ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

রাবিতে সেইভ আওয়ার সোসাইটির ক্যাম্পাস পিকচার ১.০ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২২ ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
রাবিতে সেইভ আওয়ার সোসাইটির ক্যাম্পাস পিকচার ১.০ অনুষ্ঠিত

লিমন আহমেদ, রাবি: সেইভ আওয়ার সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'ক্যাম্পাস পিকচার ১.০' অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পারিবারিক সম্পর্কের অবস্থান এই প্রতিপাদ্যে শনিবার (২৪ ই ডিসেম্বর,২০২২ খ্রিস্টাব্দ) বিকাল ০৩:০০ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ফোকলোর গ্যালারীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেইভ আওয়ার সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান রিপার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জনাব তারেক নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর জনাব গোলাম কিবরিয়া, সমাজকর্ম বিভাগ।

উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির সাবেক সভাপতি কাজী আবুল কালাম।এছাড়াও উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির সাবেক সহ-সভাপতি খন্দকার নাছিম সহ সাবেক ও বর্তমান কমিটির সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি কাজী আবুল কালাম, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর গোলাম কিবরিয়া, সমাজকর্ম বিভাগ এবং সংগঠনের কার্যক্রম, নীতিমালা, সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য রাখে সাবেক সহ-সভাপতি খন্দকার নাছিম।

সমাপনী ব্যক্তব্যে ফ্যামিলি রিলেশনশিপ ম্যানেজমেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সেইভ আওয়ার সোসাইটির সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, ফ্যামিলি রিলেশনশিপ ম্যানেজমেন্টের বিষয় হলো-এক পর্যায়ে যখন আমরা পরিবার থেকে বাহিরে চলে আসি বিশ্ববিদ্যালয় জীবনে, চাকরি জীবনে তখন পরিবারের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত। তাদের গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতটা এবং জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আমাদের কতটা দায়িত্বশীল হতে হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইউল্যাবে চলছে ৪ দিনব্যাপী মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ ডিসেম্বর, ২০২২ ২১:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    ইউল্যাবে চলছে ৪ দিনব্যাপী মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

    রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এবং বিজ্ঞান চলচ্চিত্র উৎসব কর্তৃক যৌথভাবে আয়োজিত চার দিনব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

    ইউল্যাব-এর ক্যাম্পাসে কর্মশালাটি চলবে চলতি মাসের ২৩, ২৪, ৩০ ও ৩১ তারিখ পর্যন্ত। কর্মশালাটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে গোয়েথে ইন্সটিটিউট, বাংলাদেশ।

    বিনামূল্যে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ সামগ্রী ছাড়াও প্রশিক্ষণার্থী ও শিক্ষক প্রতিনিধিদের জন্য যাতায়াত ও খাবারের ব্যবস্থা থাকবে। কর্মশালাটিতে অংশগ্রহণ করছে জাগো ফাউন্ডেশন, রায়ের বাজার হাই স্কুল এবং কে কে ফাউন্ডেশন স্কুলের ষষ্ঠ থেকে দশম বা দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০ জন স্কুলগামী শিক্ষার্থী।

    উল্লেখ্য, ২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ এ প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়।

    মূলত মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্যই এ আয়োজন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নজরুল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ৫ দিন

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ ডিসেম্বর, ২০২২ ২১:১৯
      নিজস্ব প্রতিবেদক
      নজরুল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ৫ দিন

      জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শীতকালীন অবকাশ শুরু হচ্ছে আগামী রবিবার (২৫ ডিসেম্বর)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মোট পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

      বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. ম. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

      শীতকালীন অবকাশ ২৯ ডিসেম্বর পর্যন্ত হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

      প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার জানান, হলে অনেক শিক্ষার্থী আছেন, যারা শীতকালীন অবকা‌শে বাড়িতে যা‌বেন না। অ‌নে‌কেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাছাড়া অ‌নে‌কেই টিউশ‌নির সা‌থে যুক্ত। তারা যেন কোনও ধরনের বিপাকে না পড়েন, সেজন্য হল প্রশাসন হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে নন-ফিকশন বইমেলা বসছে সোমবার

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৭
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে নন-ফিকশন বইমেলা বসছে সোমবার

        ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা ২০২২। আগামী সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ৬ষ্ঠ বারের মতো তিন দিনব্যাপী এ বইমেলার আয়োজন করছে।

        শনিবার (২৪ ডিসেম্বর) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে নন-ফিকশন বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

        সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম। তিনি বলেন, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা।

        তিনি আরো বলেন নন-ফিকশন বইমেলা এরইমধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে ।

        সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর মেলায় অংশ নিচ্ছে সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা। এগুলো হলো আদর্শ, জাতীয় সাহিত্য প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, আলোঘর, ঐতিহ্য, নালন্দা প্রকাশনী, দিব্যপ্রকাশ, তাম্রলিপি, রকমারি, জাগৃতি প্রকাশনী, অনুপম প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, সময় প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, আগামী প্রকাশনী, প্রথমা প্রকাশন,এএইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ, অ্যাডর্ন পাবলিকেশন, সংহতি প্রকাশন, শ্রাবণ প্রকাশনী, বাংলা একাডেমি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, বাতিঘর, অন্যপ্রকাশ,  বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, পাঠক সমাবেশ,মাওলা ব্রাদার্স, অনন্যা, কথাপ্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, কাকলী প্রকাশনী, সাহিত্য প্রকাশ, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, স্বরে অ, ডেইলি স্টার বুকস, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান।

        মেলায় দর্শনার্থীরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন। বইয়ের বিকিকিনির পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ফটো কনটেস্ট ও র‍্যাফল ড্রর আয়োজনও থাকছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাবিতে ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

          নিজস্ব প্রতিবেদক
          ২৩ ডিসেম্বর, ২০২২ ২১:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          ঢাবিতে ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

          ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে ‘১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব আজ ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

          ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

          গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার।

          প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, জীবনের সর্বক্ষেত্রে গণিতের পদচারণা রয়েছে। গণিত চিন্তা শক্তির বিকাশ ঘটায়। এমনকি কবিতার মধ্যেও গণিতের প্রয়োগ রয়েছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং গণিতচর্চার পাশাপাশি বই পড়ার বিশেষ করে বিজ্ঞানী, দার্শনিক ও মনীষীদের গ্রন্থ পড়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

          উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ দশজন করে সর্বমোট ৮২ জন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এদের মধ্যে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত