শিরোনাম
‘লক্ষ্যে পৌঁছাতে যত বাঁধাই আসুক হতাশ হওয়া যাবে না’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিজের লক্ষ্যে পৌঁছতে যত বাঁধাই আসুক হতাশ হওয়া যাবে না। করোনার দুই বছরে পৃথিবী আসলে কত নিষ্ঠুর তা দেখা গেছে, তবু পেশাগত জীবনে সততা, দক্ষতার পাশাপাশি মানবিকগুণও ফুটিয়ে তুলতে শির্ক্ষাথীদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ মে) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। সমাবর্তনে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ১ হাজার ৬৯৩ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এছাড়া অনন্য মেধাবী দুইজন শিক্ষার্থীকে দেয়া হয় স্বর্ণ পদক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। সমাবর্তন বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায, এমিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল। আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গ্রাজুয়েট ও তাঁদের অভিভাবকরা অংশ নেন। শিক্ষা জীবনের শেষে যথাসময়ে সনদ হাতে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
২ হাজার ২১০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা চলতি মাসে
নতুন করে এমপিওভুক্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেছে এমপিও যাচাই-বাছাই কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চলতি মাসেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ হাজার ২১০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করেছে এমপিও যাচাই-বাছাই কমিটি। এই তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে চলতি মাসেই তালিকা প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) ফৌজিয়া জাফরীন মঙ্গলবার (১০ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষামন্ত্রীর দপ্তরে রয়েছে। মন্ত্রী মহোদয় অনুমোদন দিলে এই তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলে তালিকা প্রকাশ করা হবে।
কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল। তবে আশা করছি চলতি মাসেই এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর বলেও জানান তিনি।
এদিকে মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এমপিওভুক্তির জন্য প্রায় দুই হাজার ২১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই তালিকা নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো আপত্তি না থাকলে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। তবে চূড়ান্ত করা তালিকা নিয়ে মন্ত্রীর আপত্তি থাকলে সেটি আবারও সংশোধনের জন্য পাঠানো হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা চলতি মাসেই দেওয়া হবে। কেননা নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আলাদা বরাদ্দ রয়েছে। এমপিওভুক্তির ঘোষণা না দেওয়া হলে বরাদ্দকৃতহ অর্থ ফেরত যাবে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়।
আলিম পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ
২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১০ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রতি পত্রে ৪৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এরমধ্যে রচনামূলকে ৩০ নম্বর ও নৈর্ব্যত্তিকে থাকবে ১৫ নম্বর। আর ব্যবহারিক ছাড়া বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রতি পত্রে ৫৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এরমধ্যে ৪০ নম্বর রচনামূলক পরীক্ষা ও ১৫ নম্বরের নৈর্ব্যাত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর উচ্চতর গণিত দুই পত্রের পরীক্ষাই হবে ৪৫ নম্বরের। আরবি ও ধর্মীয় বিষয়গুলোতে ৫০ থেকে ৬০ নম্বরের শুধু রচনামূলক পরীক্ষায় অংশ নিতে হবে পরীক্ষার্থীদের।
ব্যবহারিক ছাড়া বিষয়েগুলোর রচনামূলকের ৪০ নম্বরকে ৭০ নম্বরে এবং নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করে ফল প্রস্তুত করা হবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোর রচনামূলকের ৩০ নম্বরকে ৫০ নম্বরে এবং নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করে ফল প্রস্তুত হবে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ৫০ নম্বরকে ১০০ নম্বরে রূপান্তর করা হবে। উচ্চতর গণিতের দুই পত্রের ৪৫ নম্বরকে ৭৫ এ রূপান্তর করে ফল দেয়া হবে। আর আরবি ও ধর্মীয় বিষয়গুলোর নম্বরও ১০০ তে রূপান্তর করে ফল দেয়া হবে।



প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার প্রশ্নপত্রের বিশ্লেষণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, গণিতে ২০, ইংরেজিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বরের প্রশ্ন করা হয়েছে। আগেও মানবণ্টন এটাই ছিল। তবে প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, আগের বারের মতো গতানুগতিক হয়নি এবারের প্রশ্ন। প্রশ্ন নির্বাচনে যথেষ্ট পেশাদারত্বের পরিচয় দিয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের কার্যকর প্রস্তুতির জন্য প্রথম ধাপের প্রশ্নপত্রের বিশ্লেষণ প্রকাশ করা হলো। বিশ্লেষণ করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
বাংলা অংশের প্রশ্নপত্রের বিশ্লেষণ বাংলা প্রশ্ন দুই ভাগে এসেছে। একটি বাংলা ব্যাকরণ, অপরটি বাংলা সাহিত্য। বাংলা ব্যাকরণ থেকে ১৪ নম্বর এসেছে, যার মধ্যে বাক্য সংকোচন (যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না-অজ্ঞাতকুলশীল), বাক্য শুদ্ধি (সূর্য পূর্ব দিকে উদিত হয়), বাগধারা (হাত গুটান: কার্যে বিরতি), শব্দার্থ (অনির্বচনীয়-বর্ণনাতীত), সমাস (গমনের পশ্চাৎ-অনুগমন অব্যয়ীভাব সমাস), প্রকৃতি প্রত্যয় (মেধা+বিন=মেধাবী, গুরু+ষ্ণ=গৌরব), প্রবাদ প্রবচন (খনার বচন প্রাধান্য পেয়েছে-কৃষি), ভাষা (ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের-সপ্তম প্রধান ভাষা), অব্যয় (কলকল রবে নদী বইছে-অনুকার অব্যয়), বানান শুদ্ধ (ত্রিভুজ), বিপরীত শব্দ (আবাহন-বিসর্জন), শব্দের উৎস (বিদেশি শব্দ-কাচি, কলম), সন্ধি (অহরহ=অহঃ+অহ) ইত্যাদি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত নবম-দশম শ্রেণির পুরোনো এবং নতুন ব্যাকরণ বই থেকে প্রশ্ন করা হয়েছে।
এবার আসা যাক বাংলা সাহিত্য অংশে। লেখক/কবির পঙ্ক্তি (‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’—মদনমোহন তর্কালংকার রচিত “আমার পণ” কবিতা;’ রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়’—জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কবিতায় রূপসা নদীকে বলা হয়েছে; ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’—মীর মশাররফ হোসেন ‘আমাদের শিক্ষা’ নামক প্রবন্ধে), গানটির গীতিকার বাংলা এবং সাধারণ জ্ঞান উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য (‘আমার ঘরের চাবি পরের হাতে’—লালন শাহ ; ‘প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে’—শেখ ওয়াহিদ), গ্রন্থের লেখক (কাজী নজরুল ইসলাম রচিত গল্প—পদ্ম গোখরা)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পঞ্চম ও দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্য বই থেকে এসব প্রশ্ন করা হয়েছে।
ইংরেজি প্রশ্নের বিশ্লেষণ ইংরেজি প্রশ্নে সাহিত্য অংশে একটি প্রশ্ন এসেছে। (An Epic is -a long poem). গ্রামার অংশে ১৯টি প্রশ্ন। যার মধ্যে Conditional (If the price is low, demand-will increase; If I were you, I would not have done this) Correct Spelling (Assignment, Achievement, bureau)। Idioms (To break the ice means-to start a conversation; Once in a blue moon means -very rarely; Leave no stone unturned means-try every possible means) Prepositions (Are you doing anything special-at the weekend; Learn the poem-by heart; The Principal will - look over the answer script)
Voice change (Passive voice of "where did you see him?" is - where was he seen by you?) Correction (What he has said is right) Right from of verbs (Agomony school one of the best- schools in the city; I look forward to -hearing from you soon;. He came to Dhaka with a view to- visiting a new place.).Parts of speech (Water the plants here 'water' use as --verb; Noun of "remove" is -removal ) Determiner (There is -a little milk in the bottol ) Translation ( কালবৈশাখী -North westerlies) আর synonym & atnonym, Narration, Tense, Number, Gender, Participle, One word Substitution, translation, Proverbs পড়া যেতে পারে ইত্যাদি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির নতুন এবং পুরোনো বই থেকে এসব প্রশ্ন করা হয়েছে।
সাধারণ জ্ঞান-সম্পর্কিত প্রশ্নের বিশ্লেষণ সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলি ১০টি, আন্তর্জাতিক বিষয়াবলি ৭টি, সাম্প্রতিক ১টি ও বিজ্ঞান থেকে ২টি প্রশ্ন করা হয়েছে। তবে আইসিটি অংশ থেকে কোনো প্রশ্ন আসেনি। বিজ্ঞানের প্রশ্ন ২টি (পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শেওলা জন্মে—ফসফেট ও নাইট্রোজেন; ৪৫ পৃষ্ঠা ৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের জীবনের জন্য পানি; টর্নেডো শব্দটি এসেছে- Tonada পৃষ্ঠা ১৯৮, ৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের দুর্যোগের সঙ্গে বসবাস থেকে প্রশ্ন চয়ন করা হয়েছে।) SDG বিষয়ক প্রশ্ন (SDG-এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত-৪; টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG-তে অভীষ্ট কয়টি-১৭)। দিবস প্রতিপাদ্য (জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়—২ এপ্রিল) সদর দপ্তর (BIMSTEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত—ঢাকা) জাতিসংঘ (UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে—১৯৯৯) জলবায়ু ও দুর্যোগ (কোন অঞ্চলের ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে অভিহিত করা হয়—আমেরিকা) GI পণ্য (ভৌগোলিক নির্দেশক GI পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়—১৭ আগস্ট ২০১৭)
বঙ্গবন্ধুবিষয়ক (‘আমার দেখা নয়াচীন’—শেখ মুজিবুর রহমান; ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯—শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়;) ছয় দফা (বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি—কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা) সংবিধান (প্রধান বিচারপতি নিয়োগ দেন: রাষ্ট্রপতি) প্রাথমিক শিক্ষা-সম্পর্কিত (জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ প্রবর্তন করা হয়—২০১১; বুদ্ধাঙ্ক IQ-এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা—IQ>130) সাতজন বীরশ্রেষ্ঠ–সম্পর্কিত (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ-এর সমাধিস্থল—রাঙামাটি) সুন্দরবন–সম্পর্কিত (নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবনসংলগ্ন—সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা) অর্থনৈতিক ব্যবস্থা (বাংলাদেশে বর্তমানে—অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাস্তবায়নাধীন) বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প সাম্প্রতিক (আশ্রয়ণ ও শিক্ষা সহায়তা—গুচ্ছটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত) প্রশ্নপত্র প্রণয়নে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পঞ্চম-নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মৌলিক বিষয়গুলো পরীক্ষার আগে বেশি চর্চা করতে পারেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর জন্য তিনটি বই—অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বেশি করে পড়তে হবে।
গণিতের প্রশ্নের বিশ্লেষণ
গণিতের তিনটি অংশ—পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। শতকরা (৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%? ৬০; একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? ৫০০০ টাকা), ধারা (৮, ১১, ১৭, ২৯, ৫৩, —পরবর্তী সংখ্যাটি কত? ১০১; প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত? ১০০), পরিমিতি (৭ সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? ৯৮ বর্গ সেমি; একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? ৪০০ মিটার; একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? ১৪ মিটার), অনুপাত/সমানুপাত (দুটি সংখ্যার অনুপাত ৫৮। উভয়ের সঙ্গে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?১০ ও ১৬), ঐকিক নিয়ম/দূরত্ব-সময় নির্ণয় (একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? ৫০০ মিটার)
ল. সা. গু এবং গ. সা. গু (কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১? ৩১; ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? ৫১টি), বাস্তব সংখ্যা (নিচের কোনটি মৌলিক সংখ্যা? ২; ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে? ৫৬; চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ৯৮৯৯; ০.০০০১ এর বর্গমূল কোনটি? ০.০১ ;x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক? xz
২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ সোমবার কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো চিঠিতে এতথ্য জানানো হয়েছে।
২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
তবে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হবে এবং নম্বর হবে বিষয় ভেদে ৪৫-৫৫ নম্বরের মধ্যে। সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টায় নেওয়া হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২২ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে নেওয়ায় পরীক্ষার সময়ও কমানো হয়েছে বলে বোর্ড সূত্র জানায়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য