ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এনটিআরসিএর মাধ্যমে ৪৭১ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২২ ১০:২৮
নিজস্ব প্রতিবেদক
এনটিআরসিএর মাধ্যমে ৪৭১ জনকে নিয়োগের সুপারিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় ভিরোল ফরম দাখিল করা ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নিয়োগ সুপারিশের বিষয়টি সুপারিশকৃত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (শিক্ষা ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ থেকে সেসিপ বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় গত বছরের ০৫ আগস্ট এবং ২৮ নভেম্বর (৪৭১+১২০)= ৫৯১ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে (৪০০+৭১)=৪৭১ জন প্রার্থী এনটিআরসিএ কার্যালয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিরোল ফরম দাখিল করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় ডিরোল ফরম দাখিল করা ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নিয়োগ সুপারিশের বিষয়টি সুপারিশকৃত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে।

এতে সংশ্লিষ্ট প্রার্থীকে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রবেশ করে স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে সুপারিশ পত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশ পত্রে উল্লেখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবশিষ্ট প্রার্থীগণের মধ্যে ১২০ জন প্রার্থীকে ভিআর ফরম প্রেরণ না করায় সুপারিশ করা হয়নি। যে সকল প্রার্থীকে সুপারিশ করা হয়নি তাদের তালিকা এনটিআরসিএর ওয়েব সাইটের সেসিপ নিয়োগ সুপারিশ নামক সেবা বক্সে দেখা যাবে।

যে সকল প্রার্থী ভিআর ফরম প্রেরণ করেননি তাদেরকে আগামী ১২ মে তারিখের মধ্যে ভিআর ফরম এনটিআরসিএ অফিসে সরাসরি জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের প্রাথমিক নির্বাচন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাবির আইবিএর বিবিএতে ভর্তি পরীক্ষার তারিখ পেছালো

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ এপ্রিল, ২০২২ ১৮:৫৬
    নিজস্ব প্রতিবেদক
    ঢাবির আইবিএর বিবিএতে ভর্তি পরীক্ষার তারিখ পেছালো

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ২০২১-২২ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষার তারিখ অনিবার্য কারণে পূর্বঘোষিত আগামী মাসের ১৮ জুনের পরিবর্তে ২৪ জুন নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায় এবং শেষ হবে দুপুর ১২ টায়।

    এদিকে আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    আগামী ১০ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন এবং ফি জমা দিতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ১৬ মে থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

    উল্লেখ্য, ১৮ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুইটি প্রতিষ্ঠানের পরীক্ষা এড়াতে আইবিএর বিবিএতে ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ এপ্রিল, ২০২২ ১২:৬
      নিজস্ব প্রতিবেদক
      ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না

      নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

      এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনায় প্রতিবছর কয়েক মাস সময় পাওয়া যায়, কিন্তু এবার খুবই কম সময় পাওয়া যাবে। তাই সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে গত ১৩ এপ্রিল ধর্ম প্রতিমন্ত্রী জানান, হজে যাওয়ার জন্য আগে যারা নিবন্ধন করেছেন, তারা হজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পুরো ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতির আওতায় আনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার সিরিয়ালের কোনো ব্যত্যয় ঘটবে না। প্রাক নিবন্ধন হজযাত্রীরা পর্যায়ক্রমে হজ করার সুযোগ পাবেন। করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দীর্ঘ দুই বছর পর এবার সৌদি আরব ১০ লাখ মুসল্লিকে হজ করার সুযোগ করে দিচ্ছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানায়, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে।

      সৌদির বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরাও হালনাগাদ করা কোভিড পিসিআর টেস্ট ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

      গত বছর ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি এই পবিত্র হজে মাত্র ৬০ হাজার মানুষকে (যারা সৌদিতে বসবাস করছেন এমন) অংশগ্রহণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। মহামারির আগে যে সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ। এদিকে, চলতি বছর পবিত্র হজের দেশভিত্তিক কোটা প্রকাশ করেছে সৌদি আরব। এতে চতুর্থ সর্বোচ্চ সংখ্যা বাংলাদেশের। এবারে বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ মুসল্লি। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবার সবচেয়ে বেশি মানুষ হজ করতে যাবেন ইন্দোনেশিয়া থেকে। এরপরই রয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাম।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        স্কলারশিপ নিয়ে কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ এপ্রিল, ২০২২ ১২:৪
        নিজস্ব প্রতিবেদক
        স্কলারশিপ নিয়ে কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

        কানাডায় উচ্চশিক্ষা লাভের আগ্রহ শুধু বাংলাদেশীদের নয় বরং বিশ্বজুড়েই এর জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদেরও পছন্দের সারিতে প্রথম দিকেই থাকে কানাডা। কানাডার সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রচুর স্কলারশিপ দিয়ে থাকে।

        তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় (ইউবিসি)। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ মে।

        ‘ইউবিসি পাবলিক স্কলারস অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীদের প্রতিবছর ২০ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা। এছাড়া উপবৃত্তি ও গবেষণা ভাতা প্রদান করা হবে। কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

        শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, বায়োইনফরমেটিক্স, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, আইন, গণিত, পদার্থসহ বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করতে পারবেন।

        ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে উচ্চশিক্ষার জন্য এটি প্রাচীনতম প্রতিষ্ঠান। গবেষণার মান ও সংখ্যা উভয় ক্ষেত্রেই এটি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।

        সুযোগ-সুবিধাসমূহ:

        * শিক্ষার্থীদের প্রতিবছর ২০ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা। * ভ্রমণ ভাতা প্রদান করা হবে। * গবেষণা ভাতা প্রদান করা হবে।

        আবেদনের যোগ্যতা:

        * স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে। * এ বছরের আগস্টের মধ্যে সর্বোচ্চ ৪৮ মাসের পিএইচডি হতে হবে। * ইউবিসি তে নিবন্ধিত হতে হবে। * ইউবিসির ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

        আবেদন প্রক্রিয়া:

        অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রধানমন্ত্রী ফেলোশিপের আবেদন শুরু

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ এপ্রিল, ২০২২ ১০:১৩
          নিজস্ব প্রতিবেদক
          প্রধানমন্ত্রী ফেলোশিপের আবেদন শুরু

          প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট উচ্চতর শিক্ষায় ফেলোশিপ দেওয়ার জন্য আবেদন আহ্বান করেছে। পিএইচডি ও মাস্টার্স করতে ফেলোশিপ দিতে প্রধানমন্ত্রীর ফেলোশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের নাগরিকেরা শর্ত সাপেক্ষে পিএইচডি ও মাস্টার্সে পড়তে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

          সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) থেকে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

          বিজ্ঞপ্তির শর্ত অনুসারে, বাংলাদেশের নাগরিক, যাঁরা এর আগে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, তাঁরাই ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর সরকারি সুবিধার আওতায় কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। অ্যাডমিশন অফারে ভর্তির শেষ তারিখ এ বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে।

          The Times Higher Education World University overall ranking 2022 অনুযায়ী মাস্টার্স ডিগ্রির জন্য ১ থেকে ২০০ এবং পিএইচডির জন্য ১ থেকে ১০০–এর মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফার লেটার আনতে হবে।

          এই ফেলোশিপের আওতায় যেসব বিষয়ে অধ্যয়ন/গবেষণা করা যাবে

          সোশ্যাল প্রটেকশন

          এডুকেশন

          উইমেন এমপাওয়ারমেন্ট

          পাবলিক হেলথ

          ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট

          পাওয়ার অ্যান্ড এনার্জি

          ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস

          পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট

          লিগ্যাল অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ

          এনভায়রমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ

          ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি

          ডিপ্লোম্যাসি

          এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি

          অ্যাপ্লাইড সায়েন্সেস

          প্রধানমন্ত্রী ফেলোশিপের আর্থিক সুবিধা

          ১. সম্পূর্ণ টিউশন ফি

          ২. নির্ধারিত হারে মাস্টার্সের জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪৮ মাসের জীবনধারণ ভাতা

          ৩. নির্ধারিত হারে স্বাস্থ্যবীমা ভাতা

          ৪. এককালীন সংস্থাপন ভাতা

          ৫. এককালীন শিক্ষা উপকরণ ভাতা

          ৬. তৃতীয় দেশে একটি সেমিনারে অংশগ্রহণ ব্যয় ফেলোশিপের আওতায় প্রদেয় ভাতাদির নির্ধারিত হার গভর্নেন্স ইনোভেশন ইউনিটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

          টোফেল ও আইইএলটিএস স্কোর কত আবেদনের শেষ তারিখ পর্যন্ত টোফেল ও আইইএলটিএসের (একাডেমি) কার্যকর মেয়াদ থাকতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএসে ৬ দশমিক ৫ আর টোফেলে ন্যূনতম ৮০ ও পিটিই একাডেমিকের ক্ষেত্রে মোট স্কোর হতে হবে ৫৯। এর কম স্কোর পাওয়া প্রার্থী আবেদন করতে পারবেন না।

          আবেদন পদ্ধতি আবেদনকারীকে ফেলোশিপের ওয়েবসাইটে প্রবেশ করে এলিজিবিলিটি টেস্টে অংশ নিতে হবে। এ টেস্টে উত্তীর্ণ হলেই আবেদনকারী ফেলোশিপের ওয়েবসাইটে নিজের একটি ই–মেইল অ্যাকাউন্ট ও মুঠোফোন নম্বর ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকারী তাঁর আবেদন তৈরি করতে এবং জমা দিতে পারবেন। আবেদন জমা দিলেও সংশোধনের সুযোগ আছে। চাইলে একাধিকবার আবেদন সংশোধন করা যাবে। আবেদন জমা দেওয়ার পরই ই–মেইল ও মুঠোফোনে নিশ্চয়তাসূচক একটি বার্তা পাবেন আবেদনকারী। আবেদনের আইডি নম্বর সংরক্ষণ করতে হবে।

          আবেদন আইডি নম্বরটি আবেদনপত্র ট্র্যাকিং ও ফেলোশিপ–সংক্রান্ত পরবর্তী যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অনলাইনে আবেদন জমা/সাবমিটের পর উক্ত আবেদনপত্রের প্রিন্ট করে নিতে হবে। এই প্রিন্ট করা কপি আবেদনের হার্ডকপি হিসেবে বিবেচিত হবে। তবে আবেদনের হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই। তিনটি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা যাবে। বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তারা ‘বিসিএস সরকারি কর্মকর্তা’, অন্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ‘নন–বিসিএস সরকারি (বিসিএস ব্যতীত অন্যান্য)’ এবং বেসরকারি ব্যক্তিদের জন্য ‘বেসরকারি ক্যাটাগরি’তে আবেদন করতে পারবেন। আবেদন ফরমে বিসিএস কর্মকর্তা ছাড়া অন্য সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা ‘নন–বিসিএস সরকারি (বিসিএস ছাড়া অন্যান্য)’ ক্যাটাগরিতে বিবেচিত হবেন।

          ফেলোশিপ–সংক্রান্ত তথ্যের জন্য +৮৮০১৩১০৫৯৪৫১০ নম্বরে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া এই লিংকেও তথ্য জানা যাবে।

          আবেদনের শেষ সময় আগামী ৩০ মে ২০২২, বাংলাদেশ সময় স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত