শিরোনাম
হাবিপ্রবি’র ছত্রীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মেয়ে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে হাবিপ্রবি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ কর্মশালার উদ্ভোধন করা হয়। গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী-স্পিকার সহ দেশের মূল জায়গাগুলোর নেতৃত্বে রয়েছেন নারী। তবুও নারীরা অনেকাংশেই পিছিয়ে রয়েছে এদেশে। মানসিক দুর্বলতা যার বড় একটা কারন। তাই মানসিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে আত্মবিশ্বাসী হওয়া যায়, আত্মরক্ষা করা যায়। আজকের এ আয়োজন সবার জন্য বিশেষ সহায়ক হবে মনে করছি।
প্রশিক্ষণ কর্মসূচির সভাপতি ও গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা অধ্যাপক রোজিনা ইয়াসমিন (লাকী) বলেন, 'আমাদের প্রথম পরিচয় হবে আমরা মানুষ, তারপরে নারী এবং পুরুষ। বহ্নিশিখার আয়োজন মেয়েদেরকে আত্মবিশ্বাসী করবে। আত্মবিশ্বাস থাকলেই আমরা আত্মরক্ষার কৌশল আয়ত্ব করতে পারবো।
গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির বলেন, 'আজকে আমাদের আত্মরক্ষার কৌশল কেনো জানতে হচ্ছে, আমরা কোন সমাজে আছি তা বিবেচনা করলে গ্রীন ভয়েসের এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য আমরা বুঝতে পারবো।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজ, গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা ড. মো. রবিউল ইসলাম, মো. মিজানুর রহমান, গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির, মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী)।গ্রীন ভয়েসের সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে শতাধিক মেয়ে শিক্ষার্থী অংশ নিয়েছে।
ক্যাম্পাস জার্নালিজম ফেস্টে অংশগ্রহণের পথে গবিসাস
গবি প্রতিনিধিঃ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এ অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা দিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (গবিসাস) সদস্যরা। ২১ ও ২২ নভেম্বর ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জাককানইবি) উদ্যোগে নিজ বিশ্ববিদ্যালয়ে এই ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (২১ নভেম্বর) সকালে গবিসাসের সভাপতি মোঃ রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ’র নেতৃত্বাধীন ৭ সদস্যের টিম ময়মসিংহের উদ্দেশ্য রওনা দেন।
‘আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিরক রেখা, রাতের ডালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধচেতন’ প্রতিপাদ্যে তৃতীয় বারের মতো সাংবাদিকদের মহামিলন মেলার আয়োজন করা হয়।
উল্লেখ্য, দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাংবাদিকরা এই ফেস্টে অংশ নিয়েছে।
ইবি বাগেরহাট জেলা কল্যাণের সভাপতি দিদারুল-সম্পাদক আকবর
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আলী আকবর শেখ নির্বাচিত হয়েছেন।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় অনুষদ ভবনের ৩২৮ নং কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা প্রফেসর ড.ওবায়দুল ইসলাম।
এসময় বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের সদস্যরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন। পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ০৮ জন৷
উল্লেখ্য, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।
ঢাবি’র চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বার্জার অ্যাওয়ার্ড প্রদান
সৃজনশীল ও শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদভুক্ত প্রত্যেক বিভাগের ৮ শিক্ষার্থীকে ‘২৭তম বার্জার তরুণ শিল্পী’ পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ২০ নভেম্বর ২০২২ রবিবার অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন। তিনি জয়নুল গ্যালারীতে তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এবং চিফ সেলস্ এন্ড মার্কেটিং অফিসার মোহসিন হাবীব চৌধুরী বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিল্পচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা ভালো ভালো কাজ ও সৃজনশীল শিল্পকর্ম তৈরিতে উৎসাহ পেয়ে থাকে। শিল্পকর্মের মূল্যায়ন ও শিল্পের প্রতি সম্মান স্বরূপ এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করায় তিনি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশের নানা অর্জনে শিল্পীদের অনবদ্য অবদান তুলে ধরে তাঁদের দেখানো পথ অনুসরণ করে শিল্পচর্চায় নিয়োজিত থাকার জন্য তিনি চারুকলার শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
পবিপ্রবিতে “যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে" যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক" সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর, রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সেমিনারে ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইউএস দূতাবাসের কালচারাল এ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার, এ্যাডুকেশন ইউএসএ ডিরেক্টর সোহেল ইকবাল প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তৃতায় মাননীয় প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, গ্রাজুয়েটদের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে অধিকহারে সুযোগ পেতে পারে সে লক্ষ্যে ঢাকাস্থ ইউএস দূতাবাস যেন আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার প্রদত্ত আহবান জানান। এছাড়াও সহজ শর্তে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সেমিনারে আগত ডেলিগেটদের দৃষ্টি আকর্ষন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যন মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য