ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সব স্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়ন কঠিন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২২ ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক
সব স্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়ন কঠিন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সব স্কুলে একসঙ্গে নতুন শিক্ষাক্রম (কারিকুলাম) বাস্তবায়ন করা সহজ নয়। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। বর্তমানে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে সেটির পাইলটিং চলছে। এর ফিডব্যাক অনেক ভালো। ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং করা যতটা সহজ, ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সেটি বাস্তবায়ন করা সহজ নয়, কারণ এতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব কিছু পাল্টে যাবে না।

তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য চার লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দিলেও সবাইকে অভিজ্ঞ করে তোলা সম্ভব নয়। কারণ সব শিক্ষকের মেধা ও ধারণক্ষমতা এক নয়। সবার মানও এক নয়, সেখানে অনেক ধরনের তারতম্য হবে। আমরা শুরু করছি, এটাকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমে যাবে। একজন শিক্ষার্থীকে মানুষ করতে যে বোধগুলো দরকার তা নতুন শিক্ষাক্রমে রয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এইচএসসির সংশোধিত আসন বিন্যাস প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক
    ১২ অক্টোবর, ২০২২ ১২:৩১
    নিজস্ব প্রতিবেদক
    এইচএসসির সংশোধিত আসন বিন্যাস প্রকাশ

    চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষার সংশোধিত আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

    মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত আসন বিন্যাস প্রকাশিত হয়। এতে স্বাক্ষর করেছেন বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদ বক্ত চৌধুরী।

    সংশোধিত আসন বিন্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২২ এর কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণ প্রদান করা হলো।

    এইচএসসির সংশোধিত আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন

    কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে কেন্দ্র ফি এর টাকা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে, সাদা উত্তর পত্র অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭ টার মধ্যে ডাক যোগে ওএমআর এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে।

    ভ্যেনু কেন্দ্রসমূহ মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে এতদসংক্রান্ত যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবেন। জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের সিনিয়র কোন অধ্যাপক।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কোটায় প্রধান শিক্ষক হবেন প্রাথমিকের ৬৫ শতাংশ শিক্ষক

      নিজস্ব প্রতিবেদক
      ১২ অক্টোবর, ২০২২ ১২:১৯
      নিজস্ব প্রতিবেদক
      কোটায় প্রধান শিক্ষক হবেন প্রাথমিকের ৬৫ শতাংশ শিক্ষক

      সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৬৫ শতাংশ কোটায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। এজন্য আগামী ২৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য এন্ট্রি ও অনুমোদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

      মঙ্গলবার (১১ অক্টোবর) এসব তথ্য জানিয়ে সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা।

      চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৬৫% কোটায় প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্রুত পদোন্নতি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

      যে সমস্ত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুতের নিমিত্তে “সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা" ইউজার ইন্টারফেইজে শতভাগ (১০০%) বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য এন্ট্রি ও অনুমোদন হয় নাই, সে সক উপজেলার তথ্য বিনা ব্যর্থতায় আগামী ২৭/১০/২০২২ তারিখের মধ্যে এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন করতে হবে।

      যে সমস্ত উপজেলা/থানায় শতভাগ (১০০%) এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন হয়েছে সে সকল উপজেলার উপজেলা শিল্প অফিসারগণ খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রিন্ট করে আপত্তি-নিষ্পত্তির জন্য বিজ্ঞপ্তি আকারে উপজেলা শিক্ষা অফিসের দর্শনীয় স্থানে নোটিশ বোর্ড এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটে আপলোড করতে হবে।

      জ্যেষ্ঠতা তালিকা এর কোন আপত্তি থাকলে তা উপজেলা শিক্ষা অফিসার তিন দিনের মধ্যে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করবেন যদি কোন আপত্তি না থাে তাহলে তিন কার্যদিবস পরে চুড়ান্ত খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রিন্ট করে উপজেলা শিক্ষা অফি স্বাক্ষর করবেন।

      স্বাক্ষরিত জ্যেষ্ঠতা তালিকা পদোন্নতি যোগ্য (৬৫% কোটায়) শূন্য পদের দেড়গুন (জ্যেষ্ঠতা তালিকা ক্রমানুসারে), ৫ (পাঁচ) বছরের (২০১৭-২০২১ সাল পর্যন্ত) বার্ষিক গোপনীয় অনুবেদন, শিক্ষাগত যোগ্যতার সনদ (শুধুমাত্র এসএসসি) এবং সনদ (সি-ইন-এড/ডিপ-ইন এড/বি-এড/এম-এড) চেকলিষ্ট অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি ও প্রত্যয়নসমূহ সংযোজন ৩/১১/২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন।

      জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ১০/১১/২০২২ তারিখের মধ্যে সকল তথ্য যাচাই পূর্বক খসড়া জ্যেষ্ঠতা স্বাক্ষর করে তিন প্রস্ত (সকল কাগজপত্র সহ) বিশেষ বাহক মারফত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপরেশন বিভাগে করবেন।

      এই নির্দেশনার ব্যতয় ঘটলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

        নিজস্ব প্রতিবেদক
        ১১ অক্টোবর, ২০২২ ১৯:১০
        নিজস্ব প্রতিবেদক
        কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

        মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নীতিমালাগত সহায়তার পাশাপাশি পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে হবে। সেই সঙ্গে অহেতুক যেন কেউ দাম বাড়াতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে।

        মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ তথ্য জানান।

        রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মামুন আল রশীদ, আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।

        এমএ মান্নান জানান, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের সবাইকে সঞ্চয়ের মনোভাব তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খাদ্য-শস্য, অর্থ, বিদ্যুৎ ও পানি সব ক্ষেত্রেই সঞ্চয় করতে হবে। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নও বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অপচয় রোধ করতে বলেছেন তিনি। এ ছাড়া খাদ্যের অভাব পূরণে উৎপাদন বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

        পরিকল্পনামন্ত্রী আরও জানান, দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন পাওয়া একটি প্রকল্পে সরকারি অংশের অর্থ বেশি পরিমাণ চেয়েছেন দক্ষিণ সিটির মেয়র। কিন্তু প্রধানমন্ত্রী সেটি না দিয়ে বলেছেন প্রকল্পের কাজে গতি বাড়াতে হবে। লোকজনকে বুঝিয়ে ভালো কাজ করে টাকা সাশ্রয় করতে হবে।

        মন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। এ সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ২৪ হাজার ১৪৭ কোটি টাকা। গত অর্থবছর একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ওই সময় খরচ হয়েছিল ১৯ হাজার ৫৬৯ কোটি টাকা।

        পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দেশের সার্বিক অর্থনীতি নিয়ে একনেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমরা শঙ্কার মধ্যে আছি। কিন্তু এখনো আমাদের অর্থনৈতিক সূচকগুলো ভালো অবস্থানে আছে। গত তিন মাসে দেশে রেমিট্যান্স গত অর্থবছরের তিন মাসের তুলনায় বেশি এসেছে। এ ছাড়া রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩৮ শতাংশ, যা গত অর্থবছরের প্রথম ৩ মাসে ছিল ১১ শতাংশ। সরকারি পরিকল্পনা অনুযায়ী, আমদানি কমে হয়েছে ১৬ দশমিক ৯২ শতাংশ, যা আগের অর্থবছরে আমদানি বেড়েছিল ৪৫ শতাংশ।

        ‘সরকারি বিদেশি বিনিয়োগ গত ৩ মাসে বেড়ে হয়েছে ৩ দশমিক ৬৩ শতাংশ, গত অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি পরিকল্পনা মতো মুদ্রা সরবরাহ কমে হয়েছে ৮ দশমিক ১ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১ দশমিক ৬ শতাশ। বেসরকারি ঋণ প্রবাহ বেড়ে হয়েছে ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ মাসে ছিল ৮ শতাংশ। পরিকল্পনা মতো, গত ৩ মাসে সরকারি ঋণ প্রবাহ কমে হয়েছে ৪ হাজার ৯৫০ কোটি টাকা, যা গত অর্থবছর একই সময়ে ছিল ৫ হাজার ১০৮ কোটি টাকা।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাবির 'বি' ইউনিটের বিষয়ভিত্তিক ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

          নিজস্ব প্রতিবেদক
          ১১ অক্টোবর, ২০২২ ১৮:১২
          নিজস্ব প্রতিবেদক
          রাবির 'বি' ইউনিটের বিষয়ভিত্তিক ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

          রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

          মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

          বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে ( ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে।

          এতে আরও বলা হয়েছে, নির্বাচিত ছাত্রছাত্রীদের ১২ ও ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

          নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে।

          উল্লেখ্য, প্রথমবর্ষের ক্লাস আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত