ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২৩ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক
ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার

ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়।

চার দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশটির রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।

গার্ড অব অনার প্রদানের পর ভারতীয় নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু দুপুরে

    নিজস্ব প্রতিবেদক
    ৬ সেপ্টেম্বর, ২০২২ ৯:৫৩
    নিজস্ব প্রতিবেদক
    ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু দুপুরে

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। যা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার সারাদেশে একযোগে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা গত ১৯ জুলাইয়ের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, যা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।’

    এতে বলা হয়, ‘এ পরীক্ষায় সারাদেশে ৭১১টি কেন্দ্রে ১ হাজার ৮৭৯টি কলেজের প্রায় ২ লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।’

    এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করা যাচ্ছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

      নিজস্ব প্রতিবেদক
      ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৪
      নিজস্ব প্রতিবেদক
      মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে বলে  জানিয়েছেন শিক্ষামন্ত্রী

      চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

      তিনি জানান, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু ১টা পর্যন্ত চলবে। ৩ ঘন্টার পরিবর্তে পরীক্ষা হবে ২ ঘন্টা। এর মধ্য এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে।

      শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

      সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ

        নিজস্ব প্রতিবেদক
        ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৩:০
        নিজস্ব প্রতিবেদক
        জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ

        জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে আজ সোমবার থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। বিকেল চারটা থেকে এ প্রক্রিয়া শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

        বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি ৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে।

        ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তিপ্রক্রিয়া শেষে শিক্ষাবর্ষের ক্লাস ১৬ অক্টোবর থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রস্তুত হচ্ছে মাউশির নিয়োগ পরীক্ষার ফলাফল

          নিজস্ব প্রতিবেদক
          ৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৫
          নিজস্ব প্রতিবেদক
          প্রস্তুত হচ্ছে মাউশির নিয়োগ পরীক্ষার ফলাফল

          মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জনবল নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিয়োগের যেসব লিখিত পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল তৈরির কাজ করা হচ্ছে। দ্রুত সময়ে তা প্রকাশ করা হবে।

          নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করতে রোববার (৪ সেপ্টেম্বর) মাউশিতে স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা।

          মাউশি থেকে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাউশির অফিস ও স্কুল-কলেজে দেশব্যাপী ২৪টি পদে চার হাজার ৩২ জনকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা ঠিকঠাক হলেও পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় ডিবি পুলিশ। এর সূত্র ধরে মাউশির অধীনস্থ দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করে ডিবি।

          মাউশির কর্মকর্তারা জানান, গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষর পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য এক লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ১২টি কেন্দ্রের কয়েকজন পরীক্ষার্থীর কাছে প্রশ্নের উত্তর সরবরাহ করা হয়।

          জানা যায়, মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপে, চলতি বছরের ৩ জুন লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। পঞ্চম ধাপে পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় বর্তমানে দুটি ধাপের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ ধাপে হিসাব সহকারী পদে ১০৬টি পদের জন্য ৭৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন।

          এ বিষয়ে রোববার মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, নিয়োগের দুটি ধাপের লিখিত পরীক্ষা স্থগিত থাকলেও যেসব পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলোর ফলাফল তৈরির কাজ করা হচ্ছে। এ কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শুরু করা হবে।

          তিনি আরও বলেন, যে পরীক্ষাটি পিছিয়ে গেছে সেটি দ্রুত সময়ে কীভাবে নেওয়া যায় সেটি চিন্তাভাবনা করা হচ্ছে। স্থগিত পরীক্ষাটি কবে নেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের সম্মতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত