ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

দোকানের কর্মচারীরা টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৪০
নিজস্ব প্রতিবেদক
দোকানের কর্মচারীরা টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

দোকানের কর্মচারী টিকা না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে, সে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে।

শফিকুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতা ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক-কর্মচারীরা এ অনুষ্ঠানে উপস্থিত

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শিক্ষাপ্রতিষ্ঠান যেন আর বন্ধ করতে না হয়: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৩৩
    নিজস্ব প্রতিবেদক
    শিক্ষাপ্রতিষ্ঠান যেন আর বন্ধ করতে না হয়: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, করোনার কারণে যেন আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে না হয়। সেজন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

    এসময় মন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ নিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠবে। আমাদের প্রচেষ্টা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে শিক্ষার্থীদের নিয়ে যাবো।

    শিক্ষামন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য- যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপুর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়, আমরা যেন সঠিকভাবে প্রণয়ন করে সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি। একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌছেঁ যাবো তা নয়। আমরা চেষ্টা করবো সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি, শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পারে এই কারিকুলামে।

    করোনার কারণে এক মাস বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনই নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ে পাঠদানের পাইলটিং শুরু হলো। এর আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে।

    করোনার কারণে ২০২০ সালের মার্চে সর্বপ্রথম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছিলো। প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর গত ২০ জানুয়ারি পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিলো।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আইসিটি শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়ার নির্দেশ

      নিজস্ব প্রতিবেদক
      ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫৭
      নিজস্ব প্রতিবেদক
      আইসিটি শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়ার নির্দেশ

      তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

      একইসঙ্গে বিভাগীয় প্রার্থী হিসেবে এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের আবেদন করার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

      আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব ও এনটিআরসিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

      আদালতে এদিন রিটকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

      এর আগে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) পদে বিভাগীয় প্রার্থী হিসেবে এনটিআরসিএ নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের এমপিওভুক্ত ১০১ জন শিক্ষক রিট দায়ের করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পাইলটিংয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ছুটি দু’দিন করে

        নিজস্ব প্রতিবেদক
        ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৩
        নিজস্ব প্রতিবেদক
        পাইলটিংয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ছুটি দু’দিন করে

        নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে।

        আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে নতুন শিক্ষাক্রমের জন্য পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান।

        এর আগে ভার্চুয়াল মাধ্যমে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এনসিটিবি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত করা হয় পাইলটিং শুরু হওয়া দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে।

        উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

        প্রসঙ্গত, দেশের সব শিক্ষাপ্রাতষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি দুইদিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সশরীরে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে

          নিজস্ব প্রতিবেদক
          ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩০
          নিজস্ব প্রতিবেদক
          সশরীরে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে

          ১ মাসেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে ফিরেছে। দীর্ঘ এ ছুটিতে বিভাগগুলো তাদের একাডেমিক কার্যক্রম অনলাইনেই পরিচালনা করেছে। আজ মঙ্গলবার সশরীরে ক্লাসে আসতে পেরে শিক্ষার্থীদের মধ্যে প্রফুল্লতা বিরাজ করছে।

          বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজকের এই অফলাইন শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে। এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

          সশরীরে শ্রেণি কার্যক্রমের ব্যাপারে আরবি বিভাগের শিক্ষার্থী হাবিব রহমান বলেন, সশরীরে ক্লাস শুরু হওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে, ভবিষ্যতে সর্বোচ্চ স্বাস্থবিধি মেনে অফলাইনেই যেন সব ক্লাস নেয়া হয়।

          ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইয়ামান বলেন, অনলাইন ক্লাস আসলে ততটা ফলপ্রসূ হয়না। আমরা সশরীরেই ক্লাস করতে চাই।

          যোগাযোগ বৈকল্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ হাসান হৃদয় বলেন, ক্লাস অনলাইনে হোক বা অফলাইনে হোক আমার কোন সমস্যা নেই। চার মাসে সেমিস্টার শেষ হলেই হলো।

          সশরীরে ক্লাসে ফেরার পর শিক্ষার্থীদের করোনা টিকা সনদ যাচাই করা হবে, কিনা জানতে চাইলে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিজ্ঞপ্তি আমরা পেয়েছি তাতে টিকা সনদ যাচাইয়ের কোন নির্দেশনা দেয়া হয়নি। এজন্য এ ব্যাপারটিকে আমরা আপাতত বিবেচনায় নিচ্ছিনা। তবে ক্লাসরুমে অবশ্যই স্বাস্থবিধি মানতে হবে এবং মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেনা। আর শিক্ষার্থীদের মধ্যে টিকা কে কে নিয়েছে আর কে নেয়নি তার সব তথ্যই আমাদের কাছে রয়েছে।

          উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে ঢাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবার ওমিক্রনের সংক্রমণ হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ ৬ ফেব্রুয়ারি থেকে আরো দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত