ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

দীর্ঘ অপেক্ষার পর এসএসসি পরীক্ষা, প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৩৬
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ অপেক্ষার পর এসএসসি পরীক্ষা, প্রস্তুতি সম্পন্ন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এ পরীক্ষা। দেশের সর্ববৃহৎ এ পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে করোনার প্রকোপ ও দেশজুড়ে বন্যার কারণে এবারের এসএসসি/সমমানের পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাউশি জানিয়েছে, এবারে এসএসসি/সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২ ঘণ্টায় এবারের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া এবারের এসএসসি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে, রাজধানী ও বিভাগীয় শহরগুলোর যানজট পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যেই ফল ঘোষণা হবে।

এদিকে এসএসসি ও ভোকেশনালের লিখিত পরীক্ষা আগামী ১ অক্টোবর এবং মাদরাসার ৩ অক্টোবরের মধ্যেই শেষ হবে। তবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, এবার ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র; ১৭ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র; ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র, ২২ সেপ্টেম্বর গণিত।

২৪ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), মানবিকের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বাণিজ্য বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং; পরদিন ২৫ সেপ্টেম্বর গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়)।

এছাড়া ২৬ সেপ্টেম্বর বিজ্ঞান শাখার রসায়ন (তত্ত্বীয়), মানবিকের পৌরনীতি ও নাগরিকতা এবং বাণিজ্য শাখার ব্যবসায় উদ্যোগ, পরদিন মানবিক শাখার ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর বিজ্ঞান শাখার জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও মানবিকের অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

এদিকে এবার বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তার উপস্থিতিতে কেন্দ্র সচিব ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে।

বেলা ১১টায় পরীক্ষা শুরু

যানজট বিবেচনায় বেলা ১১টায় এবার পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দিলে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, দেরির কারণ নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিতে হবে।

কমেছে পরীক্ষার্থী

এবার ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন এসএসসি ও সমমানে পরীক্ষার্থী কমেছে। এর আগে, ২০২১ সালে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল।

কোন বোর্ডে কত পরীক্ষার্থী

এবার সারাদেশে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় বসবে। এর মধ্যে- ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন আর ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এছাড়া ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন শিক্ষার্থী, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী, ভোকেশনালে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবছর ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী, রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন শিক্ষার্থী, কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ৮৮ হাজার ৭১৪ জন শিক্ষার্থী, যশোর বোর্ড থেকে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ড থেকে ১ লাখ ৪৯ হাজার ৭১০ জন শিক্ষার্থী, বরিশাল বোর্ড থেকে ৯৫ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী, সিলেট বোর্ড থেকে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন শিক্ষার্থী, দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী আর ময়মনসিংহ বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এছাড়া পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ লাখ ৮ হাজার ২৩৬ জন, মানবিক বিভাগের ৭ লাখ ৯০ হাজার ৯১ জন আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৩ লাখ ১ হাজার ৩৮৪ জন।

পরীক্ষার চলাকালে রাজনৈতিক কর্মসূচি নয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি পরীক্ষা চলাকালীন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি আমাদের সন্তানদের জন্য। যে কাজ তাদের কল্যাণ হবে না, সেটি আমরা করতে পারি না। আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মঙ্গলের জন্য সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সকল দলকে বিরত থাকতে আহ্বান জানান তিনি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বেসরকারি কলেজ শিক্ষকদের পদোন্নতি দিতে মাউশির কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক
    ১২ সেপ্টেম্বর, ২০২২ ৮:২২
    নিজস্ব প্রতিবেদক
    বেসরকারি কলেজ শিক্ষকদের পদোন্নতি দিতে মাউশির কমিটি গঠন

    বেসরকারি কলেজে কর্মরত জ্যেষ্ঠ প্রভাষকদের পদোন্নতি দিতে তালিকা তৈরী শুরু হতে যাচ্ছে। তালিকা তৈরিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তালিকা তৈরি করে জমা দিতে বলা হয়েছে।

    রোববার (১১ সেপ্টেম্বর) মাউশি থেকে কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।

    মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.৪ এর ১১.৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কলেজে কর্মরত প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশির প্রতিনিধি মনোনয়ন করা হয়েছে।

    কমিটিতে জেলা প্রশাসককে আহ্বায়ক করে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা, মাউশির অঞ্চলের পরিচালক, মাউশির মনোনীত সরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ, মাউশির উপ-পরিচালক (কলেজ) ও জেলা শিক্ষা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

    কমিটির সদস্যরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওনীতিমালা অনুযায়ী বেসরকারি কলেজে কর্মরত প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের সুপারিশ করবেন। পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কমিটি এমপিও নীতিমালা অনুসরণ করবেন। প্রতিষ্ঠান প্রধানরা কমিটির আহ্বায়ক বরাবর পদোন্নতির প্রস্তাব পাঠাবেন।

    এছাড়া দেশের ৯টি আঞ্চলিক কার্যালয়, মাউশির প্রত্যেক পরিচালক তাদের স্ব-স্ব অঞ্চলের আওতাধীন জেলাসমূহের প্রত্যেক জেলা থেকে উল্লিখিত দুজন সদস্য মনোনয়ন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে দেবেন।

    মনোনয়ন তালিকার কপি আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশিকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে মাউশির বিজ্ঞপ্তিতে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন দেড় হাজার নিবন্ধনধারী

      নিজস্ব প্রতিবেদক
      ১২ সেপ্টেম্বর, ২০২২ ৮:২০
      নিজস্ব প্রতিবেদক
      পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন দেড় হাজার নিবন্ধনধারী

      তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল পদে চাহিদা অথবা টেকনিক্যাল কারণে নন এমপিও পদে এমপিও বলে সুপারিশ পাওয়া দেড় হাজার শিক্ষককে তাদের পছন্দ মতো প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ পাবেন। চতুর্থগণবিজ্ঞপ্তিতে পাওয়া শূন্য আসনে তারা এই সুযোগ পেতে যাচ্ছেন।

      রোববার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

      এনটিআরসিএ চেয়ারম্যান জানান, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষপ্রতিষ্ঠানের টেকনিক্যাল ভুলের কারণে যোগদান ও এমপিওভুক্ত হতে পারেননি এমনক দেড় হাজার নিবন্ধনধার আমাদের কাছে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে আমরা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করেছি। এই প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন। অগ্রাধিকার ভিত্তিতে তাদের সুপারিশ করা হবে।

      তিনি আরও বলেন, চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য আমরা শূন্য পদের তথ্য সংগ্রহ করেছি। শূন্য পদের তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে অক্টোবরের শেষ সপ্তাহে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমরা সেভাবেই পরিকল্পনা গ্রহণ করেছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ২৬ সেপ্টেম্বর চীনে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

        নিজস্ব প্রতিবেদক
        ১২ সেপ্টেম্বর, ২০২২ ১:১৫
        নিজস্ব প্রতিবেদক
        ২৬ সেপ্টেম্বর চীনে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

        আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

        রোববার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

        বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে চার্টার্ড ফ্লাইটে কুনমিংয়ে ফিরতে পারবেন। আর ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর এবং ২৬ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজুতে ফিরতে পারবেন। চার্টার্ড ফ্লাইটে প্রায় ১৫০০ শিক্ষার্থী চীনে ফিরতে পারবেন। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

        এর আগে, ৭ আগস্ট ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’য়ের এক বৈঠকে কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে চীন থেকে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আওয়া লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী মারা গেছেন

          নিজস্ব প্রতিবেদক
          ১২ সেপ্টেম্বর, ২০২২ ০:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          আওয়া লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী মারা গেছেন

          বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। রোববার (১১ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

          এর আগে গত ৬ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সাজেদা চৌধুরীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

          সাজেদা চৌধুরীর ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত