ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

অর্ধ শতাংশ মহার্ঘ ভাতার দাবীতে জবি কর্মচারী সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২২ ১৯:২৪
নিজস্ব প্রতিবেদক
অর্ধ শতাংশ মহার্ঘ ভাতার দাবীতে জবি কর্মচারী সমিতির মানববন্ধন

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) কর্মচারীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রনীত অভিন্ন নীতিমালা বাতিল, নবম পে-স্কেল প্রদান এবং পে-স্কেল ঘোষণার পূর্ব পর্যন্ত অর্ধ শতাংশ মহার্ঘ ভাতার দাবীতে মানববন্ধন করেছে।

সোমবার (১৬ই নভেম্বর) সকাল ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানব বন্ধনে বক্তারা বলেন, ২২ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সঙ্গে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা নিয়ে মতামত প্রদানের এক সভা অনুষ্ঠিত হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আমাদের মতামতকে উপেক্ষা করে অভিন্ন নীতিমালা বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে।

মঞ্জুরী কমিশন যে ভাবে নীতিমালা প্রনয়ন করছেন সেই নীতিমালা যদি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন হয়, তাহলে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারীদের ভীষন ক্ষতি হবে। ৮ম জাতীয় পে-স্কেল প্রদানের প্রায় ৮ (আট) বছর অতিবাহিত হলেও সরকার থেকে ৯ম পে-স্কেল ঘোষনায় কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে অন্তত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বেতন বৈষম্যের শিকার হচ্ছে।

উক্ত মানববন্ধনে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, 'গত ৫ মে আমাদের প্রতিনিধির সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কথা হয়েছিল যদি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয় তবে আমাদের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে এবং খসরা নীতিমালা দেখানো হবে।

কিন্তু আমাদের প্রতিনিধিদের কোন মতামত না নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অভিন্ন নীতিমালা প্রণয়ন করছে, আমরা এর তীব্র বিরোধিতা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমাদের বেতনের উন্নতির ধাপ ছিল পাঁচটি। কিন্তু নতুন এই অভিন্ন নীতিমালায় তা কমিয়ে দুইটি করা হয়েছে। আমরা চাই যদি নতুন করে অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয় তবে তা যেন আমাদের বিশ্ববিদ্যালয় আইনের সাথে সামঞ্জস্য করে করা হয়।

কর্মচারী সমিতির সভাপতি এরশাদ মিয়া বলেন, নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর পর নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। কিন্তু সরকার গত আট বছরেও নতুন কোন বেতন স্কেল ঘোষণা করেনি। এদিকে দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে আমাদের জীবন যাপন কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমরা চাই যতদিন নবম বেতন স্কেল ঘোষণা করা না হবে, তত দিন আমাদের যেন ৫০% শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    প্রেমিকার বিয়ের খবর সইতে না পেরে প্রেমিকের আত্ম’হত্যা

    নিজস্ব প্রতিবেদক
    ১৪ নভেম্বর, ২০২২ ১৮:২৬
    নিজস্ব প্রতিবেদক
    প্রেমিকার বিয়ের খবর সইতে না পেরে প্রেমিকের আত্ম’হত্যা

    ইবি প্রতিনিধি : নিজ অফিস ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্ম’হত্যা করেছেন খাইরুল আজম নামের সাবেক ইবি শিক্ষার্থী। রোববার (১৩ নভেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদীতে ঘটনাটি ঘটেছে।

    নিহত খাইরুল আজম কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মির্জানগর এলাকার মো. আজিমউদদৌলার ছেলে। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর পাশ করা সাবেক শিক্ষার্থী। দেড় মাস ধরে ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছেন।

    খাইরুল আজমের বাবা বলেন, সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডের উদ্দেশে রওনা হয় খাইরুল। পরে দুপুর ১টার দিকে তার অফিস থেকে কল করে আমাকে জানায়, আমার ছেলে তার কর্মরত ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে আত্ম’হত্যার চেষ্টা করেছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক পরিবারের লোকজনসহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে রয়েছে।

    রেনেসা বারিন্দ্র লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার অমিত কুমার কুন্ডু বলেন, দুপুরে একটি ছেলে পড়ে গেছে বলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি আহত অবস্থায় খাইরুলকে আমাদের নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়েছে। তার অবস্থা গুরুতর দেখে সেখানকার নার্স তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিতে বলেন। আমরা তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি নিহত খাইরুলের প্রেমিকার আজ গায়ে হলুদ। সে হয়ত সেই শোক সহ্য করতে না পেরেই আত্ম’হত্যা করেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইউজিসি প্রনীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে যবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন

      নিজস্ব প্রতিবেদক
      ১৪ নভেম্বর, ২০২২ ১৭:৯
      নিজস্ব প্রতিবেদক
      ইউজিসি প্রনীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে যবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন

      মোতালেব হোসাইন, যবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রনীত প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত , নবম পে - স্কেল প্রদান ও পে-স্কেল ঘোষনার পূর্ব পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবীতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (আবিকফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ সোমবার সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সম্মুখে সকল কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

      মানববন্ধনে বক্তারা জানান, গত ২২ মে ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে বাংলাদেশ আত্মবিশ্ববিদ্যাল কর্মচারী ফেডারেশনের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী নিয়োগ , পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা নিয়ে মতামত প্রদানের এক সভা অনুষ্ঠিত হয় কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সেই মতামতকে উপেক্ষা করে অভিন্ন নীতিমালা বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে । মঞ্জুরী কমিশন যে ভাবে নীতিমালা প্রনয়ন করছেন সেই নীতিমালা যদি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন হয়, তাহলে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারীগণ ভীষন ক্ষতির সম্মুখীন হবেন। অন্যদিকে ৮ ম জাতীয় পে স্কেল প্রদানের প্রায় আট বছর অতিবাহিত হলেও সরকার থেকে ৯ ম পে-স্কেল ঘোষনায় কোন পদক্ষেপ না থাকায় বিশ্ববিদ্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছে। বৈষম্য দূরীকরণ ও নবম পে-স্কেলের দাবিতে বারংবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন করে আসছে।

      মানববন্ধনে সভাপতিত্ব করেন যবিপ্রবি কর্মচারী সমিতির তত্ত্বাবধায়ক কমিটির প্রধান উপদেষ্টা সরদার ফরিদ আহমেদ। এছাড়া বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও যবিপ্রবি কর্মচারী সমিতির সদ্য সাবেক সভাপতি শওকত ইসলাম সবুজ, কর্মচারী সমিতির সদ্য সাবেক সহ-সভাপতি রুমেল রহমান রনি ও আরিফুল ইসলাম শিন প্রমুখ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিভিন্ন দাবিতে চবির আলাওল হলে তালা ঝুলালেন শিক্ষর্থীরা

        নিজস্ব প্রতিবেদক
        ১৪ নভেম্বর, ২০২২ ১৭:৪
        নিজস্ব প্রতিবেদক
        বিভিন্ন দাবিতে চবির আলাওল হলে তালা ঝুলালেন শিক্ষর্থীরা

        মোঃ নাঈম ইসলাম, চবিঃ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও আবাসিক হলের প্রয়োজনীয় সংস্কার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল তালাবদ্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

        আজ সোমবার(১৪ই নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে আবাসিক হলের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে।

        শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, হলে বিদ্যমান নানাবিধ সমস্যায় অনেকদিন যাবৎ ভুগছে তারা। হলের বাজে পরিবেশে বসবাস কঠিন হওয়ায় শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটছে পড়াশোনায়ও।

        উদ্ভূত এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা রাখছে একাধিক দাবি-দাওয়া। এসব দাবি মানতে কর্তৃপক্ষকে বেঁধে দেয়া হয়েছে কর্মদিবসও।

        শিক্ষার্থীদের দাবিগুলো হলো- 
        ক. শিক্ষার্থীদের গোসলে ব্যবহৃত হাউজের পানি নিয়মিত পরিষ্কার করা,
        খ. খাবার পানির ট্যাংক পরিষ্কার রাখা,
        গ. হলের প্রতিটি ব্লকে একটি করে পানির ফিল্টার স্থাপন,
        ঘ. হলের বাথরুম সংস্কার করা,
        ঙ. হলের প্রতিটি ব্লকগুলোতে ওয়াইফাই রাউটার স্থাপন করা,
        চ. হলে চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা,
        ছ. হলের কর্মচারীদের কাজের সরেজমিনে তদারকি করা ও প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

        কিছুসময় পরে ঘটনাস্থলে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম উপস্থিত হয়ে বলেন, 'ছাত্ররা বিভিন্ন দাবিতে তালা ঝুলিয়েছে। আমরা নিয়মিতভাবেই হলের তদারকি করছি। সমস্যা থেকে পরিত্রাণের জন্য হলে বিভিন্ন সংস্কার কাজ চলমান রয়েছে। আশা করছি, এগুলোর কাজ শেষ হলে বাকী সমস্যারও সমাধান হবে।'

        প্রভোস্টের এমন আশ্বাসে শিক্ষার্থীরা পরে তালা খুলে দেয়। হলে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          “আমাদেরকে নিজেই নিজের ডাক্তার হতে হবে’’-ইবি ভিসি

          নিজস্ব প্রতিবেদক
          ১৪ নভেম্বর, ২০২২ ১৬:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          “আমাদেরকে নিজেই নিজের ডাক্তার হতে হবে’’-ইবি ভিসি

          ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, ওষুধ থেকে দূরে থাকার মহা ওষুধ হলো জ্ঞান। জ্ঞানের লেভেল বৃদ্ধি এবং উৎসাহ ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে এবং অস্বাস্থ্যকর জীবনচর্চা থেকে দূরে রাখে। তিনি বলেন, আমাদেরকে নিজেই নিজের ডাক্তার হতে হবে। রোগমুক্ত মানবসমাজ গড়ার জন্য, বঙ্গবন্ধুর কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা অর্জনের জন্য আমাদেরকে সমাজের সকল শুভ কাজের ডাক্তার হতে হবে। তিনি আরও বলেন, সকালে ৪০ এবং সন্ধ্যায় ৩০ মিনিট হাঁটলে অনেক রোগ আমাদের হবে না, এটা আমার ব্যাক্তিগত উপলদ্ধি।

          বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে আজ (১৪ নভেম্বর) সোমবার সকাল ৯ টায় কুষ্টিয়া ডায়াবেটিকস সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিকস হাসপাতালে আয়োজিত এক আলোচনাসভায় ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন। তিনি দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

          আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা এখন আরও সচেতন হচ্ছি এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিচ্ছি। ডায়াবেটিকস আমদের পরিমিতিবোধের শিক্ষা দেয়, যা সব জায়গায় চর্চা করা উচিত । তিনি বলেন, আমাদেরকে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। সর্বোপরি সচেতন হতে হবে। সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শে চললে ভয়ের কিছু নেই।

          কুষ্টিয়া ডায়াবেটিকস সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. শাহজাহান মন্ডল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জজ কোর্টের পি.পি. অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশফিকুর রহমান টরলিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ডায়াবেটিকস সমিতির মেডিক্যাল অফিসার ডা. মোহনা আফরোজ। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন কনক চৌধুরী।

          আলোচনাসভার পূর্বে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত