ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

ইবিতে ময়মনসিংহ জেলা কল্যাণের বরণ-বিদায়

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২২ ১৯:৪০
নিজস্ব প্রতিবেদক
ইবিতে ময়মনসিংহ জেলা কল্যাণের বরণ-বিদায়

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।

জেলা কল্যাণের সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ.বি.এম রিজওয়ান উল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট জনাব শাহ্ মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল হোসেন, সাবেক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ আবু রায়হান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মিন্নাতুল করিম, নালিতাবাড়ী, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মশিউর রহমান জয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ ও ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।

অনুষ্ঠানে নবীনদের উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণদের সম্মাননাস্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিল জেলা পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মেজবাহ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আইসিটিসহ ১২টি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স আগামী বছর থেকেই চালু হচ্ছে

    নিজস্ব প্রতিবেদক
    ২২ অক্টোবর, ২০২২ ৮:৩৬
    নিজস্ব প্রতিবেদক
    আইসিটিসহ ১২টি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স আগামী বছর থেকেই চালু হচ্ছে

    আইসিটিসহ ১২টি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স আগামী বছর থেকেই চালু হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ৩০ বছর উপলক্ষে শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর নগর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    অধ্যাপক মশিউর রহমান বলেন, গত দুই বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে আর অনার্সের অধিভুক্তি দিচ্ছে না। তবে অদূর ভবিষ্যতে খুব প্রয়োজন হয় যেমন যুগোপযোগী, যুৎসই, প্রয়োজনীয় আবশ্যিক বিষয়ে প্রয়োজন হলে যাচাই-বাছাই করে অধিভুক্তি করা হতে পারে।

    উপাচার্য জানান, তারা দক্ষতাভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছেন। আগামী বছরের শুরু থেকে পর্যায়ক্রমে এসব কোর্স চালু করা হবে। এ ধরনের মোট ১২টি ডিপ্লোমা কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপাচার্য।

    কোর্সগুলো হল- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট।

    গাজীপুর জেলার বোর্ডবাজারে ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজ এখন ২ হাজার ২৭৪টি। এর মধ্যে ২৭৯টি সরকারি কলেজ আর বাকিগুলো বেসরকারি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৯ লাখ।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মার্কিন সংস্থায় চাকরি, বেতন বছরে পৌনে ৯ লাখের বেশি

      নিজস্ব প্রতিবেদক
      ২২ অক্টোবর, ২০২২ ৭:৩০
      নিজস্ব প্রতিবেদক
      মার্কিন সংস্থায় চাকরি, বেতন বছরে পৌনে ৯ লাখের বেশি

      যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার প্রজেক্ট অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

      পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট—ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক সংস্থায় দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

      কর্মস্থল: কক্সবাজার প্রজেক্ট অফিস বেতন: বছরে ৮ লাখ ৮২ হাজার ৯১২ টাকা সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্যসুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। . আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আইপাসের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটে কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি পাঠাতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

      আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২২।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছে এখন পর্যন্ত সর্বমোট ৭০টি আসন ফাঁকা রয়েছে

        নিজস্ব প্রতিবেদক
        ২১ অক্টোবর, ২০২২ ২৩:৩৫
        নিজস্ব প্রতিবেদক
        ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছে এখন পর্যন্ত সর্বমোট ৭০টি আসন ফাঁকা রয়েছে

        ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের তিনটি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সর্বমোট ৭০টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর দ্বিতীয় মেধাতালিকা শেষে আসনগুলো ফাঁকা রয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটি। এ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

        সর্বশেষ গত বুধবার (১৯ অক্টোবর) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯টি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০টি আসন ফাঁকা রয়েছে।

        প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্র বলছে, প্রথম মেধাতালিকা শেষেও তিনটি বিশ্ববিদ্যালয়ে একটি বড় সংখ্যায় আসন ফাঁকা ছিলো। এরপর দ্বিতীয় মেধাতালিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় মেধাতালিকা শেষে সেরকম আসন ফাঁকা না থাকলেও ধীরে ধীরে অনেকে ভর্তি বাতিল করায় আসনগুলো ফাঁকা হয়েছে।

        তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মূলত আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) ইঞ্জিনিয়ারিং নিয়ে এক ভাগ আর অন্যভাগে আরকিটেকচার বিভাগের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ইউআরপি ইঞ্জিনিয়ারিং বিভাগেই ৭০টি আসন ফাঁকা রয়েছে। এগুলোতে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর অন্যদিকে আরকিটেকচার বিভাগে কোন আসন খালি নেই।

        জানা যায়, তিনটি বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে সবয়েচে বেশি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে চুয়েটের আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগেই ১১টি আসন ফাঁকা রয়েছে। চুয়েটেও বিভাগটিতে ১৬টি এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি আসন ফাঁকা রয়েছে। এ ছাড়া রুয়েটের ফাঁকা ৪০টির সবগুলোই আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে।

        খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রকৌশল গুচ্ছ কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শুক্রবারে বলেন, তিনটি প্রকৌশল গুচ্ছের ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে; তবে এখনো শেষ হয়নি। যে আসনগুলো খালি রয়েছে, এ সংখ্যাটা আরও বাড়তে পারে। আগামী ২৭ অক্টোবর ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হলে প্রকৌশল গুচ্ছের খালি আসনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রামেক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবে রাবি প্রশাসন

          নিজস্ব প্রতিবেদক
          ২১ অক্টোবর, ২০২২ ২২:৪৮
          নিজস্ব প্রতিবেদক
          রামেক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবে রাবি প্রশাসন

          রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এম.জি.এম. শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলা এবং ছাত্রদের উপর হামলা করার অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নামা দাখিল করবে রাবি প্রশাসন।

          শুক্রবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উপাচার্য কনফারেন্স রুমে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

          আগামীকাল (২২ অক্টোবর) শনিবার স্থানীয় প্রশাসন, মতিহার অথবা রাজপাড়া থানায় এ অভিযোগ দাখিল করা হবে বলে জানান এই প্রশাসক।

          বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এর সভাপতিত্বে রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় হল কর্তৃপক্ষকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়েছে। এই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও আগামী ২৪ অক্টোবর শহীদ হবিবুর রহমান হল প্রাধ্যক্ষকে সন্ধা ৬টায় শোক সভার আয়োজন করতে বলা হয়েছে।

          চিকিৎসায় অবহেলা, শিক্ষার্থীদের উপর হামলা, মৃত্যুর সার্বিক ঘটনাসহ যাবতীয় বিষয় তদন্ত করার জন্য ৯ সদস্য বিশিষ্ট আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক। অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলার চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক ড. মো. কুদরত- ই- জাহান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, হবিবুর রহমান হল প্রাধ্যক্ষ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহেদ জামান।

          অভিযোগ দাখিলের পরে মামলা করা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে জানান, আমরা এখনই মামলা করছি না। এই ঘটনার সাথে যে সকল চিকিৎসক, কর্মকর্তা, আনসারসহ যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছি। আইন অনুযায়ী প্রশাসন সেটার ব্যবস্থা নিবে।

          উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হয় মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এম.জি.এম. শাহরিয়ার। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দিতে দেরি হওয়ায় শাহরিয়ারের মুত্যু হয় বলে অভিযোগ করে সহপাঠীরা। এক পর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক, কর্মকর্তা ও আনসার সদস্যদের সাথে হামলায় আহত হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত