ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইউজিসি সচিব হলেন ফেরদৌস জামান পরিচালক জামিনুর, মাকছুদুর

নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২২ ১০:৩২
নিজস্ব প্রতিবেদক
ইউজিসি সচিব হলেন ফেরদৌস জামান পরিচালক জামিনুর, মাকছুদুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির সচিব হলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। এর আগে তিনি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের পাশাপাশি ইউজিসি সচিবের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

এছাড়া ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ জামিনুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া একই বিভাগে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬১তম পূর্ণ কমিশন সভায় সচিব ও পরিচালক পদ ছাড়াও অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক ও সিনিয়র সহকারী পরিচালক পদে আরো ১১ জন জনবল নিয়োগ ও পদোন্নয়নের অনুমোদন দেওয়া হয়।

সভায় ইউজিসির অতিরিক্ত পরিচালক পদে তাহমিনা রহমান, উপ-পরিচালক পদে নুসরাত শারিতা, মো. আব্দুল আলীম, মো. আসাদুজ্জামান ও মো. হাফিজুর রহমান এবং সিনিয়র সহকারী সচিব/সিনিয়র সহকারী পরিচালক পদে লাবিবা মহসিন, শাহনাজ সুলতানা, মো. মামুন ও মো. ইমরান হোসেনকে নিয়োগের সুপারিশ অনুমোদন করা হয়।

এছাড়া, কমিশনের পদোন্নতি/পদোন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে মো. জালাল আহম্মদ ও মো. গোলাম মোস্তফাকে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সভায় কমিশনের ১৬০তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ব্লেন্ডেড লার্নিং ফর বাংলাদেশ নীতিমালা, ইউজিসির আপ্যায়ন ব্যয় সংক্রান্ত নীতিমালা, রোকেয়া চেয়ার নীতিমালা (সংশোধিত), ইউজিসি পুস্তক প্রণয়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত) নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ‘আগামী প্রজন্মকে আত্মবিশ্বাসী হিসেবে তৈরি করতে হবে’

    নিজস্ব প্রতিবেদক
    ১ মার্চ, ২০২২ ১০:২৯
    নিজস্ব প্রতিবেদক
    ‘আগামী প্রজন্মকে আত্মবিশ্বাসী হিসেবে তৈরি করতে হবে’

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে গভীর আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যেন দেশের সুনাগরিক হয়। এটার জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই।’

    তিনি বলেন, আলোকিত, শিক্ষিত প্রজন্ম যখন আমরা গড়ে তুলতে পারবো; তখন তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। তাদের মধ্যে যখন জ্ঞানের প্রকৃত আলো দিতে পারবো, তখনই আগামী প্রজন্ম নিজেদের মধ্যে শক্তি খুঁজে পাবে।

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ১৮ ও ১৯ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘কলেজগুলোর শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকালকার সময়ের জন্য আইসিটি দক্ষতা খুব বেশি জরুরি। সেটি এই প্রশিক্ষণের মাধ্যমে আরও বিস্তৃত হবে।’

    প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মূল কাজ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের তৃষ্ণা জাগিয়ে তোলা। এটি খু্ব বেশি জরুরি। কারণ এখন আর জ্ঞানের উৎস কেবলই শিক্ষক নন। আরও অনেক উৎস আছে। একজন শিক্ষকের ভূমিকা এখন বেশি গাইড বা ফেসিলিটিটর হিসেবে। মানসিকতা পরিবর্তন নিয়ে আসা দরকার। এখন দ্রুত বিশ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদেরকে কমিউনিকেশনস স্কিলস, টিম বিল্ডিং, সফ্ট স্কিলস, ভ্যালুজ- এসব শেখাতে হবে। শিক্ষার্থীদের ডিগ্রি নিয়ে বের হওয়ার চেয়ে বেশি দরকার তারা কর্মদক্ষতা নিয়ে বের হচ্ছে কিনা সেটি দেখা। তারা লেখাপড়া শেষ করে আনন্দময় অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে।’

    একসঙ্গে দুটি ব্যাচের ৮টি বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ৪৬২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মেডিকেলে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু

      নিজস্ব প্রতিবেদক
      ১ মার্চ, ২০২২ ৮:৫৩
      নিজস্ব প্রতিবেদক
      মেডিকেলে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু

      দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি আবেদন আজ সোমবার থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে।

      আবেদন ফি এক হাজার টাকা। ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মুঠোফোন অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

      মেডিকেল ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত। আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের বছরের মতো এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

      ২০২০ বা ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ) যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ভর্তি আবেদনের যোগ্য। এইচএসসি বা উচ্চমাধ্যমিক পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের করতে পারবেন না।

      এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএ–এর জন্য ৭৫ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

      ভর্তি পরীক্ষার নম্বর ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বরের (মোট ১০০) প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেতে হবে ন্যূনতম ৪০। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন ওই শিক্ষার্থী। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফল প্রকাশ করা হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মঙ্গলবার থেকে চলবে চবির সব শাটল ট্রেন

        নিজস্ব প্রতিবেদক
        ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        মঙ্গলবার থেকে চলবে চবির সব শাটল ট্রেন

        চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো শাটল ট্রেন চালু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে।

        প্রায় এক মাস বন্ধ থাকার পর সোমবার দুটি ও মঙ্গলবার বাকি চারটি শাটল ট্রেন চালু করা হবে।

        বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, তবে সোমবার শহর থেকে ৩টা ৫০-এর এবং বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে ৫টার ট্রেন চালু হবে। মঙ্গলবার থেকে বাকি দুই জোড়াও আগের নিয়মে চলবে।

        ডেমু ট্রেনগুলোর ইঞ্জিন সংস্কারের কাজ চলছে। সেগুলো ঠিক হলে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রুটে ডেমু চলাচল করবে।

        গত ২৬ জানুয়ারি মাইলেজ ইস্যুতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন। বন্ধ থাকে দুই জোড়া ডেমু ট্রেনও।

        রোববার দুপুরে পূর্ণাঙ্গ শিডিউলে শাটল ট্রেন চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ২৫ শিক্ষককে গবেষণা মঞ্জুরি দিলো বিএসএমএমইউ

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৪৪
          নিজস্ব প্রতিবেদক
          ২৫ শিক্ষককে গবেষণা মঞ্জুরি দিলো বিএসএমএমইউ

          বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৫ জন শিক্ষককে গবেষণা মঞ্জুরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

          সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাসরুমে আয়োজিত ‘শিক্ষকদের জন্য রিসার্চ গ্র্যান্ট’ শীর্ষক অনুষ্ঠানে এ গবেষণা মঞ্জুরি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ২৫ শিক্ষকের হাতে গবেষণা মঞ্জুরির অর্থ তুলে দেন।

          শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষের জন্য উপকারী ও মানসম্মত গবেষণা করুন, এক্ষেত্রে অর্থের সমস্যা হবে না। রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ভূমিকা রাখে এমন গবেষণায় নজর দিন। গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে।

          এসময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান ও উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত