ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

ইবিতে দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২২ ১৯:৮
নিজস্ব প্রতিবেদক
ইবিতে দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন অ্যন্ড ইসলামিক স্টাডিজ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আল কুরআন বিভাগে সভাপতি হয়েছেন বিভাগটির সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি এবং ফলিত রসায়ন বিভাগে অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা। রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারঃ) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক বিভাগদ্বয়ের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এয়াকুব আলী এবং অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছেন। তারা আগামী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।

আল কুরআন অ্যন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, আমাকে এ দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানায়। সুন্দরভাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিভাগের সমস্যা সমাধান ও বিভাগকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এজন্য সবার সহযোগীতা একান্তভাবে কামনা করছি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল

    নিজস্ব প্রতিবেদক
    ১১ ডিসেম্বর, ২০২২ ১৯:১
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য নির্মাণ করা হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টার।

    বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ প্রাঙ্গণে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই হাসপাতাল। প্রায় ২৮ কাঠাজুড়ে পরিকল্পিত এই হাসপাতালের প্রথম পর্যায়ে ৭ কাঠার ওপর নির্মাণকাজ শুরু হয়েছে।

    আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় কৃষি অনুষদ ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এর নির্মাণকাজ উদ্বোধন করা হয়। নির্মানকাজ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

    জানা যায়, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকরা হাতে-কলমে শিক্ষা নিতে পারবেন। পাশাপাশি প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি ও ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টার্নশিপও করতে পারবেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নোবিপ্রবিতে দুইদিনব্যাপী 'ইইই ডে' এর উদ্বোধন

      নিজস্ব প্রতিবেদক
      ১১ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৪
      নিজস্ব প্রতিবেদক
      নোবিপ্রবিতে দুইদিনব্যাপী 'ইইই ডে' এর উদ্বোধন

      নোবিপ্রবি প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপিত হচ্ছে দুইদিনব্যাপী 'ইইই ডে-২০২২'।

      আজ রবিবার(১১ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

      এসময় আরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক ড. ফিরোজ আহমেদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুব্রত ভৌমিক এবং বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

      উদ্বোধন শেষে ইইই ডে উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে প্রজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন এবং লাইন ফলোয়িং রোবট কনটেস্ট ও গেমিং কন্টেস্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিটি ইভেন্ট শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে পুরস্কৃত করা হবে।

      উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং টার্নারি মার্টের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবির ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি ড. শরীফ

        নিজস্ব প্রতিবেদক
        ১১ ডিসেম্বর, ২০২২ ১৮:৬
        নিজস্ব প্রতিবেদক
        ইবির ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি ড. শরীফ

        ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজাকে আগামী তিন বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নিয়োগদান করেছেন।

        রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

        বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (১০ ডিসেম্বর) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশোক কুমার চক্রবর্তী -এর সভাপতির মেয়াদ শেষ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের পরবর্তী সভাপতি হিসেবে অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা কে (১১ ডিসেম্বর) হতে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

        পাশাপাশি অধ্যাপক ড. আশোক কুমার চক্রবর্তী দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

        এ বিষয়ে অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা বলেন, আমি এই বিভাগের ছাত্র হিসেবে প্রথমবারের মত সভাপতির দায়িত্ব পেয়েছি। এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা সবাই শিক্ষক হিসেবেই ছিলেন।

        তিনি আরও বলেন, আমার পূর্ববর্তী যারা দায়িত্বে ছিলেন তারা সবাই সিনিয়র এবং শিক্ষাগুরু ছিলেন ওনাদের কাছ থেকেই পরামর্শ নিয়ে বিভাগকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই। এইজন্য সবার সহযোগিতা কামনা করছি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাবি ছাত্রের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

          নিজস্ব প্রতিবেদক
          ১১ ডিসেম্বর, ২০২২ ১৬:২৮
          নিজস্ব প্রতিবেদক
          জাবি ছাত্রের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

          জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ।

          আজ রবিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

          সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, 'প্রত্নতত্ত্ব বিভাগে ধর্ষনের অভিযোগের ঘটনায় ৩ মাস তদন্তের পর সিন্ডিকেটে তদন্ত রিপোর্ট পাঠানো হয়। কিন্তু ৮ তারিখের সিন্ডিকেট সভায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে প্রশাসনের বক্তব্য হলো সিন্ডিকেটে অনেক গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকায় এ বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি।'এসময় একজন শিক্ষার্থীর উপর ধর্ষণের অভিযোগ কীভাবে গুরুত্বপূর্ণ না হয়ে থাকে বলে প্রশ্ন তুলেন তিনি।

          তিনি আরো বলেন, ' পরবর্তী সিন্ডিকেট সভায় বা প্রয়োজনে বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা তীব্রতর আন্দোলনের ডাক দেব।'

          চলচ্চিত্র আন্দোলনের সুদিপ্ত দে বলেন, ' ধর্ষনের মতো এ জাতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত দুজন শিক্ষার্থী জড়িত তা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বিচারকার্য শুরু করতে পারে নাই। বিচারকার্য সম্পন্ন না হওয়ায় অভিযুক্ত রাকিব বিভিন্নভাবে ভিক্টিমের পরিবারকে হুমকি দিচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

          তিনি আরও বলেন, ৯৮ সালে মানিকের ঘটনায় যেভাবে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলো, 'আর যদি কাল বিলম্ব করা হয় ৯৮ এর আন্দোলন আবার জাহাঙ্গীরনগরে হবে। তাই আপনারা অতিদ্রুত ঘটনার সমাধান করেন। সুষ্ঠু বিচার নিশ্চিত করুন। '

          প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযুক্ত প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের  ছাত্র। বিশ্ববিদ্যালয়ের যৌন নীপিড়ন বিরোধী সেলে গত ২১ আগস্ট একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত