ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জরুরি সভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২২ ১৪:৫১
নিজস্ব প্রতিবেদক
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জরুরি সভা শুক্রবার

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি প্রায় সাড়ে তিন বছর পর জরুরি সভা ডেকেছে। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ঢাকা কলেজে সভাটি অনুষ্ঠিত হবে বলে জনিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

জানা যায়, প্রায় সাড়ে তিন বছর পর ১৫ হাজার বিসিএস শিক্ষা ক্যাডারদের এ সংগঠনটির সভা অনুষ্ঠিত হতে চলেছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত জরুরি সভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমিতির গঠনতন্ত্রের ধারা-৮ এ বলা হয়েছে, দুই বছরের দায়িত্ব গ্রহণ শেষে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে দুই মাস করে চার মাস সময় নিতে পারবে কেন্দ্রীয় কমিটি। এরপরও নির্বাচন না হলে বিলুপ্ত হবে কমিটি। পরবর্তী ১৫ দিনের মধ্যে ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করতে হবে। এই কমিটি তিন মাসের মধ্যে তফসিল ও ছয় মাসের মধ্যে নির্বাচন করবে। অন্যথায় সাধারণ সভা বা জরুরি সভা আহবান করে সিদ্ধান্ত নিতে হবে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ব্যত্যয় ঘটিয়ে একতরফা এবং অবৈধভাবে ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে জরুরি সাধারণ সভা আহবান করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সমিতির কার্যক্রম গতি হারিয়েছে। অতীতে এতো দীর্ঘ সময় নির্বাচনবিহীন অবস্থায় থাকেনি বিসিএস শিক্ষা সমিতি। এই সভা আহ্বানের ফলে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই সভা থেকেই তারা নির্বাচনের তারিখ ঘোষণা ও একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে

    নিজস্ব প্রতিবেদক
    ৬ জানুয়ারি, ২০২২ ১৪:৪২
    নিজস্ব প্রতিবেদক
    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে

    দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা কমেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫.৮৬ শতাংশ শিক্ষার্থী কম ভর্তি হয়েছে।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৪৭তম বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১৯ সালে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ৩ লাখ ৪৯ হাজার ১৬০ জন।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৭ হাজার ৫০৪ জন। বিদেমী শিক্ষার্থীর সংক্যা ১ হাজার ৫৫০ জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যা ২৪ হাজার ৬৮৯ জন।

    শিক্ষার্থী সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৭৪ জন। এর পরের অবস্থানে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ১৩ হাজার ১৫৯জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। শিক্ষার্থী সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ২৯১ জন।

    ইউজিসি বলছে, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশের বেসরকারি খাত। যার মধ্যে অন্যতম বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলো। বিগত দশ বছরের মধ্যে ২০১৬, ২০১৯ এবং ২০২০ সাল ব্যতীত প্রতিবছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরের শিক্ষার্থী সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কারণ ছিল করোনা ভাইরাস মহামারী।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

      নিজস্ব প্রতিবেদক
      ৬ জানুয়ারি, ২০২২ ১৪:৩২
      নিজস্ব প্রতিবেদক
      বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

      রাজধানীর বিজয় সরণিতে ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

      বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাদুঘরটির উদ্বোধন করেন তিনি।

      বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সশস্ত্র বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করতে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এখানে আমাদের নৌবাহিনীর জন্য আলাদা জায়গা আছে, সেনাবাহিনীর জন্য জায়গা আছে, বিমান বাহিনীর সবারই আলাদা আলাদা প্রদর্শনীর ব্যবস্থা আছে। তিনি বলেন, কাজেই প্রত্যেকটা বিষয় নিয়েই আমাদের শিশু, তরুণ বা বয়োবৃদ্ধ যারাই আসবে তারা যেমন জ্ঞান অর্জন করবে, সেইসঙ্গে এখানে আরেকটি বিষয় হবে। আমাদের সশ্রস্ত্র বাহিনীতে যারা তরুণ প্রজন্ম তারাও যোগদান করতে আরও আগ্রহী হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখতে তারা উদ্বুদ্ধ হবে। এটাই আমি মনে করি।

      প্রধানমন্ত্রী বলেন, কাজেই জাদুঘরটা শুধু প্রদর্শনীর জন্যই না, এটা আমাদের এ তরুণ প্রজন্মকে তাদের ভেতরে যেমন একটা আকর্ষণ হবে বা দেশপ্রেম উদ্বুদ্ধ হবে এবং দেশপ্রেম জাগ্রত হয়ে তারা আমাদের সশ্রস্ত্র বাহিনীতে আমাদের সার্বভৌমত্ব-স্বাধীনতা রক্ষার জন্য যোগদান করতে আগ্রহী হবে।

      বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটির নান্দনিক সৌন্দর্য্যের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, সামরিক জাদুঘরকে অত্যন্ত আধুনিক করে গড়ে তোলা। যে সেটা এত দৃষ্টি নন্দন হয়, এটা যেন সারা বিশ্বের যত সামরিক জাদুঘর হয়েছে তার মধ্যে যেন শ্রেষ্ঠ জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায়। সেটাই আমার আকাঙ্ক্ষা ছিল।

      শেখ হাসিনা বলেন, আমি সত্যিই আনন্দিত, সত্যিই এটাকে আমি মনে করি এখনো, আমি অবশ্য একেবারে সরেজমিনে দেখিনি, প্রাথমিক পর্যায়ে যখন তৈরি শুরু হয় তখন কিছুটা দেখেছি, আর বার বার যখন যতটুকু ডেভেলপ হয়েছে আমি ছবিগুলো দেখেছি। যখন যেটা নির্দেশনা দেওয়ার আমি দিয়েছি। আমি যতটুকু এখন দেখলাম আমি মনে করি এটা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশেষ্ঠ সুন্দর, আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি সামরিক জাদুঘর।

      অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

        নিজস্ব প্রতিবেদক
        ৬ জানুয়ারি, ২০২২ ১৪:২০
        নিজস্ব প্রতিবেদক
        টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

        করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না।

        বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

        প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

        বিস্তারিত আসছে...

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাবিতে অন্তত ১ হাজার আসন কমানোর উদ্যোগ

          নিজস্ব প্রতিবেদক
          ৬ জানুয়ারি, ২০২২ ১৪:৫
          নিজস্ব প্রতিবেদক
          ঢাবিতে অন্তত ১ হাজার আসন কমানোর উদ্যোগ

          ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা অন্তত ১ হাজার কমিয়ে ৬ হাজারে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উচ্চশিক্ষাকে প্রয়োজন ও দক্ষতাভিত্তিক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর সঙ্গে আসনসংখ্যা সামঞ্জস্যপূর্ণ নয়—এমন সমালোচনা বেশ কিছুদিন ধরেই চলছে।

          শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা, গ্রন্থাগার–সুবিধা, শ্রেণিকক্ষ ও পরিবহন থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর চাপ রয়েছে। গত দুই দশকে অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ-ইনস্টিটিউট খোলা ও একই অনুপাতে অবকাঠামো না বাড়ায় এ অবস্থা তৈরি হয়েছে। অবকাঠামো বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘ভৌত মহাপরিকল্পনা’ প্রস্তুত করেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভৌত মহাপরিকল্পনার আগে একটি ‘একাডেমিক মহাপরিকল্পনা’ প্রস্তুতের আহ্বান জানান।

          এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসনসংখ্যা কমানোর উদ্যোগ নিল। ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা-সামর্থ্য এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসনসংখ্যা পুনর্নির্ধারণ’ বিষয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বিশেষ সভা হয়। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল ও অনুষদগুলোর ডিনরা উপস্থিত ছিলেন।

          সভা শেষে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিভাগ-ইনস্টিটিউট ও অনুষদগুলোর চাহিদা ও প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসনসংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। এ সুপারিশ অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনর্নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

          কত আসন কমবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেকারত্ব কমিয়ে আনার জন্য আসনসংখ্যা কমানোর উদ্যোগটি নেওয়া হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন যে সাত হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়, এত শিক্ষার্থী আর ভর্তি করা হবে না। প্রতি শিক্ষাবর্ষে ছয় হাজারের কিছু বেশি শিক্ষার্থী ভর্তি করা হবে। শ্রেণিকক্ষে যেন শিক্ষক ও শিক্ষার্থীদের মনোযোগ থাকে—এমন নানা বিষয় বিবেচনায় শিক্ষার্থীসংখ্যা পুনর্বিবেচনার এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আসনসংখ্যার বিষয়ে মতামত বিভাগগুলো থেকেই এসেছে। আজ অনুষদগুলোর ডিনদের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করলাম। এটি নিয়ে আরও আলোচনা হবে।’

          মাকসুদ কামাল বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনভিত্তিক উচ্চশিক্ষার ব্যবস্থা করবে। শিক্ষার্থীরা যে বিষয়ে পড়াশোনা করবেন, সেই বিষয়ের ওপর তাঁদের দক্ষতা যেন পরিপূর্ণ হয়, তার জন্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। শ্রেণিকক্ষের আকার অথবা আন্তর্জাতিক পর্যায়ে শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীরা যে অনুপাত হয়, সেই বিবেচনায় আমরা শিক্ষার্থীসংখ্যা নির্ধারণ করব। যেসব বিষয়ে শিক্ষার্থীসংখ্যা বাড়ানো দরকার, সেগুলোতে বাড়ানো হবে। অন্যদিকে যেসব বিষয়ে শিক্ষার্থীসংখ্যা কমানো দরকার, সেখানে কমানো হবে।’

          ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদের অধীন ৮৩টি বিভাগ রয়েছে। এ ছাড়া রয়েছে ১৩টি বিশেষায়িত ইনস্টিটিউট। সর্বশেষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭ হাজার ১৪৮ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব বিভাগ-ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত