ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২২ ০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি সফরের দ্বিতীয় দিনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করন বিলিমোরিয়া। এসময় শেখ হাসিনা তাকে এ আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, লর্ড বিলিমোরিয়া যুক্তরাজ্যের কারি শিল্পের উন্নয়নে তার কাজ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী ভ্যাকসিন উন্নয়ন গবেষণায় তার সরকারের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা তুলে ধরেন।

লর্ড বিলিমোরিয়া প্রথম দক্ষিণ এশিয়ান পার্সি বংশোদ্ভুত, যিনি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে স্থান পেয়েছেন। তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার নীতি সমুন্নত রাখা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লর্ড বিলিমোরিয়ার প্রয়াত পিতা ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ফরিদুন বিলিমোরিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর অনেকের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি এ মাসের শুরুতে ভারত সফরের সময় তাদের বংশধরদের জন্য একটি বৃত্তি প্রবর্তন করে ভারতীয় শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

লর্ড বিলিমোরিয়া বার্মিংহাম ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ক্ষেত্রে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীকে তার পছন্দের একটি বিষয়ে বক্তৃতা করার জন্য বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।

সরকারপ্রধান বাংলাদেশে বিকাশমান স্টার্ট-আপ পরিস্থিতি এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বাস্তবায়ন করা কাজ সম্পর্কে লর্ডকে অবহিত করেন।

বিলিমোরিয়া ভবিষ্যতে সম্ভাব্য অংশীদারত্বের সুযোগ অন্বেষণে আগ্রহ সম্পর্কে মতবিনিময় করেন। তারা উভয়ই রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং প্রয়াত রানির অসাধারণ সেবার প্রতি শ্রদ্ধা জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রমুখ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৪১তম বিসিএস ফল প্রকাশের দু-তিন সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৪৫
    নিজস্ব প্রতিবেদক
    ৪১তম বিসিএস ফল প্রকাশের দু-তিন সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা

    পরীক্ষকদের ভুলের কারণে ফল প্রকাশে দেরি হওয়া ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ার পর প্রার্থীদের দেরির কথা বিবেচনা করে পিএসসি এ সিদ্ধান্ত নিয়েছে।

    জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক শাখার এক কর্মকর্তা বলেন, পরীক্ষকদের ভুলে ফল দিতে দেরি হয়ে গেল। এই সময় কিছুটা হলেও পুষিয়ে নিতে পিএসসি ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের খুব বেশি দিন অপেক্ষা করাবে না। দুই থেকে তিন সপ্তাহ সময় দিয়ে মৌখিক পরীক্ষা শুরু

    এদিকে পরীক্ষকদের সবার ভুল সংশোধন হলেই ৪১তম বিসিএসের ফল প্রকাশ করবে পিএসসি। পিএসসি বলছে, কিছুটা দেরি হলেও তারা নির্ভুল ফল প্রকাশ করতে চায়। এ জন্যই কিছুটা দেরি হচ্ছে।

    পিএসসি সূত্র জানায়, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখতে গিয়ে ৩১৮ পরীক্ষক দায়িত্ব অবহেলা করেছেন। তাঁদের ভুলের কারণে পিএসসি এই বিসিএসের ফল প্রকাশ করতে পারেনি। নিয়ম অনুসারে এই পরীক্ষকদের সশরীর পিএসসিতে আসতে হচ্ছে ও ভুল সংশোধন করে তাঁদের স্বাক্ষর করতে হচ্ছে। এভাবে একে একে সব পরীক্ষকের আসতে সময় লাগায় ফল প্রকাশে সময় লাগছে।

    পিএসসি সূত্র জানায়, পরীক্ষকদের ভুল সংশোধন করলেই পিএসসি পূর্ণাঙ্গ ফল প্রকাশের কাজ সম্পন্ন করতে পারবে। এই সপ্তাহে ফল প্রকাশ হতে পারে।

    নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৮৮ হাজার খাতা। সেখান থেকে ভুল খাতাগুলো বের করা সহজ ব্যাপার নয়। আবার পরীক্ষক সশরীর এসে সংশোধন না করলে ফলও প্রকাশ করা যাবে না। তিনি আরও বলেন, পিএসসির খাতা অত্যন্ত স্পর্শকাতর। খাতা যেকোনো সময় চ্যালেঞ্জ হতে পারে। সে জন্য সেখানে ভুল রাখা সম্ভব নয়।

    এতে পিএসসির সম্মান ক্ষুণ্ন হবে। তাই এগুলো নির্ভুল করতেই সব পরীক্ষককে ডাকা হচ্ছে। যেন কোনো প্রশ্ন না ওঠে। একই সঙ্গে চাকরিপ্রার্থীরাও যাতে সঠিক মূল্যায়ন ও ন্যায়বিচার পান, সে জন্য পিএসসি কাজ করছে।

    ৯ মাস আগে শেষ হয়েছে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা। তবে এখনো ফল পাননি চাকরিপ্রার্থীরা। পিএসসি বলছে, তিন শতাধিক পরীক্ষকের অবহেলার জন্য ফল প্রকাশে দেরি হচ্ছে।

    পিএসসির একাধিক সূত্র জানায়, ফল প্রকাশে দেরির কারণ অনুসন্ধান করতে গিয়ে ৩১৮ পরীক্ষকের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর অবহেলাকারী পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

    ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ৭ ডিসেম্বর। এত দিনেও ফল প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা।

    পিএসসি সূত্র জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে ৪১তম বিসিএসের ফল প্রকাশের লক্ষ্যে পিএসসির বিশেষ সভায় আলোচনা হয়েছে। এমন তিনটি সভায় দায়িত্বপ্রাপ্ত বিভাগ ফল প্রকাশে দেরি হবে বলে জানায়। পরে দেরির কারণ অনুসন্ধানে কমিটি গঠন করে পিএসসি। কমিটি তদন্ত শেষে ফল দেরির বেশ কিছু কারণ তুলে ধরে।

    তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কেউ কেউ পরীক্ষার্থীর কোনো কোনো প্রশ্নের উত্তরের জন্য নম্বরই দেননি। অনেকে খাতার শেষে থাকা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। কোনো কোনো খাতায় পরীক্ষক নম্বরের যোগফলে ভুল করেছেন। অনেকে আবার এমনভাবে নম্বর দিয়েছেন, যা পুনর্মূল্যায়নের জন্য তৃতীয় পরীক্ষকের কাছে পাঠাতে হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৯৭ জনকে নিয়োগ দেবে পিএসসি

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩৬
      নিজস্ব প্রতিবেদক
      ৯৭ জনকে নিয়োগ দেবে পিএসসি

      নন-ক্যাডারে ২০টি পদে ৯৭ জনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

      প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

      চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান

      বয়স: ০১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

      আবেদনের নিয়ম: আগ্রহীরা bpsc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

      আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে ৫০০ পাঠাতে হবে।

      আবেদন শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন।

      আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২২ তারিখ সন্ধা ০৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায়

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৮:১৯
        নিজস্ব প্রতিবেদক
        দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায়

        দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধাতালিকা ও অপেক্ষমাণ প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন আগামীকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। যা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

        বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

        বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করতে হবে। যা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

        জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৭৯ হাজার ১৯৫ জন। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৫ হাজার ৩৫৪ জন। আর পরীক্ষার জন্য আবেদন করেও হলে যাননি ১৩ হাজার ৮৪১ জন। পরীক্ষায় ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সে হিসেবে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯৮৫ জন।

        এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ১০ দফা দাবি নিয়ে জবি উপাচার্যের সাথে শিক্ষার্থীদের বৈঠক

          নিজস্ব প্রতিবেদক
          ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩৯
          নিজস্ব প্রতিবেদক
          ১০ দফা দাবি নিয়ে জবি উপাচার্যের সাথে শিক্ষার্থীদের বৈঠক

          জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে সেগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

          আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, প্রকল্প পরিচালক প্রকৌশলী সাহাদাত হোসেন ও এস্টেট কর্মকর্তা কামাল হোসেন উপস্থিত ছিলেন।

          বৈঠকের শুরুতে শিক্ষার্থীরা তাদের ১০ দফা দাবি পেশ করেন। এর উত্তরে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, তোমাদের যে দাবিগুলো আছে সেগুলো অত্যন্ত যৌক্তিক। আমরাও চাই কাজ যেন দ্রুত হয়। বিষয়গুলো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। মাস্টারপ্লান হয়ে গেলে সেনাবাহিনীর কাছে যেন হস্তান্তর করা যায়, তার জন্য কথা বলেছি।

          উপাচার্য আরো বলেন, ক্যাম্পাসের কাজ যেন দ্রুত গতিতে হয় ও সেসকল সমস্যা রয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আমরা গত আগস্টে চিঠি দিয়েছি। শিক্ষার্থীদের দাবির পর আবারও কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সামনের বিদেশ সফর শেষে আমরা আগামী অক্টোবর ৩ তারিখের পর দেখা করার সুযোগ পাব। সেখানে প্রথম প্রাধান্য থাকবে সেনাবাহিনীকে যেন প্রকল্পের কাজ হস্তান্তর করা যায়। এছাড়া ভূমি অধিগ্রহণ যেন দ্রুত হয় তার জন্য ব্যবস্থা নিতে বলেছি। যেদিনই ক্যাম্পাস পরিদর্শন করতে যাওয়া হবে, তখন শিক্ষার্থীরা চাইলে যেতে পারবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আমরা নতুন ক্যাম্পাসে থানার জন্য আবেদন করেছি। প্রয়োজনে তার সঙ্গে কথা বলে অতিদ্রুত থানার জন্য আলোচনা করা হবে।

          তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যাদের কাজের পারফর্মেন্স সন্তোষজনক নয়, তাদের যেন টেন্ডার না দেয়া হয়। আমরা তাই করেছি। এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। দেখা যাক সামনে কি হয়। নতুন ক্যাম্পাসের কাজ যেন দ্রুত গতিতে হয়, সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে।

          এদিকে ১০ দফা দাবির বিষয়ে বৈঠক শেষে শিক্ষার্থীরা বলেন, আমরা উপাচার্যের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। তিনি বলেছেন, আগামী ৩ অক্টোবরের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের দাবির কথা তুলে ধরবেন। তিনি শিডিউল নিয়েছেন। আমরা শিক্ষার্থীরাও সেই বৈঠকে থাকতে চাই, সেটা জানিয়েছি। এছাড়া সেই বৈঠকে দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতির বিষয়ে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত না আসলে আমরা আবার কঠোর আন্দোলনে যাবো।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত