ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

তবে কি বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না মিতুর, দায় কার?

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২২ ১৬:১৮
নিজস্ব প্রতিবেদক
তবে কি বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না মিতুর, দায় কার?

নাবিদ, কুবিঃ গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির মেধাতালিকা প্রকাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে এক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। তবে ভুলের দায় নিতে রাজি হচ্ছেন না কেউই।

কামরুন্নাহার মিতুর জানান, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকার আট পৃষ্ঠার পিডিএফ ফাইল নিজের নাম দেখতে না পেয়ে দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর সেটি ডাউনলোড করতে গিয়ে প্রথম মেধাতালিকায় নিজের নাম দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কারণ, এরই মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ভর্তির সময়সীমা শেষ হয়ে গেছে এবং নতুন করে তারা আর ভর্তি হতে পারবেন না।

কামরুন্নাহার মিতুর দাবি, প্রথম মেধাতালিকায় নিজের নাম আসার বিষয়টি জেনে গত ১৭ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসেন তিনি। তবে প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তির সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ভর্তি হতে পারেননি। এ বিষয়ে ইউনিট প্রধানের সঙ্গে কথা বলতে গেলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেন ভর্তিচ্ছু। এর আগে তার কথোপকথনও রেকর্ড করা হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষার্থী।

মিতুর অভিযোগ, অফিসের ভুল হয়নি দাবি করে রবিউল আউয়াল চৌধুরী বলেন, এই পিডিএফ তুমি কিভাবে ডাউনলোড করেছ? কোনো অনিয়মের আশ্রয় নিয়ে ডিন অফিসকে ফাঁসাচ্ছ কিনা?

জানা গেছে, প্রথম মেধাতালিকার ফাইলটিতে পঞ্চম পৃষ্ঠা বাদ দিয়ে বাড়তি একটি খালি পৃষ্ঠা যোগ করা হয়। পরবর্তীতে আগের ফাইলটি মুছে দেওয়া হয় এবং পঞ্চম পৃষ্ঠা যোগ করে খালি পৃষ্ঠাটি বাদ দিয়ে আট পৃষ্ঠার নতুন আরেকটি ফাইল প্রকাশ করা হয়। বাদ পড়া ওই পৃষ্ঠাটিতে মোট ৪২ জন ভর্তিচ্ছুর মেধাতালিকা রয়েছে। তবে প্রথম এবং দ্বিতীয় ফাইল প্রকাশের মাঝে কতক্ষণ সময় অতিবাহিত হয়েছিল সে বিষয়েও মতপার্থক্য তৈরি হয়েছে।

আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার মাসুদুল হাসান জানান, তারা সন্ধ্যা ৬টায় মেধাতালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করেন। তবে সংশোধিত তালিকা প্রকাশের মাঝে কতক্ষণ সময় অতিবাহিত হয়ছিল সে বিষয়ে মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

ভর্তি পরীক্ষা কমিটির ‘বি’ ইউনিটের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, পিডিএফ ফাইলে অনিচ্ছাকৃতভাবে একটি পৃষ্ঠা বাদ পড়ে গিয়েছিল। তবে মেধাতালিকা প্রকাশের ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই আমরা এটি সংশোধন করে পুনরায় আপলোড করি।

তবে কামরুন্নাহার মিতুর দাবি, মেধাতালিকা প্রকাশের দিন রাত ৮ টায় তিনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করেন এবং নিজের নাম দেখতে না পেয়ে দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষা করতে থাকেন।

এ বিষয়ে রবিউল আউয়াল চৌধুরী বলেন, শিক্ষার্থীরা মেধাতালিকা দেখবে জিএসটির নির্ধারিত সাইটে। তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করবেন কেন? আপনি এটা কোথায় পেয়েছেন? এ বিষয়ে আইসিটি সেল ভালো বলতে পারবে।

ভর্তিচ্ছুর সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহারের বিষয়ে জিজ্ঞেস করা হলে বিষয়গুলোকে ভিত্তিহীন দাবি করে প্রতিবেদকের কল কেটে দেন এন এম রবিউল আউয়াল চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন, আহ্বায়ক কমিটি মাসুদুল হাসানের কাছে একটি পৃষ্ঠা বাদ দিয়ে ফাইলটি পাঠিয়েছে। সে শুধু ফাইল আপলোড করেছে।

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

কর্তৃপক্ষের ভুল হলে ভুক্তভোগী শিক্ষার্থীদের পুনরায় ভর্তির সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, এ বিষয়ে আমি এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। উপাচার্যদের সভায় এ বিষয়ে আলোচনা করা যেতে পারে।

https://therisingcampus.com/%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7/

প্রাসঙ্গিক
    মন্তব্য

    উদ্ভাবনী মেলায় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির প্রথম স্হান অর্জন

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ নভেম্বর, ২০২২ ১৬:১০
    নিজস্ব প্রতিবেদক
    উদ্ভাবনী মেলায় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির প্রথম স্হান অর্জন

    প্লাবন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিঃ গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় উন্মুক্ত ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর শিক্ষার্থীরা। উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ এর উন্মুক্ত ক্যাটেগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও ডিজিটাল সেবা প্রদর্শন করেন।

    বিডিইউ এর আইসিটি ইন এডুকেশন ও ইন্টারনেটে অব থিংস প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক প্রজেক্ট Inclusive Edu-Tech, অনলাইন ভিত্তিক শিক্ষা সহায়ক প্রজেক্ট Digital Master মশাই, ডিম থেকে বাচ্চা ফুটানোর এনার্জি এফিশিয়েন্ট প্রজেক্ট Smart Egg Incubator, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এর জন্য Smart Flood Monitoring System, ট্রাফিক ও লাইট মনিটরিং এর জন্য Smart Street এবং গাড়ি পার্কিং এর জন্য Smart Garage প্রজেক্ট সমুহ প্রদর্শন করে উন্মুক্ত ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করেন।

    ১৬ এবং ১৭ নভেম্বর দুই দিন ব্যাপি মেলায় প্যাভিলিয়ন -১, ২, ৩, ৪ এ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪০ টি উদ্ভাবনী প্রজেক্ট ও ডিজিটাল সেবা প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২) বিকেলে শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা প্রশাসক আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠান সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    শিক্ষার্থীদের এই সাফল্যে বিডিইউ কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অনুগতদের চাকরি দেওয়া, আর্থিক সুযোগ-সুবিধা নেওয়া কিছু উপাচার্যের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি

      নিজস্ব প্রতিবেদক
      ১৯ নভেম্বর, ২০২২ ১৬:৫
      নিজস্ব প্রতিবেদক
      অনুগতদের চাকরি দেওয়া, আর্থিক সুযোগ-সুবিধা নেওয়া কিছু উপাচার্যের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি

      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বলেছেন, কিছু অসাধু লোকের কারণে গোটা শিক্ষক সমাজের মর্যাদা যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

      শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

      রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ইদানীং কিছু কিছু শিক্ষকদের কর্মকাণ্ডে সমাজে অন্য শিক্ষকদের সম্মানের জায়গাটা সংকুচিত হয়ে আসছে। কিছু সংখ্যক অসাধু লোকের কারণে গোটা শিক্ষক সমাজের মর্যাদা যেন ক্ষুণ্ন না হয় সেদিকে আপনারা অবশ্যয় খেয়াল রাখবেন।

      তিনি বলেন, একজন উপাচার্যের মূল দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমের তত্ত্বাবধায়ন, পরিচালন, মূল্যায়ন ও উন্নয়নকে ঘিরে। কিন্তু ইদানীং পত্রিকা খুললে মনে হয়, পরিবার পরিজন, ও অনুগতদের চাকরি দেওয়া ও বিভিন্ন উপায়ে প্রশাসনিক ও আর্থিক সুযোগ-সুবিধা নেওয়া যেন কিছু উপাচার্যের মূল দায়িত্ব। আবার অনেকে বিশ্ববিদ্যালয়ের চাকরিটাকে ঐচ্ছিক মনে করেন। বৈকালিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়াকে তারা অগ্রাধিকার দেন। বিশ্ববিদ্যালয় পরিবেশের সঙ্গে এটা খুবই বেমানান।

      তিনি আরো বলেন, শিক্ষক হিসেবে নিজ পেশার প্রতি দায়িত্বশীল থাকবেন, এটাই প্রত্যাশা। শিক্ষকরা হয়ে উঠুন সমাজে মর্যাদার প্রতীক। শিক্ষকসহ যেকোনো নিয়োগের ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় হলো একটি গবেষণাগার। বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো জ্ঞান-বিজ্ঞান এবং গবেষণা মাধ্যমে সাফল্য অর্জন করেছে। যুগের সঙ্গে, আধুনিকতার সঙ্গে ও প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবনযাত্রা গতিশীল হলেও দুঃখের বিষয় হলো গবেষণায় আমরা অনেক পিছিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চ শিক্ষার একটি প্রতিষ্ঠান নয় এটি আমাদের নেতৃত্বের প্রতীক। আমাদের পথপ্রদর্শক। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে গৌরবময় ভূমিকা।

      এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়। এরপর ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

      এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোল।  সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়।

      ৫৩তম সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশ নিয়েছেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশন করা গ্রাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ করছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবির ৫৩তম সমাবর্তনে স্বর্ণপদক পেলেন ১৫৩ শিক্ষক-শিক্ষার্থী

        নিজস্ব প্রতিবেদক
        ১৯ নভেম্বর, ২০২২ ১৫:৪৯
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবির ৫৩তম সমাবর্তনে স্বর্ণপদক পেলেন ১৫৩ শিক্ষক-শিক্ষার্থী

        ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বহুল প্রতিক্ষিত একটি দিন। আর এই সমাবর্তনে শিক্ষা- গবেষণা এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে সর্বমোট ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হয়েছে।

        আজ শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের মূল অনুষ্ঠানে তাদের এই পদক প্রদান করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

        ঢাবির ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক দেওয়া হয়েছে। আগে ৫২তম সমাবর্তনে ৯৮টি, ৫১তম স৯৬টি, ৫০তম সমাবর্তনে ৯৪টি, ৪৯তম সমাবর্তনে ২৯টি এবং ৪৮তম সমাবর্তনে ৩৩টি স্বর্ণপদক দেওয়া হয়। এছাড়াও এবার ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

        এর আগে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ মোট তিনটি ভেন্যুতে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সাথে আলাদা ভেন্যুতে শুরু হয় অধিভুক্ত সাত কলেজের সমাবর্তন।

        এবার উল্লেখযোগ্য সংখ্যক ৩০ হাজার ৩৪৮ জন গ্রাজুয়েট সমাবর্তনে অংশ নেন।

        এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিটিউয়েন্ট কলেজের অধ্যক্ষ/ইনস্টিটিউটের পরিচালকদের অংশগ্রহণে সমাবর্তন শোভাযাত্রা কার্জন হল থেকে শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

        সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্বে বক্তব্য দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোল।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাবির ৪ শিক্ষক বিদেশ গিয়ে ফেরেননি: অব্যাহতি প্রদান

          নিজস্ব প্রতিবেদক
          ১৯ নভেম্বর, ২০২২ ১৫:৩৯
          নিজস্ব প্রতিবেদক
          জাবির ৪ শিক্ষক বিদেশ গিয়ে ফেরেননি: অব্যাহতি প্রদান

          বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানের কারণে ৪ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০৯ তম সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

          গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

          এই চার শিক্ষক হলেন- ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খাতুন

          জানা গেছে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য গত ২০১৭ সালের ২২ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ছুটি নিলেও ৭ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে ২১ মে ২০১৮ পর্যন্ত অতিরিক্ত ১০৫ দিন বিদেশে অবস্থান করেন। পরে ২২ মে ২০১৮ তারিখে বিভাগে পুনরায় যোগদান করলেও ২০১৮ সালের জুন মাস থেকে আবারও বিভাগে অনুপস্থিত ছিলেন। এরপর গত ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ই-মেইলে অবসরের আবেদনের বিষয়টি বিবেচনা করে ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে তাঁকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়।

          নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খাতুন গত ৯ আগস্ট ২০২০ তারিখ থেকে ১২ আগস্ট ২০২০ পর্যন্ত ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গমন করলেও পরে বেশ কয়েক দফা ছুটি বর্ধিত করেন। বিশ্ববিদ্যালয় থেকে ৮ আগস্ট ২০২০ তারিখে বিভাগে যোগদানের জন্য একাধিকবার বলার পরেও যোগদান না করায় গত ১৩ জুলাই ২০২০ থেকে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।

          পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান অনুমোদন ব্যতিত বিদেশ গমন করেন। বিশ্ববিদ্যালয় থেকে ১২ আগস্ট ২০২১ থেকে তাঁকে অপসারণ করা হয়।

          দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ১৯ ফেব্রুয়ারি ২০২০ থেকে বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন না। বিভাগীয় শিক্ষা কার্যক্রমে অনুপস্থিতির কারণে তাঁকে গত ৫ সেপ্টেম্বর ২০২২ থেকে বরখাস্ত করা হয়।

          এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, নির্ধারিত ছুটি শেষে বিভাগে যোগদান না করায় আমরা তাদের বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানায় চিঠি পাঠাই। চিঠির জবাব দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হলেও তারা যোগাযোগ করেন নাই। এর প্রেক্ষিতে সিন্ডিকেট গঠিত স্ট্রাকচার্ড কমিটির সুপারিশে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত