ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

কুবি বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও হায়দার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৩ ১৮:১৭
নিজস্ব প্রতিবেদক
কুবি বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও হায়দার মাহমুদ

নাবিদ, কুবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ক্যাডেট সার্জেন্ট হায়দার মাহমুদ।

শনিবার (২৮শে জানুয়ারী) রেজিমেন্ট ক্যাম্প চলাকালীন সময়ে ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম তাকে র‌্যাঙ্কব্যাজ পরিয়ে দেন।

এর আগে, গত ২৬ শে জানুয়ারী সিইউও পদে পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়। এসময় লিখিত, ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনে সিইউওর দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাসানুর রহমান। চলতি বছরের ৩১শে জানুয়ারী সিইউও মোঃ হাসানুর রহমান এর মেয়াদ শেষ হবে। ১লা ফেব্রুয়ারি থেকে হায়দার মাহমুদ এ দায়িত্ব পালন করবেন।

সিইউও নির্বাচিত হওয়ার অভিব্যক্তিতে হায়দার মাহমুদ বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সিইউও হিসেবে আমাকে ময়নামতি রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সুষ্ঠুভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং একইসাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই দোয়া করবেন যাতে আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি।"

উল্লেখ্য, গত ২৪ শে জানুয়ারী হতে ২৯শে জানুয়ারী পর্যন্ত লালমাই সরকারি কলেজ প্রাঙ্গনে রেজিমেন্ট ক্যাম্পিং ২০২২-২৩ অনুষ্ঠিত হয়। ২৯শে জানুয়ারী উক্ত ক্যাম্পের সমাপনী প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন এর প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলামসহ অন্যান্য বিএনসিসিও, পিইউও, টিইউও এবং ময়নামতি রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়নের ক্যাডেটবৃন্দসহ সামরিক-বেসামরিক প্রশিক্ষকগণ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    হলে যান না প্রভোস্ট, মৃত্যু সংবাদ টানালেন শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ জানুয়ারি, ২০২৩ ১৮:৯
    নিজস্ব প্রতিবেদক
    হলে যান না প্রভোস্ট, মৃত্যু সংবাদ টানালেন শিক্ষার্থীরা

    ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট কক্ষের দরজাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হকের মৃত্যুসংবাদের পোস্টার লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

    রবিবার (২৯ জানুয়ারি)' হল প্রভোস্ট স্যারের অকাল মৃত্যতে আমরা জিয়া হলবাসী গভীরভাবে শোকাহত' এমন একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।

    ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হল প্রভোস্টের স্বাক্ষর নিতে আসলে হলের সহযোগী রেজিস্ট্রার শাহ মো. মিজানুর রহমান প্রভোস্টের স্বাক্ষর এনে দেওয়ার কথা বলে পিয়নের মাধ্যমে রশিদ ছাড়াই একশ করে টাকা নেন। পরে বিষয়টি জানতে পেরে হলের আবাসিক শিক্ষার্থীরা সহযোগী রেজিস্ট্রার শাহ মো. মিজানুর রহমানকে জেরা করলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এসময় প্রভোস্টের সাথে যোগাযোগ করতে না পেরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হলের কর্মকর্তাদের প্রভোস্ট কার্যালয়ে তালা বদ্ধ করে রাখেন।

    এছাড়াও শিক্ষার্থীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক নিয়মিত হলে আসেন না বলে অভিযোগ করেন। তারা জানান, হলে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা দেখা দেয় কিন্তু অনেকবার অভিযোগ দেওয়ার পরও তিনি কোনো সমস্যা সমাধানের উদ্যেগ নেননি।

    এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, হল চার্জের বাইরে কোনো টাকা পয়সা নেয়ার সুযোগ নেই। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দিয়েছি।

    উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক ভাবে টাকা নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি শিক্ষার্থীদের রশিদ ছাড়া কাউকে টাকা না দেয়ার পরামর্শ দেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বর্ণিল আয়োজনে পর্দা উঠলো পোর্ট সিটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ জানুয়ারি, ২০২৩ ১৮:৩
      নিজস্ব প্রতিবেদক
      বর্ণিল আয়োজনে পর্দা উঠলো পোর্ট সিটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার

      রিয়ান বিন কবিরঃ জমকালো আয়োজনে পর্দা উঠলো পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ আসরের।এইবারের আসরে ৭ টি ইভেন্টে মোট ১৩ টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রায় চার শতাধিক প্রতিযোগী।যার মধ্যে রয়েছে ক্রিকেট,ব্যাডমিন্টন, টেবিল টেনিস,দাবা,ক্যারাম,লুডু,পিলু পাসিং সহ ইনডোর আউটডোরের জমজমাট সব খেলার ইভেন্টস।

      ২৯ জানুয়ারি,বেলা ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরল আনোয়ার।বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মফজল আহমেদ।বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মোঃ ফশিউল আলম।সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন জনাব মোহাম্মদ ইউনুস।রেজিস্ট্রার জনাব মোঃ ওবায়দুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,প্রক্টর,অনুষদ,স্পোর্টস ফোরামের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সমন্বয় করেন পিসিআইইউ স্পোর্টস ফোরাম (পিএসএফ) এর কো-অর্ডিনেটর জনাব ইকবাল হোসেন।

      ক্রিকেট ইভেন্টের উদ্বোধনী ম্যাচে সাংবাদিকতা বিভাগ বনাম ব্যাবসায় প্রশাসন বিভাগ মুখোমুখি হয়।ব্যাবসায় প্রশাসন বিভাগ ৩৮ রানে জয় লাভ করে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ জানুয়ারি, ২০২৩ ২০:৫৪
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

        বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

        আজ রোববার (২৯ জানুয়ারি) এ সাক্ষাতের সময় ঢাকায় ইরান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি জাভেদ আশকারী তার সঙ্গে ছিলেন।

        সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ওপর তারা গুরুত্বারোপ করেন।

        রাষ্ট্রদূত ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানান। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও বেশি ইরানের ভিজিটিং প্রফেসর নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

        উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নবীনদের পদচারণায় প্রাণবন্ত বেরোবির ক্যাম্পাস

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ জানুয়ারি, ২০২৩ ১৮:৩৪
          নিজস্ব প্রতিবেদক
          নবীনদের পদচারণায় প্রাণবন্ত বেরোবির ক্যাম্পাস

          বেরোবি প্রতিনিধিঃ সবুজের চাদরে বৃক্ষের সমারোহে আবৃত উত্তরবঙ্গের অক্সফোর্ড ক্ষ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শীতের আগমনের সঙ্গে সঙ্গে নবীন শিক্ষার্থীদের পদচারণে যেন শীতের রিক্ততায় যেন পূর্ণতা পেয়েছে পেয়েছে বিশ্ববিদ্যালয়ের আঙিনা। বলছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা। উত্তর জনপদের সাধারণ জনজীবনের অস্তিত্বজুড়ে গ্রামীণ লোকালয়ের নিকটবর্তী শহর থেকে দূরে বিস্তীর্ণ প্রাঙ্গণে অবস্থিত।

          বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২১-২২ সেশনের নবীনদের বরণে সব ধরনের কার্যক্রম প্ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেরমোড়, ক্যাম্পাসের আনাচে ও খেলার মাঠে এখন নবীনদের জয়জয়কার। ক্যাম্পাসের ভিতর ডুকতেই কয়েক কদম সামনে এগোতেই দেখা যাচ্ছে ক্যাম্পাসে আসা একদল প্রাণবন্ত, চঞ্চল নতুন মুখের। কেউ দলবেঁধে ঘুরতেছে, কেউবা গ্রুপ সেলফি প্রত্যেকের চোখেমুখে নতুন ক্যাম্পাস নিয়ে উদ্দীপনা। জীবনের দীর্ঘ অধ্যায় শেষে নতুন অধ্যায়ের সূচনা কেবল কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের জন্য এসেছে সবাই। লক্ষ্যে পৌঁছাতে এ যেন অন্য রকম প্রাপ্তি। সবার মধ্যে একধরনের বাড়তি উত্তেজনা কাজ করছে।

          অনুভূতি নিয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৪ ব্যাচের নবীন শিক্ষার্থী হুসাইন জামান সোহাগ জানান, ‘ ওরিয়েন্টেশন ক্লাশ অনেক প্রত্যাশার জিনিস। আমার অনেক ফ্রেন্ড আগেই পাবলিকান হয়েছে আর আজ আমি হয়ে গেলাম।সর্বপরি সবার সাথে সকল বন্ধুদের সাথে, বিভিন্ন জেলা থেকে আগত সবাই এক রুমে থাকতে পারছি আৃার ভাল লাগতেছে। আমার বাসার কাছে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে ভর্তি হয়েছি। কারন আমি শুনছি বেরোবিতে কেন জোট নেই এবং বেরোবির বিবিএ বিভাগ গুলো অনেক ভাল।

          আরও এক নবীন শিক্ষার্থী সালাউদ্দিন জানান, বেরোবিতে আসার মূল কারন বেরোবির বিবিএ ডিপার্টমেন্ট খুব ভাল তাই আমি বাসার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় এ ইতিহাস রেখে এখানে ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম এ ভর্তি হয়েছি।’

          ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী দিপা রানী বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ে এসে আমার খুব ভালো লাগছে, কারন আমার অনেক দিনের আশা আজকে পূরন হলো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমার অনেক ভালো লাগে,আবার আমার বড় বোন এখানে পরে এই কারনে এই বিশ্ববিদ্যালয় আমার প্রথম চয়েস ছিল।

          এভাবেই সোহাগ,সালাউদ্দিন, দিপার মতো হাজারো শিক্ষার্থীদের বিচিত্র ধরনের স্বপ্ন নিয়ে গড়ে উঠেছে প্রাণের ক্যাম্পাস। আর এভাবেই অনেক নবীন শিক্ষার্থীর স্বপ্নপূরণের ক্ষেত্র হয়ে উঠেছে বেরোবি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত