ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

চতুর্থ গণবিজ্ঞপ্তি হতে পারে মার্চের শেষ দিকে: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২২ ১০:২৯
নিজস্ব প্রতিবেদক
চতুর্থ গণবিজ্ঞপ্তি হতে পারে মার্চের শেষ দিকে: চেয়ারম্যান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান বলেছেন, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে মার্চের শেষ দিকে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে ফেব্রুয়ারিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোমবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত কেউ যোগদান না করলে দ্বিতীয় মেধাতালিকা করে নিয়োগের সুপারিশ করা হবে। এছাড়া ফেব্রুয়ারিতে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগের উদ্দেশে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর মার্চের শেষ দিকে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনামুল কাদের খান আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ৩৪ হাজার ৭৩ জনকে চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হয়েছে। এখনো ১৫ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলো পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, তিনটি কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পেছাবে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা, নতুন জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা এবং ভেরিফিকেশন ফরম না পাঠানো প্রার্থীদের পুনরায় সুযোগ দেয়া অন্যতম।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০৬৫ জন শিক্ষক নিয়োগ

    নিজস্ব প্রতিবেদক
    ১ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৫
    নিজস্ব প্রতিবেদক
    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০৬৫ জন শিক্ষক নিয়োগ

    দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১২টি বিষয়ে ২ হাজার ৬৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ সোমবার এসব শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়।

    এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ভিত্তিক আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগ পাওয়া শিক্ষকদের আগামী ৭ ফেব্রুয়ারি কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাঁর নিয়োগ বাতিল হবে।

    এর আগে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি তদন্ত হয়।

    এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের ভিত্তিতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষককে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

    আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগপত্র বিতরণের কাজ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি ভার্চু্৵য়ালি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারির দিন গণনা

      নিজস্ব প্রতিবেদক
      ১ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৮
      নিজস্ব প্রতিবেদক
      শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারির দিন গণনা

      মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতির গৌরবমাখা মাস ফেব্রুয়ারির দিন গণনা শুরু হলো আজ। তবে এবার পরিবেশ বিরূপ। ফেব্রুয়ারির কথা এলেই মনে পড়ে সেই চেনা গানের সুর, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’

      মনে পড়ে একুশের প্রথম প্রহর থেকে কালো ব্যানার, পতাকা, ব্যাজ আর গোলাপ, গাঁদা, মল্লিকা, ডালিয়ার সুসজ্জিত স্তবক বা মালা নিয়ে প্রভাতফেরি করে পায়ে-পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়া। আর রোজ বেলা গড়ানোর পরে দল বেঁধে বাংলা একাডেমির অমর একুশের বইমেলায় যাওয়া। কিন্তু চিরচেনা এ দৃশ্যগুলো বদলে দিয়েছে করোনা মহামারি।

      বরাবর ফেব্রুয়ারি প্রথম দিন থেকেই শুরু হয় অমর একুশের বইমেলা। করোনার নতুন ধরন অমিক্রনের দাপটে দেশে সংক্রমণ বাড়তে থাকায় গতবারের মতো এবারও ফেব্রুয়ারির শুরুতে বইমেলা শুরু হচ্ছে না। গত বছর মেলা শুরু হয়েছিল ১৮ মার্চ।

      ফেব্রুয়ারিতে শিল্প–সংস্কৃতি, সৃজন–মননের, উদ্‌যাপনের বহুমাত্রিক উদ্যোগ উৎসব চলতে থাকে মাসজুড়ে। বইমেলা, শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যোৎসবসহ নানা আয়োজনে মাসটি একটি ভিন্ন রকমের দ্যোতনা নিয়ে আসে বাঙালির জীবনে।

      তবে মহামারি থেকে জীবনকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার গুরুত্ব অধিকতর। সে কারণেরই স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে কেবল বইমেলা নয়, সাংষ্কৃতিক অনুষ্ঠানের বড় ধরনের আয়োজনও হচ্ছে না।

      এ পরিস্থিতিতে এসেছে বাঙালি জাতীয়তাবোধের চেতনায় উদ্ভাসিত সাংস্কৃতিক উৎসবের ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারিতেই আবার শীতের কুহেলী কাটিয়ে বাংলা ঋতুচক্রের ঋতুরাজ বসন্তেরও আগমন। তাই প্রত্যাশা থাকবে এ মাসে মহামারির বিরূপ পরিবেশের অবসান ঘটবে। জীবন ও প্রকৃতিতে ফিরবে চিরচেনা প্রাণচাঞ্চল্য।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভাষার মাস ফেব্রুয়ারির দিন গণনা শুরু

        নিজস্ব প্রতিবেদক
        ১ ফেব্রুয়ারি, ২০২২ ৮:০

          সিনহা হত্যা মামলা প্রদীপ কুমার ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড

          নিজস্ব প্রতিবেদক
          ৩১ জানুয়ারি, ২০২২ ১৬:৪০
          নিজস্ব প্রতিবেদক
          সিনহা হত্যা মামলা প্রদীপ কুমার ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড

          সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

          রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বাকি সাতজন আসামি খালাস পেয়েছেন।

          ২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। তাঁর সঙ্গে থাকা সাহেদুল ইসলামকে (সিফাত) পুলিশ গ্রেপ্তার করে। এরপর সিনহা যেখানে ছিলেন, সেই নীলিমা রিসোর্টে ঢুকে তাঁর ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকে আটক করে। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এই দুজন পরে জামিনে মুক্তি পান।

          সিনহা হত্যায় মামলা চারটি সিনহা হত্যার ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এর মধ্যে দুটি মামলা হয় টেকনাফ থানায়, একটি রামু থানায়। তিনটি মামলার দুটি মাদক রাখার অভিযোগে এবং একটি পুলিশের ওপর হামলার অভিযোগে।

          এ ঘটনায় হত্যা মামলাটি করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ওই বছরের ৫ আগস্ট আদালতে করা ওই মামলায় তিনি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের নয় সদস্যকে আসামি করেন।

          চারটি মামলারই তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। পরে র‌্যাব এ ঘটনায় প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। তাঁদের ১১ জন পুলিশ সদস্য ও ৩ জন গ্রামবাসী। পুলিশের করা তিনটি মামলার তদন্তে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে র‌্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ওসি প্রদীপ কুমার দাশের পূর্বপরিকল্পনায় আসামিরা মেজর (অব.) সিনহাকে গুলি করে হত্যা করেন।

          গত বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে আসামি করে কক্সবাজার আদালতে অভিযোগপত্র জমা দেয় র‍্যাব। গ্রেপ্তার আসামিদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । তবে ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এর আগে আসামিদের তিন দফায় ১২ থেকে ১৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল।

          গত বছরের ২৭ জুন প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।

          অভিযোগপত্রে থাকা ৮৩ সাক্ষীর মধ্যে ৬৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ১২ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত