ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আইইবি নাটোর উপ-কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হলেন ড. রশিদুল হাসান

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক
আইইবি নাটোর উপ-কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হলেন ড. রশিদুল হাসান

বাউয়েট প্রতিনিধিঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), নাটোর উপকেন্দ্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান।

আজ সমগ্র বাংলাদেশ সহ নাটোরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নাটোর উপকেন্দ্রের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রফেসর ড. ইন্জিনিয়ার রশিদুল হাসান।

নাটোর উপ কেন্দ্রের চেয়ারম্যান পদে বিজয়ী প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত প্রার্থী ছিলেন।

এছাড়াও নাটোরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সবুর-মঞ্জু পরিষদ বিপুল ভোটে এগিয়ে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গবিসাসের ১০তম বর্ষপূর্তি আজ, থাকছে বর্ণিল আয়োজন

    নিজস্ব প্রতিবেদক
    ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৪৬
    নিজস্ব প্রতিবেদক
    গবিসাসের ১০তম বর্ষপূর্তি আজ, থাকছে বর্ণিল আয়োজন

    গবি প্রতিনিধি: বেসরকারি পর্যায়ে যাত্রা শুরু করা দেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করতে যাচ্ছে অন্যতম সংগঠনটি।

    আগামী সোমবার আয়োজিত হতে যাওয়া দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ র‌্যালি, বেলুন উড্ডয়ন, কেক কাটা, স্মরণিকার মোড়ক উন্মোচন, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক পর্ব এবং বিশেষ অতিথিদের আলোচনা সভা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গণমাধ্যম গবেষক এবং যোগাযোগ বিশেষজ্ঞ এবং আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি গবিসাসের প্রাক্তন এবং বর্তমান সকল সদস্য উপস্থিত থাকবেন।

    প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আয়োজনের সাংস্কৃতিক পর্বের মূল আকর্ষণ হিসেবে থাকবে গলি বয় রানা ও তাবিব। এছাড়াও গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন বিষয় উপস্থাপনের মাধ্যমে অতিথি ও দর্শকদের মাতিয়ে রাখতে থাকছে গণ বিশ্ববিদ্যালয় মিউজিশিয়ানস কমিউনিটি (জিবিএমসি) ও সাধারণ শিক্ষার্থীরা।

    উল্লেখ্য, ২০১৩ সালে কিছু স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীর হাত ধরে শত প্রতিকূলতার মধ্যেই ১০ই ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি- গবিসাস। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ না থাকলেও সাংবাদিক সংগঠন তৈরী করে বিস্ময় তৈরী করেন তারা। কারোনাকালীন সময়ে অনলাইনে ক্যাম্পাস আড্ডা, বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু সংস্কৃতি, আচার, অনুষ্ঠানের জন্ম দেওয়া, বিভিন্ন সময়ে সামনের সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ব্যতিক্রমী কিছু কাজের মধ্যে দিয়ে খ্যাতি অর্জন করেন তারা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাউয়েটে ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি গঠিত

      নিজস্ব প্রতিবেদক
      ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২১
      নিজস্ব প্রতিবেদক
      বাউয়েটে ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি গঠিত

      বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি ২০২৩ গঠন করা হয়েছে।

      বাউয়েট ডিবেটিং সোসাইটির নবগঠিত কমিটির অ্যাডভাইজার হলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অবঃ), প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বাউয়েট ডিবেটিং সোসাইটির প্রাক্তন জিএস ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের প্রভাষক মুর্শিদা নুসরাত ডেলা।

      ১৭ সদস্যের নবগঠিত এক্সিকিউটিভ কমিটিতে জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আনিকা তাহমিন ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাদমান আহমেদ।

      ডিবেটিং সোসাইটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন এলএলবি ডিপার্টমেন্টর ৭ম ব্যাচের শিক্ষার্থী উৎসব রায় দীপ্ত ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন এবং অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আইসিই ৭ম ব্যাচের রাফিয়া তামান্না নির্বাচিত হয়েছেন।

      ট্রেজারার পদে এলএলবি ৪র্থ ব্যাচের রিয়াজ উদ্দীন বন্ধন, চিফ এক্সিকিউটিভ অফ ইভ্যান্ট প্ল্যানিং পদে এলএলবি ৪র্থ ব্যাচের শিস মোহাম্মদ, চিফ এক্সিকিউটিভ অফ হিউম্যান রিসোর্স পদে বিবিএ ৭ম ব্যাচের জিন্নাত তারা জুথি, চিফ এক্সিকিউটিভ অফ মিডিয়া ও পাবলিকেশন পদে আইসিই ৯ম ব্যাচের সাদিয়া ফাহামিদা সানিয়া, চিফ এক্সিকিউটিভ অফ আইটি পদে আইসিই ৯ম ব্যাচের তামান্না ফাজিলা তাকি, চিফ এক্সিকিউটিভ অফ কালচারাল এক্টিভিটিজ পদে সিএসই ১৫ তম ব্যাচের রুহানি আক্তার, এক্সিকিউটিভ অফ আইটি পদে এলএলবি ৫ম ব্যাচের আল আমিন, এক্সিকিউটিভ অফ মিডিয়া অ্যান্ড পাবলিকেশন পদে ইংরেজী ১৪ তম ব্যাচের নাসমুস সা-দাত চৌধুরী ও এক্সিকিউটিভ অফ ইভ্যান্ট প্ল্যানিং পদে সিভিল ইঞ্জিনিয়ারিং ১৫ তম ব্যাচের ইশরাত জাহান ইভা নির্বাচিত হয়েছেন।

      এছাড়া বাউয়েট ডিবেটিং সোসাইটি বাউয়েটের প্রত্যেকটি ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর নির্বাচিত করেছেন। ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর হিসেবে এলএলবি ডিপার্টমেন্টে ২য় ব্যাচের শিক্ষার্থী নাহরিন জান্নাত, সিভিল ডিপার্টমেন্টে ৯ম ব্যাচের শিক্ষার্থী সাদী মুহাম্মাদ, ইইই ডিপার্টমেন্টে ৯ম ব্যাচের শিক্ষার্থী তাসনিম হাসান তামিম, সিএসই ডিপার্টমেন্টে ১৩ তম ব্যাচের শিক্ষার্থী কথা দাস পূজা, বিবিএ ডিপার্টমেন্টে ৭ম ব্যাচের শিক্ষার্থী রিফাত তামান্না, আইসিই ডিপার্টমেন্টে ১১ তম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, মেকানিকাল ডিপার্টমেন্টে ১ম ব্যাচের শিক্ষার্থী আবতাহী খালেদ হায়াত ফারিয়ান ও ইংরেজি ডিপার্টমেন্টে ১৪ তম ব্যাচের শিক্ষার্থী নুরে ফাতেহা রাশা নির্বাচিত হয়েছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পাবিপ্রবির চার শিক্ষকের পিএইচডি অর্জন

        নিজস্ব প্রতিবেদক
        ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:২৬
        নিজস্ব প্রতিবেদক
        পাবিপ্রবির চার শিক্ষকের পিএইচডি অর্জন

        পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চারজন শিক্ষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই চারজন শিক্ষক হলেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: একরামুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা।

        বুধবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট বোর্ডের সভায় এ ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।

        ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম ' পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের ভূগর্ভস্থ পানির অবস্থা অধ্যায়ন (১৯৯৪-২০১৪) 'শীর্ষক গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং একই বিভাগের প্রফেসর ড. মামনুনুল কেরামত।

        গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: একরামুল ইসলাম 'অন ক্লোসড ফরম ওয়েভ সলিউশনস অব ইনটিজর অর্ডার ননলিনিয়ার ইভোলিউশন ইকুয়েশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স ' শীর্ষক গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আলী আকবর।

        ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: কামাল হোসেন 'বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পের গ্রাহক পরিবর্তনের আচরণ (২০০৮-২০১৯) ' শীর্ষক গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক সরকার।

        ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ' বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মুদ্রানীতির প্রভাব' শীর্ষক গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পরিচালক ড.মোহাম্মদ সালেহ জহুর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.আব্দুল্লাহ আল মামুন।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে বেরোবিতে শোক পালন

          নিজস্ব প্রতিবেদক
          ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৫৯
          নিজস্ব প্রতিবেদক
          তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে বেরোবিতে শোক পালন

          বেরোবি প্রতিনিধিঃ সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)রংপুরে ভাবগাম্ভীর্যের সঙ্গে শোক পালন করা হয়।

          এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া দুপুরে বাদ জোহর কেন্দ্রিয় মসজিদে ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

          উল্লেখ্য, সোমবার (০৬ ফেব্রয়ারি, ২০২৩) স্থানীয় সময় ভোরে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত