শিরোনাম
ইবির শাপলা ফোরামের নতুন কমিটি গঠন
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপল ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শাপলা ফোরামের নবনির্বাচিত ১৫ সদস্যের সাথে সমন্বয় করে এ কমিটি গঠন করেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাশিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাদেক আলী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জয়শ্রী সেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসাইন মোঃ ফারুকী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান।
নবনির্বাচিত শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, 'সংখ্যাগরিষ্টতাকে বিবেচনায় না নিয়ে নির্বাচিত ১৫ জনের মধ্যে পদবিন্যাস করা হয়েছে। সকলের সহযোগিতায় সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আদর্শিক কর্মকান্ড এগিয়ে নিতে চাই।'
ইবিতে সি আর সির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সি আর সি) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ডায়না চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে সংগঠনটি।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুজিব ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডায়না চত্বরে কেক কাটা, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নানা ধরনের খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাম ফর রোড চাইল্ড এর সভাপতি আতিকুর রহমান, সাবেক সভাপতি ইবনে মনির হোসেন সহ সভাপতি সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, উপ-অর্থসম্পাদক সাইফুদ্দিনসহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সভাপতি আতিকুর রহমান বলেন, সি আর সি ২০১৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কাজ করে আসছে। আমরা প্রতিটি সুবিধা বঞ্চিত শিশু শিক্ষাসহ সকল সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসতে চাই। এ জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
জাবিতে চাকুরী স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চাকুরী স্থায়ী করনের দাবীতে মানববন্ধন করেছে 'দৈনিক মজুরি' ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে বেলা ১২ টা ৪৫ এ উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে সুফিয়া কামাল হলের ডাইনিং গার্ল নুরুন্নাহার বলেন, 'কারো বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। আমাদের একটাই দাবী আমাদের চাকুরী স্থায়ী করন করতে হবে। আমরা যেন ফ্যামিলি নিয়ে চলতে পারি। ডেইলি বেসিসে কাজ করে বর্তমান সময়ে ১০/১২ হাজার টাকায় পরিবার নিয়ে চলতে পারছি না। বাচ্চাদের লেখাপড়ার খরচ ঠিকমতো চালাতে পারছি না। আমি প্রীতিলতা হলে ১৯ বছর এবং সুফিয়া কামাল হলে ৭ বছর ধরে ডাইনিং গার্ল হিসেবে কাজ করছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য'ই কাজ করি। বিনিময়ে এ বিশ্ববিদ্যালয় থেকে কি কিছুই পাব না?'
শেখ হাসিনা হলের মালি মো. শরিফুল ইসলাম বলেন, 'আমি ৯ বছর ধরে আছি শেখ হাসিনা হলে কাজ করছি। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হোক। আগে ট্রেজারার ম্যাম বলেছিলেন, নতুন হল উদ্বধোন করার সময় আমাদের সিনিয়র এর উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হবে। কিন্তু বর্তমানে আমাদের নতুন হলে চাকুরী দেওয়া হবে না। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির সাথে তাল মিলিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে কষ্ট হয়।'
তিনি আরো বলেন, 'ডেইলি বেসিসে কর্মচারী হওয়ায় ইদ বোনাস, বিশেষ বিশেষ দিনে ছুটি পাই না।'
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকুরী স্থায়ী করণের দাবীতে স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারিতে একই দাবীতে মানববন্ধন হলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণের আশ্বাস দেন।'
যবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শিরিন নিগার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনী তফসিল ও যবিপ্রবি শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৬ নং ধারা অনুযায়ী ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে মোট ৭ টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একজন করে মোট ছয়জন নির্বাচিত হবেন। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে পাঁচ জন প্রার্থী নির্বাচিত হবেন।
নির্বাচন উপলক্ষে ৫ ডিসেম্বর (সোমবার) খসড়া ভোটার তালিকা ও ৭ ডিসেম্বর (বুধবার) চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।১০ ডিসেম্বর (শনিবার) থেকে ১২ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহনের কাজ চলবে। মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং মনোনয়ন পত্র প্রত্যাহার সাপেক্ষ ১৪ ডিসেম্বর (বুধবার) বেলা ০২:৩০ ঘটিকায় চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রের জন্য সভাপতি পদের জন্য ৪,০০০(চার হাজার টাকা) এবং সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩,০০০(তিন হাজার টাকা) নির্ধারন করা হয়েছে। সহ-সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের জন্য ২,৫০০ (দুই হাজার পাঁচশত টাকা) ও সদস্য পদের জন্য ২,০০০(দুই হাজার টাকা) নির্ধারন করা হয়েছে।
ভোট কেন্দ্র হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিকে নির্ধারন করা হয়েছে। ভোট গ্রহন চলবে ১৮ই ডিসেম্বর (রোববার) সকাল ১০ঃ৩০ ঘটিকা থেকে বলা ১ঃ৩০ ঘটিকা পর্যন্ত। এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) শিক্ষক সমিতি-২০২২ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ড. আশরাফুজ্জামান জাহিদ।
ইবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সমন্বয় সভা
ইবি প্রতিনিধি : জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩ এর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২.০০ টায় প্রশাসনিক ভবনের ৩য় তলায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের নিমিত্তে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক গ্রাহক সেবার মান সহজিকরণ এবং সিটিজেন চার্টার বাস্তবায়ন ও তা নিশ্চিত করার জন্য সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে দপ্তর প্রধানগনের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।
সিটিজেন চার্টার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসাবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য