ঢাকা, শনিবার, ২ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

লিবিয়ার জেল থেকে ফিরলেন ২৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২২ ১১:১৫
নিজস্ব প্রতিবেদক
লিবিয়ার জেল থেকে ফিরলেন ২৭০ বাংলাদেশি

অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকা পড়া ২৭০ জন বাংলাদেশি সে দেশটির কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ঢাকায় ফিরে এখন তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজী ক্যাম্পে রয়েছেন।

এদের মধ্যে তিনজন বানিয়াচং উপজেলার বাসিন্দা। শনিবার (১২ মার্চ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মজিদ খান।

মুক্তি পাওয়া হবিগঞ্জের তিন প্রবাসী হলেন- বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন।

এমপি আব্দুল মজিদ খান বাংলানিউজকে বলেন, প্রায় এক বছর আগে ইউরোপের দেশ ইতালি যাওয়ার জন্য দেশ ছাড়েন বানিয়াচংয়ের তিনজন। অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে। সম্প্রতি তারা আমার স্মরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় বানিয়াচংয়ের তিন জনসহ ২৭০ জন বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্ত করেছেন। শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই প্রবাসীদের যার যার বাড়ি পাঠানো হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সহকারী শিক্ষক ও প্রভাষক পদের জন্য এনটিআরসিএ বিজ্ঞপ্তি

    নিজস্ব প্রতিবেদক
    ১৩ মার্চ, ২০২২ ১১:১৩
    নিজস্ব প্রতিবেদক
    সহকারী শিক্ষক ও প্রভাষক পদের জন্য এনটিআরসিএ বিজ্ঞপ্তি

    ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) ও গ্রন্থাগার প্রভাষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর জন্য ১৭তম (সপ্তদশ) নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

    কোন প্রতিষ্ঠানে কোন পদ সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম), উচ্চমাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দ্বাদশ), উচ্চমাধ্যমিক কলেজ (একাদশ থেকে দ্বাদশ), স্নাতক (পাস) কলেজ (একাদশ থেকে পঞ্চদশ), দাখিল মাদ্রাসা (প্রথম থেকে দশম), আলিম মাদ্রাসা (প্রথম থেকে একাদশ), ফাজিল মাদ্রাসা (প্রথম থেকে পঞ্চদশ), কামিল মাদ্রাসা (প্রথম থেকে সপ্তদশ), এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট, দাখিল (ভোকেশনাল) মাদ্রাসা, এইচএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ/ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার ইনস্টিটিউট ও ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউটে।

    গ্রন্থাগার প্রভাষক পদে নেওয়া হবে স্নাতক (পাস) কলেজ (একাদশ থেকে পঞ্চদশ), ফাজিল মাদ্রাসা (প্রথম থেকে পঞ্চদশ) ও কামিল মাদ্রাসায় (প্রথম থেকে সপ্তদশ)। পদভেদে আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন।

    প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক (ভাইভা) পরীক্ষার পরই ফল প্রকাশ করা হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ

      নিজস্ব প্রতিবেদক
      ১৩ মার্চ, ২০২২ ১১:১
      নিজস্ব প্রতিবেদক
      মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ

      দেশের সরকারি মেডিকেল কলেজের তৃতীয় ও শেষ ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শনিবার (১২ মার্চ) মধ্যরাতে এই তালিকা প্রকাশ করা হয়।

      সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে মেডিকেলে ৩৭ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হবে। এর মধ্যে সাধারণ আসন ৩৩টি, উপজাতি কোটায় ৩ এবং মুক্তিযোদ্ধা কোটায় একজনের মাইগ্রেশন সম্পন্ন করা হবে। অন্যদিকে ডেন্টালে ৫২ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন করা হবে। এর মধ্যে সাধারণ আসন ৫১টি। আর উপজাতীয় কোটায় একজন।

      শনিবার (১২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি বলেন, তৃতীয় এবং শেষ ধাপের মাইগ্রেশনের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

      তথ্যমতে, গত বছরের ২২ ডিসেম্বর মেডিকেলের প্রথম ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৩৪ আসনের বিপরীতে এই মাইগ্রেশন সম্পন্ন হয়েছিল। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ১১১ আসনের বিপরীতে দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। কাল তৃতীয় এবং শেষ ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।

      প্রসঙ্গত, গত বছরের ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ঠিক একদিন পর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এমপিওভুক্ত সহজীকরণ প্রক্রিয়া খোঁজা হচ্ছে: মাউশি ডিজি

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ মার্চ, ২০২২ ১০:৫৯
        নিজস্ব প্রতিবেদক
        এমপিওভুক্ত সহজীকরণ প্রক্রিয়া খোঁজা হচ্ছে: মাউশি ডিজি

        মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ বলেছেন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত কীভাবে সহজে করা যায় সেই প্রক্রিয়া খোঁজা হচ্ছে। আশা করছি দ্রুত এই বিষয়টির সমাধান করতে পারবো।

        রবিবার (১৩ মার্চ) সকালে এসব কথা জানান তিনি।

        মাউশি ডিজি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে অনেকেই শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি সামনে নিয়ে এসেছেন। এছাড়া আমাদের দপ্তরে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। শুধু দুই একজনের সমস্যা সমাধান করলে হবে না। এমপিওভুক্ত হতে কেউ যেন হয়রানির শিকার না হয় সেটি নিয়ে কাজ করতে হবে।

        প্রফেসর নেহাল আহমেদ জানান, আমরা এমন একটি সিস্টেম তৈরি করতে চাই যেখানে শিক্ষকরা খুব সহজেই এমপিওভুক্ত হতে পারবেন। পদে পদে যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করতেই এই উদ্যোগ নেয়া হবে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের সাথে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

        মাউশি মহাপরিচালক বলেন, আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করতে চাই। এমপিওভুক্ত হতে কেউ ঘুষের দাবি করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্যসহ অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

        তিনি আরও বলেন, এমপিওভুক্ত করতে কেউ ঘুষ দাবি করলে তাকে বলবো তথ্য-প্রমাণসহ সরাসরি অধিদপ্তরে আসুন। অধিদপ্তরের কোনো কর্মকর্তা আপনাদের সাথে কথা না বললেও আমি আপনাদের সময় দেব। সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নবমের বাদপড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ

          নিজস্ব প্রতিবেদক
          ১২ মার্চ, ২০২২ ১৪:৪
          নিজস্ব প্রতিবেদক
          নবমের বাদপড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ

          ২০২০ সালে নবম শ্রেণিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, তবে অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি। নবম শ্রেণিতে পড়ুয়া বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে আসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ আবার দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

          শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ সালে নবম শ্রেণিতে (২০২০-২১ শিক্ষাবর্ষ) অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছিল। করোনা মহামারির কারণে বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে আসা শিক্ষার্থীদের ১৩ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে (বিলম্ব ফি ব্যতীত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন করতে হবে। বিলম্ব ফি ব্যতীত শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা।

          বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের পর আর কোনো বাদপড়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা না হলে এর দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত