ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তৃতীয় যবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২২ ৯:৮
নিজস্ব প্রতিবেদক
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তৃতীয় যবিপ্রবি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ র‌্যাংকিং হিসেবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২২-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ৫৩.৭ নম্বর পেয়ে যবিপ্রবি বিশ্বে ৮০১-১০০০ এর মধ্যে এবং বাংলাদেশের পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং-২০২২ ঘোষণা করা হয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবির উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ তালিকায় দেশের মোট ১২টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। তবে পাবলিক-বেসরকারির মধ্যে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় টিএইচই ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২২-এ এক নম্বরে রয়েছে।

মেহেদী হাসান বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ১৭টি বিষয়ের উপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়। দিনদিন যবিপ্রবি এই ১৭টি লক্ষ্যমাত্রা পূরণে অনেক এগিয়ে যাচ্ছে, সামনের দিনগুলোতে আরও উন্নয়ন সম্ভব হবে।

তিনি জানান, সামনের মাসেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং এ যবিপ্রবির অবস্থান জানা যাবে। এই দুটি র‌্যাংকিং-এর সমন্বয়ে আগামী বছর বিশ্ব র‌্যাংকিংয়ে যবিপ্রবির অবস্থান জানতে পারবো।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বে যবিপ্রবি একটি ভালো অবস্থানে পৌঁছে যাচ্ছে। একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসাবে অনেক কিছুই আমাদের নেই, সেইগুলো পূরণ করা নিয়ে আমরা কাজ করছি। একটি বিশ্ববিদ্যালয় হিসেবে কিছু আন্তর্জাতিক আইন থাকতে হয়, সেগুলো নিয়েও যবিপ্রবি কাজ করছে। যখন যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চালু হবে, শিক্ষার্থীদের কার্যক্রম আরও বাড়বে, যার প্রভাব বিশ্ব র‌্যাংকিংয়ে দেখা যাবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরে আমাদের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে গবেষণায়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে। যবিপ্রবি পরিবার ঐক্যবদ্ধভাবে কাজ করলে আশা করি, আগামী তিন বছরে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি আত্মপ্রকাশ করবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পিএসসিতে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ এপ্রিল, ২০২২ ১৩:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    পিএসসিতে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ

    সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের ৭ ধরনের পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, সিস্টেম অ্যানালিস্ট পদে ১ জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেইনটেন্যান্স ইঞ্জনিয়ার (রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) পদে ২, প্রোগ্রামার (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) পদে ২, মেইনটেন্যান্স ইঞ্জনিয়ার (রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) পদে ১, প্রোগ্রামার পদে ২, প্রোগ্রামার (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) পদে ১ ও কম্পিউটার প্রোগ্রামার ১ জন।

    সিস্টেম অ্যানালিস্ট পদটি পঞ্চম গ্রেডের। বাকি পদগুলো ষষ্ঠ গ্রেডের। আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd বা পিএসসির ওয়েবসাইটের www.bpsc.gov.bd মাধ্যমে কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

    নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      যুক্তরাষ্ট্র ভ্রমণে যাচ্ছেন জবি উপাচার্য, ছুটি ২৬ দিন

      নিজস্ব প্রতিবেদক
      ২৯ এপ্রিল, ২০২২ ১৩:৫১
      নিজস্ব প্রতিবেদক
      যুক্তরাষ্ট্র ভ্রমণে যাচ্ছেন জবি উপাচার্য, ছুটি ২৬ দিন

      যুক্তরাষ্ট্র ভ্রমণে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ২৬ দিনের ছুটিতে দেশ ত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

      সৈয়দ ফারুক বলেন, ভিসি স্যার গতকাল ২৮ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত ছুটিতে থাকবেন। আমেরিকায় স্যারের পরিবারের একজন সদস্য রয়েছেন; তিনি সেখানেই অবস্থান করবেন।

      এদিকে, উপাচার্যের ছুটি চলাকালীন এ সময়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর নিজের দায়িত্ব ছাড়াও ভাইস চ্যান্সেলরের রুটিন কার্যাবলী সম্পাদন করবেন।

      ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক গত বছরের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দেন। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে জন্মগ্রহণ করেন।

      দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন স্বনামধন্য পেশাজীবী সংগঠনের সদস্য। অধ্যাপক ইমদাদুল হক দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে বহু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এসডিজি ১ অর্জনে বিশ্বসেরা ৫০-এর তালিকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ এপ্রিল, ২০২২ ১০:১৭
        নিজস্ব প্রতিবেদক
        এসডিজি ১ অর্জনে বিশ্বসেরা ৫০-এর তালিকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়

        টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২-এ ‘জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি ১: নো পোভার্টি’ অর্জনের ক্ষেত্রে বিশ্বসেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

        টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামগ্রিক র‍্যাংকিংয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথম এবং বিশ্বব্যাপী ৩০১-৪০০তম অবস্থানে রয়েছে। এসডিজি অর্জনে দারিদ্র্য নিয়ে গবেষণা, দরিদ্র শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের অবদানকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করা হয়েছে।

        বুধবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের লন্ডনে টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২২ প্রকাশ হয়। র‍্যাংকিংয়ে এসডিজি ৪ (গুণগত শিক্ষা নিশ্চিতকরণ) এবং এসডিজি ৮ (শোভন কর্ম সুযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন) বাস্তবায়নে বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

        টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইমপ্যাক্ট র‍্যাংকিং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত প্রভাব নির্ণয় করে থাকে। ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীকে রক্ষা এবং মানুষের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণের উদ্দেশ্যে জাতিসংঘ এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ গ্রহণ করে।

        টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং সেই পথেই আমরা আমাদের উদ্যোগসমূহ পরিচালিত করবো।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ৭১ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ এপ্রিল, ২০২২ ৯:২৬
          নিজস্ব প্রতিবেদক
          ৭১ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ

          ২০১০ সালের পর বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি স্তরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশ করা ৭১ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মাধ্যমিকও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।

          আদেশের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (http://www.dshe.gov.bd/) প্রকাশ করা হয়েছে।

          অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ২০১৯ সালের ২৭ মে’র পাঠানো পাঠানো ৮৪১ জন তৃতীয় শিক্ষকের মধ্যে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া ৭১ জন শিক্ষককে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

          অফিস আদেশে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শর্তসাপেক্ষে এনটিআরসিএ -এর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া ৭১ জন তৃতীয় শিক্ষককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে অনলাইনে এমপিওতে অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত