ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আ’লীগের হয়ে রাষ্ট্রপতির সংলাপে যাবেন যারা

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২২ ১১:৩৩
নিজস্ব প্রতিবেদক
আ’লীগের হয়ে রাষ্ট্রপতির সংলাপে যাবেন যারা

নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকার সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাবে দলটি।

অবশ্য কোভিড-১৯ পরীক্ষার প্রেক্ষাপটে শেষ সময়ে কিছুটা রদবদল হতে পারে।

ইতোমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী হিসেবে ১০ সদস্যের একটি দল চূড়ান্ত করা হয়েছে। দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান।

এর আগে রোববার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে সংলাপের এ তথ্য জানানো হয়েছিল।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে পাঠানো আমন্ত্রণপত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়েছিল।

করোনা সংক্রমণের কারণে এবার সংলাপে প্রতিনিধি সংখ্যা সীমিত করার পাশাপাশি সবার কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা রয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ জানুয়ারি, ২০২২ ১১:২৪
    নিজস্ব প্রতিবেদক
    অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়

    শিক্ষামন্ত্রী দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি গুজব। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    এতে বলা হয়, শিক্ষামন্ত্রী এ–সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা–সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এ মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

    এ–সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

      নিজস্ব প্রতিবেদক
      ১৫ জানুয়ারি, ২০২২ ১৪:৫২
      নিজস্ব প্রতিবেদক
      একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

      দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ।

      শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ভর্তির জন‌্য সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন।

      বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করা যাচ্ছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২২৮ টাকা।

      উল্লেখ্য, গত ৮ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

      ​পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেয়া হবে ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শাবিতে আন্দোলনের মাঝেই দায়িত্বে নতুন ভারপ্রাপ্ত প্রভোস্ট

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ জানুয়ারি, ২০২২ ১২:১৪
        নিজস্ব প্রতিবেদক
        শাবিতে আন্দোলনের মাঝেই দায়িত্বে নতুন ভারপ্রাপ্ত প্রভোস্ট

        শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগসহ তিনদফা দাবিতে চলমান ছাত্রী আন্দোলনের মাঝেই নতুন ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান।

        শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

        উপাচার্য বলেন, বর্তমান প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা করোনা পজিটিভ হওয়ার কারণে ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে সহযোগী অধ্যাপক জোবেদা কনক খানকে এই দায়িত্ব দেয়া হয়।

        এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত থেকেই বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগসহ তিনদফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক ছাত্রীরা। মধ্যরাতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি দেখে দেয়ার আশ্বাস দিলে আজ দুপুর ১২টার মধ্যে দাবি মেনে নেয়ার সময়সীমা বেধে দিয়ে হলে ফিরে যান।

        এর অংশ হিসেবে শুক্রবার দুপুর ১২টা থেকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা ফের বিক্ষোভ শুরু করেন। এ অবস্থায় বিকাল চারটার দিকে প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার অফিসে তালা ও ২৪ ঘণ্টার আল্টমেটাম দিয়ে ছাত্রীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

        এর মাঝেই আসে আজ শুক্রবার সন্ধ্যার পর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খানকে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

        এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজাও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যস্থপনা নির্মূল করা এবং হলের স্বাভাবিক সুস্থ পরিবেশ নিশ্চিত করা, অবিলম্বে ছাত্রীবান্ধব এবং দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগ দেয়া।

        আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগে থেকেই হল কর্তৃপক্ষের কাছে ডাবলিং নিষিদ্ধ করা, গণরুম না রাখা, অভিভাবকদের প্রবেশের অনুমতি দেয়া, খাবারের মান উন্নত করাসহ বেশকিছু দাবি উত্থাপন করে আসছিলেন হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার হল প্রভোস্ট জাফরিন আহমেদকে দাবির বিষয়ে ফোন দিলে তিনি শিক্ষার্থীদের হল থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন ছাত্রীরা।

        এ বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ জানান, শিক্ষার্থীদের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বৈঠক হয়েছে। তাদের দাবি পূরণের আশ্বাসও দেয়া হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অনলাইন ক্লাস শুরু বুয়েটে, এখনি বন্ধ হচ্ছে না হল

          নিজস্ব প্রতিবেদক
          ১৫ জানুয়ারি, ২০২২ ১২:১০
          নিজস্ব প্রতিবেদক
          অনলাইন ক্লাস শুরু বুয়েটে, এখনি বন্ধ হচ্ছে না হল

          করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১২ জানুয়িারি সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ থেকে অনলাইন ক্লাস শুরু করেছে তারা। তবে শরীরে ক্লাস বন্ধ থাকলেও খোলা রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

          শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বুয়েটে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তবে এখনই হলগুলো বন্ধ করা হচ্ছে না। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত আবাসিক হলগুলো খোলা থাকবে।

          তিনি আরও বলেন, যদিও ইতোমধ্যে আমাদের প্রতি হলে ৩-৪ জন করে শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। যদি সংখ্যাটি আরও বেড়ে যায়, তাহলে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে।

          উল্লেখ্য, গত ১২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সশরীরে ক্লাস বন্ধের কথা জানায় বুয়েট। একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেউ এবং ল্যাব ক্লাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত