ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেসব বিষয়ে আলোচনা হবে

নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫১
নিজস্ব প্রতিবেদক
দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেসব বিষয়ে আলোচনা হবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৫ সেপ্টেম্বর) দিনের প্রথম ভাগে তিনি দিল্লি পৌঁছাবেন।

ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানিবণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। করোনাভাইরাস মহামারি প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে তার সবশেষ সফরের পর ৫ থেকে ৮ সেপ্টেম্বর তার আসন্ন ভারত সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

তিনি বলেন, ফ্লাইটটি দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন। শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে একটি লালগালিচা বিছানো হবে। এ সময় সেখানে ৬-৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য পরিবেশন করবে এবং বাদ্যযন্ত্র বাজানো হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিনে ৬ সেপ্টেম্বর হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং একান্ত বৈঠক করার কথা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি প্রেস বিবৃতি জারি করা হবে।

সচিব বলেন, হায়দরাবাদ হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন নরেন্দ্র মোদি। সেখানে শেখ হাসিনা আনুষ্ঠানিক গার্ড অব অনার পরিদর্শন করবেন। শেখ হাসিনা পরে ভারতের প্রধানমন্ত্রীর আয়োজিত তার সম্মানে মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

তিনি জানান, আগামীকাল রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার। ৬ সেপ্টেম্বর শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। একইদিনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

ইহসানুল করিম বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী ৭ সেপ্টেম্বর তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করবেন। আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানিও ৫ সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রেস সচিব বলেন, ৭ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ, আজমির (আজমির শরীফ দরগাহ) এবং ৫ সেপ্টেম্বর ভারত সফরের প্রথম দিনে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করবেন।

সচিব বলেন, হায়দরাবাদ হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন নরেন্দ্র মোদি। সেখানে শেখ হাসিনা আনুষ্ঠানিক গার্ড অব অনার পরিদর্শন করবেন। শেখ হাসিনা পরে ভারতের প্রধানমন্ত্রীর আয়োজিত তার সম্মানে মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

তিনি জানান, আগামীকাল রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার। ৬ সেপ্টেম্বর শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। একইদিনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

ইহসানুল করিম বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী ৭ সেপ্টেম্বর তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করবেন। আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানিও ৫ সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রেস সচিব বলেন, ৭ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ, আজমির (আজমির শরীফ দরগাহ) এবং ৫ সেপ্টেম্বর ভারত সফরের প্রথম দিনে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করবেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক
    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০:০
    নিজস্ব প্রতিবেদক
    বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর

    আগেই বিদেশ নয়, নিজের দেশ ভ্রমণের পরামর্শ নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এক জীবনে নিজের এই দেশের (বাংলাদেশ) সব বৈচিত্র দেখে শেষ করা যাবে না। তাই আগে নিজের দেশের ৫৬ হাজার বর্গমাইলের বৈচিত্র দেখা উচিত। অথচ ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।

    রবিবার (০৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘ঘুরে দেখো বাংলাদেশ উইথ ট্যালেন্ট ট্যুরিস্ট কম্পিটিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা হাওর অঞ্চলের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। চরের জীবনযাত্র ও পরিবেশ বৈচিত্রময়। আমাদের সুন্দর বন আছে, আরও বনাঞ্চল আছে, চা বাগান আছে। ঢাকা শহর থেকে একটু বেরুলেই বিস্তীর্ন সবুজ চোখ জুড়িয়ে যায়।

    ‘‘তার সঙ্গে সারাদেশে নানান জায়গায় অসংখ্য পুরাকৃর্তি ছড়িয়ে আছে, আগের জমিদার, রাজাদের বাড়ি-ঘর আছে। যদিও বেশি ভালোভাবে সংরক্ষিত হয়নি। তবে অনেকগুলো ভালোভাবে সংরক্ষিত আছে। আমাদের মন্দির, সমজিদ আছে যেগুলোতে অনেক পর্যটক যান। কান্তজীর মন্দ্রির কী অসাধারণ। টেরাকোটার কাব্য বলা হয়। না দেখলে বর্ণনা করে বোঝানো শক্ত।’’

    দেশের জীববৈচিত্রের চিত্রে তুলে ধরে মন্ত্রী আরও বলেন, দেশের নানান জায়গায় সুন্দর সুন্দর দীঘি আছে। তারপর আমাদের দেশে বিভিন্ন উৎসব আছে, বারো মাসে তের পার্বন, আছে বিভিন্ন খাবারের বৈচিত্র। পহাড়ি এলাকায় পোশাকের বৈচিত্র আছে। এতে কিছু দেখার আছে এক জীবনে ৫৬ হাজার বর্গমাইলের সব কিছু দেখা সম্ভব নয়। ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।

    দীপু মনি বলেন, ঘরের কাছে হাতের নাগালের মধ্যে এতো কিছ আছে যা দেখা হয়নি। এখন তো প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। সব জায়গাতেই সহজে যাওয়া যায়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবির ভর্তি প্রক্রিয়া শুরু কাল

      নিজস্ব প্রতিবেদক
      ৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪২
      নিজস্ব প্রতিবেদক
      জাবির ভর্তি প্রক্রিয়া শুরু কাল

      জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের পাঁচটি ইউনিটে চূড়ান্ত মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম আগামী রোববার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। যা আগামী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

      শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাঁচটি ইউনিটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়।

      এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ভর্তি প্রক্রিয়া আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এবারের ভর্তি ফি ৬ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

      এছাড়া অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পরপর ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় আগামী ৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। যা সকাল প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত জমা দিতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

      শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

      এদিকে জাবি ভর্তি কমিটি জানিয়েছে, ‘নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভিসিদের সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর বৈঠক

        নিজস্ব প্রতিবেদক
        ৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৭
        নিজস্ব প্রতিবেদক
        ভিসিদের সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর বৈঠক

        দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা দায়িত্ব পালনের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এসব সমস্যা সমাধানে উপাচার্যদের সাথে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

        শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট) কাউন্সিল ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন।

        সভা সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দায়িত্ব পালনের সময় অডিট কার্যক্রম পরিচালনা, নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক চাপসহ একাধিক সমস্যার সম্মুখীন হন। বাজেট বরাদ্দ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে মতপার্থক্য দেখা দেয়। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মানহানীর বিষয়টিও শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়।

        উপাচার্যদের এসব সমস্যা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা সহসাই সমাধান হবে না বলে মনে করছেন উপাচার্যরা।

        নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দায়িত্ব পালনকালে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যা আমরা মন্ত্রীকে বলেছি। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন।

        এই উপাচার্য আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এসব সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে সমস্যার সমাধান না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সভায় মন্ত্রীকে এসব সমস্যা দ্রুত সমাধানের অনুরোধ করা হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ৪৩তম বিসিএস কারিগরি ক্যাডারের লিখিত পরীক্ষা শুরু সোমবার, পিএসসির নির্দেশনা

          নিজস্ব প্রতিবেদক
          ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৩:১৮
          নিজস্ব প্রতিবেদক
          ৪৩তম বিসিএস কারিগরি ক্যাডারের লিখিত পরীক্ষা শুরু সোমবার, পিএসসির নির্দেশনা

          ৪৩তম বিসিএসের কারিগরি বা পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা দেশের ৮টি বিভাগীয় শহরে আগামী সোমবার থেকে শুরু হবে। পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

          পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা সোমবার শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

          ইসলামী শিক্ষা ও আরবি বিষয়ের লিখিত পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে (পিএসসির ৭১ মিলনায়তন হল) অনুষ্ঠিত হবে। অন্য বিষয়গুলোর পরীক্ষা সারা দেশে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০। লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের কম পেলে তা মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।

          বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ওই দিন পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নিষিদ্ধ সামগ্রী না আনতে নির্দেশনা দিয়েছে পিএসসি।

          লিখিত পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে

          ১. পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

          ২. পরীক্ষাকেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

          ৩. পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে। খুদে বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।

          ৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

          পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে।

          এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত