিদায় জানানো এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে থাকে।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ব্যস্ততার মাঝেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন ড. হাছান মাহমুদ

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩১
          নিজস্ব প্রতিবেদক
          ব্যস্ততার মাঝেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন ড. হাছান মাহমুদ

          ড. হাছান মাহমুদ বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী। এছাড়া তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন পরিবেশবিদ। রাজনৈতিক, রাষ্ট্রীয় কাজসহ হাজারো ব্যস্ততায় দিন পার করেন তিনি। এমন শত ব্যস্ততার ভিতরেও শিক্ষক হিসাবে ক্লাস নেওয়া অব্যাহত রেখেছেন তিনি।

          ড. হাছান মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে সম্মান শ্রেণিতে বৈশ্বিক জলবায়ু বিষয়ে ক্লাস নেন তিনি। করোনা মহামারীর দীর্ঘ সময়েও তিনি এ মহান কাজ চালু রেখেছিলেন অনলাইনে পাঠদানের মাধ্যমে। শিক্ষক হিসাবে ড. হাছান মাহমুদ তার ছাত্র-ছাত্রীদের সরাসরি ক্লাস নেওয়াকে উপভোগ করেন। একারনেই তিনি মহামারির প্রকোপ কমলেই শ্রেণিকক্ষে ফিরে আসেন।

          ড. হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন, বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজসহ (এনডিসি) দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিশেষ লেকচার দিয়েছেন তিনি।

          এই রাজনীতিবিদ বিশ্ব পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য ২০১৫ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল সম্মাননায় ভূষিত হন। তিনি বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে ডক্টরেট অর্জন করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত