শিরোনাম
ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তনদের পুনর্মিলনী অনুষ্ঠিত
ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) দিনব্যাপী বার্ষিক পুনর্মিলনী শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে।
রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই মিলনমেলার মধ্য দিয়ে অ্যালামনাইরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করবেন। বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা সর্বদা অবদান রেখে চলেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানসহ বিভাগের অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে বলে জানা গেছে।
রাবিতে শরীয়তপুর জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
লিমন আহমেদ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে শরীয়তপুর জেলা সমিতি। শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ০৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ডীন'স কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মাহফুজ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রধান উপদেষ্টা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর সিনিয়র উপদেষ্টা জনাব জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের প্রভাষক জনাব মোহাম্মদ কামরুল হাসান, শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রতিষ্ঠা সভাপতি জনাব মো.সুমন হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর কমিটির সকল সদস্য সহ নবীন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী ব্যক্তব্যে সভাপতি মাহফুজ ঢালী নবীনদের উদ্দেশ্যে বলেন, 'মনে রাখতে হবে এ বিশ্ববিদ্যালয় একটি ফুলের মতো। এই ফুল থেকে মৌমাছি হয়ে মধু আহরণ করা আমাদের কাজ। কিন্তু এখানেই প্রজাপতি সৌন্দর্য উপভোগ বা ভ্রমর হয়ে বিষ আহরণ করবে না। অবশ্যই মানুষ হিসেবে সকল মানুষকে শ্রদ্ধা করবে এবং শেকড় বাবা মাকে কখনও উপেক্ষা করো না।'
যেভাবে নেবেন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও নতুন বছরের মার্চের শেষের দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে৷ সময় অল্প হওয়ায় প্রস্তুতি নিতে হবে ভালোভাবে। এই সময়ের প্রস্তুতিই একজনের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করবে।
মেডিকেলে আসন সংখ্যা কম হওয়ায় ভর্তি পরীক্ষায় তীব্র প্রতিযোগিতা হয়। পরীক্ষায় ভালো করতে হলে নিয়ম মাফিক পড়ালেখার বিকল্প নেই। এজন্য একটি রুটিন তৈরি করা খুব জরুরি। পাঠ্যবই ভালোভাবে পড়তে হবে। কেননা ভর্তি পরীক্ষার অধিকাংশ প্রশ্নই হয়ে থাকে বোর্ড বই থেকে। বিশেষ করে জীববিজ্ঞান বইটি ভালোভাবে পড়তে হবে।
পরীক্ষার মানবণ্টন: মেডিকেল ভর্তি পরীক্ষার মোট নম্বর ৩০০। এর মধ্যে ২০০ নম্বর এসএসসি ও এইচএসসি’র জিপিএর উপর। আর পরীক্ষার জন্য নির্ধারিত থাকে নম্বর ১০০। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হয়। এর মধ্যে জীববিজ্ঞান ৩০, পদার্থ বিজ্ঞান ২০, রসায়ন ২৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকে।
শেষ মুহূর্তের প্রস্তুতি: ভর্তি পরীক্ষার প্রায় সব প্রশ্নই যেহেতু মূল বই থেকে করা হয়ে থাকে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে মূল পাঠ্যবইয়ের প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব জটিল কোনো প্রশ্ন থাকে না। সেক্ষেত্রে মূল বইয়ের গুরুত্বপূর্ণ বিসয়গুলো ভালোভাবে রিভিশন দিতে হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার খাতায় লিখতে হবে।
সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান বিষয়ের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়াবলি, খেলাধুলা, বাংলাদেশের নদ-নদী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলা সাহিত্য, বাংলাদেশ ও বিশ্বের প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম, বাংলাদেশ ও বিশ্বের বিখ্যাত স্থাপত্য ও ভাস্কর্য, পুরস্কার ও সম্মাননা, বিশ্ব ইতিহাস এবং বিভিন্ন ধরনের দিবসসমূহ ভালোভাবে পড়লে ১০ নম্বরই কমন পাওয়া যায়।
ইংরেজি: ইংরেজির ক্ষেত্রে Voice, Narration, Synonym, Antonym, Correction, Spelling, Preposition, Phrase & Idioms বিষয়গুলো ভালো করে পড়তে হবে। যেকোন একটি ভালো গ্রামার বই থেকে এই বিষয়গুলো আরও বিস্তারিত পড়তে হবে।
পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য বিগত ১০ বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা যেতে পারে। এটি ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটি ধারণা দেবে। একই সাথে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমনও পাওয়া যাবে। পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে মূল বইয়ের দাগানো অংশগুলো ভালোভাবে রিভিশন দিতে হবে।
-শিশির আসাদ, লেখক ও কলামিস্ট-
ইবিতে ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির সপ্তম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত এই মেধা তালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন ও ‘সি’ ইউনিটে ৪৩৩ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। একইসঙ্গে ষষ্ঠ মেধার মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধা তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ ২৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে প্রাথমিক ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুরা স্ব স্ব বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে।
সপ্তম পর্যায়ে ভর্তির জন্য একজন ভর্তিচ্ছুর একাধিক বিশ্ববিদ্যালয় থাকলে পছন্দের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য স্ব স্ব বিশ্ববিদ্যালয় ও জিএসটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাকৃবিতে প্রথমবারের মতো টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত
রায়হান আবিদ, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি ) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় তরুণ সমাজকে উদ্বুদ্ধকরনে আত্ম উন্নয়ন, অভিব্যক্তি, বাস্তবমুখী গল্প, আবহাওয়া ও জলবায়ুসহ মোটিভেশনমূলক কথা বলেন স্পিকাররা।
শনিবার (২৪ডিসেম্বর) সৈয়দ নজরুল ইসলাম সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে।
টেডএক্স হলো স্পিকারের একটি প্রদর্শনী। এখানে আমণন্ত্রিত বক্তারা তাদের জীবনের বাস্তবমুখী অভিজ্ঞতা শুনান । শ্রেতাদের মাঝে সবকিছু নতুন দৃষ্টিকোণে ভাবতে শেখায়। কর্মশালা গুলো একাডেমিক ও কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
তরুণ সমাজকে নতুন ধারণা এবং উল্লেখযোগ্য বক্তৃতা প্রদানের মাধ্যমে উৎসাহয়িত করেন উপস্থিত সাত জন বক্তা। তারা হলেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, লেখক ও ডিজিটাল মিডিয়া কৌশলবিদ সাদমান সাদিক, বিজ্ঞানী ও অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান সিকদার, বসুন্ধরা গ্রুপের জনসংযোগের (শাখা এ) প্রধান ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল, জলবায়ু নীতি অ্যাডভোকেট ও ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের গ্লোবাল ফ্যাসিলিটেটর জুহাইর আহমেদ কৌশিক, অ্যানিমেটর ও কার্টুনিস্ট মাহাথির মাহমুদ অন্তিক।
ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ স্বপ্নিল আহমেদ জাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কর্মশালা সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন অনসূয়া চক্রবর্তী ও শাহেদ জাকির অপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ক্যরিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ড. মোহাম্মদ নাছির উদ্দিন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য