ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সেমিস্টার ফির ৭০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২২ ২১:৮
নিজস্ব প্রতিবেদক
সেমিস্টার ফির ৭০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ

আপনি যদি উচ্চশিক্ষা অর্জনের জন্য ইউরোপের দেশগুলোয় যেতে চান, তাহলে ফিনল্যান্ড হতে পারে আপনার সুন্দর ঠিকানা। দেশটির বেশির ভাগ বিশ্ববিদ্যালয় তাদের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু করে দিয়েছে। চলুন, জেনে নেওয়া যাক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে–

উচ্চশিক্ষা অর্জনের জন্য এক দেশ থেকে অন্য দেশে ছুটে চলেছেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট বিষয়ে পড়াশোনার জন্য তাঁরা বেছে নিচ্ছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে থাকা সেরা বিশ্ববিদ্যালয়গুলো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি শিক্ষার্থীদের একটা বড় অংশ পাড়ি জমাচ্ছেন আমেরিকা ও ইউরোপের দেশগুলোয়। আপনি যদি উচ্চশিক্ষা অর্জনের জন্য ইউরোপের দেশগুলোয় যেতে চান, তাহলে ফিনল্যান্ড হতে পারে আপনার সুন্দর ঠিকানা। উন্নত জীবনযাপন ও সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য দিয়ে থাকে বিশেষ সুযোগ-সুবিধা। চির সবুজে ঘেরা দ্বীপ রাষ্ট্রটিতে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ করতে নিয়মিত রাখছে নির্দিষ্ট কাজের সময় ও সুযোগ।

উল্লেখ্যযোগ্য বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড, ইউনিভার্সিটি অব হেলসেঙ্কি, মেট্রোপোলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস ইত্যাদি।

যেসব অনুষদে ভর্তি হতে পারবেন

ইকোনমিকস অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন ফরেস্ট সায়েন্সেস হিউম্যানিটিজ হেলথ সায়েন্সেস ল ন্যাচারাল সায়েন্সেস সোশ্যাল সায়েন্সেস শিক্ষাগত যোগ্যতা

মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) কোর্স শেষ করতে হবে।

তবে যাঁদের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি, তাঁরাও আবেদন করতে পারবেন; তবে ভর্তির প্রক্রিয়া চলাকালে নির্দিষ্ট সময়ের মধ্যে

অবশ্যই ট্রান্স ক্রিপ্ট জমা দিতে হবে।

ভাষাগত দক্ষতা

ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে। সে ক্ষেত্রে আইইএলটিএস বা টোফেলের ফলাফল গ্রহণ করা হবে। আইইএলটিএস স্কোর সব মিলিয়ে ন্যূনতম থাকতে হবে ৭ এবং লিখিত অংশে ন্যূনতম ৬.৫ হতে হবে। টোফেলের ক্ষেত্রে সব মিলিয়ে ন্যূনতম ১০০ ও লিখিত অংশে ২৪ থাকতে হবে। এ ছাড়া পিটিই, সিএই, সিপিই পরীক্ষার ফলাফলও গ্রহণযোগ্য হবে।

স্কলারশিপ

শিক্ষার্থীদের মোট সেমিস্টার ফির ৭০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি অনুষদের প্রতিটি বিভাগ থেকে মেধাবী ও সেমিস্টার ফি প্রদানে অপারগ দুজন শিক্ষার্থীকে ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে বিশেষ বৃত্তিতে ৫ হাজার ডলার দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৮৫ হাজার ৪৪২ টাকা।

ছাত্র সংসদ

শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তুলতে কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্যবস্থা করে ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড। ছাত্র সংসদের জন্য খুবই কম পরিমাণ ফি শিক্ষার্থীদের প্রতি শিক্ষাবর্ষে দিতে হবে। তবে এর মাধ্যমে শিক্ষার্থীদের দূরপাল্লার যোগাযোগ, সরকারি সেবা ও রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার খরচ বহুলাংশে কমে যাবে।

শিক্ষার্থীর মেধাক্রম প্রক্রিয়া

ভাষা দক্ষতার ওপর ২০% লিখিত পরীক্ষার ওপর ২০% একাডেমিক পরীক্ষার ফলাফলের ওপর ৪০% মোটিভেশন লেটারের ওপর ২০% আবেদনের শেষ তারিখ

১৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের সুযোগ

    নিজস্ব প্রতিবেদক
    ২ জানুয়ারি, ২০২২ ২১:০
    নিজস্ব প্রতিবেদক
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের সুযোগ

    সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক মানের শিক্ষাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টাডি গ্রুপ ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তর আমেরিকায় একটি নতুন অংশীদারত্ব ঘোষণা করেছে। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনকারী আন্তর্জাতিক মানের শিক্ষাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অংশীদার উভয়ের জন্যই সাফল্য নিশ্চিতে কাজ করছে।

    ইউএস নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি শীর্ষস্থানীয় পাবলিক হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিংয়ে রয়েছে। উদ্ভাবন ও বৃত্তি প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির কারণে একে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ৩০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ৪ হাজার আটশো’রও বেশি ইন্টার্নশিপের সুযোগ করে দেয়। বিশ্বের নামীদামি এ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গুগল, অ্যাপল, জেনারেল মোটরস, প্রাইসওয়াটারহাউসকুপার্স। স্টাডি গ্রুপ আগামী ১ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করবে এবং ২০২২ সালের ফল সেমিস্টারে বিদেশি শিক্ষার্থীদের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া শুরু করবে।

    এ নিয়ে স্টাডি গ্রুপের সিইও এমা ল্যানকাস্টার বলেন, ‘ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস বোকা রেটনে অবস্থিত। এখানে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত (এসটিইএম) বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এ বিশ্ববিদ্যালয় নির্বাচন অত্যন্ত কার্যকরী হবে বলে আমি মনে করি। আমরা বিশ্বের সকল প্রান্তের শিক্ষার্থীদের কাছে এ রকম অত্যাধুনিক ও উন্নতমানের পাঠদান করা হয় এমন বিশ্ববিদ্যালয়টির কথা জানাতে চাই। স্টাডি গ্রুপের আন্তর্জাতিক মার্কেটিং, স্টুডেন্ট রিক্রুটমেন্ট ও ভর্তি বিষয়ক বিশেষজ্ঞরা ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটিকে তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের সহায়তা করবে। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে সুবর্ণ সুযোগ। কারণ, তারা সম্পূর্ণভাবে কানেক্টেড বিশ্বে অন্যদের কাছ থেকে শিখতে পারবে।’

    স্টাডি গ্রুপের সাউথ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্রিনি বান্দারা বলেন, ‘ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি’র সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারত্ব বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বের সুপরিচিত বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষাকার্যক্রম শুরু করতে সাহায্য করবে।’

    শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশে ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির কৌশলগত লক্ষ্যের সঙ্গে কাজ করে স্টাডি গ্রুপ। বৈশ্বিক শিক্ষা কার্যক্রমে দক্ষতা এবং বিশ্বব্যাপী ৫০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের সুনামের কারণে নিজেদের বিভিন্ন প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তায় অংশীদার হিসেবে স্টাডি গ্রুপকে নির্বাচন করেছে ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি। স্টাডি গ্রুপ সম্প্রতি গ্লোবাল এডুকেশন ইনভেস্টর অ্যাওয়ার্ডস-এ পাথওয়ে প্রোভাইডার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান

      নিজস্ব প্রতিবেদক
      ২ জানুয়ারি, ২০২২ ২০:৪৭
      নিজস্ব প্রতিবেদক
      মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান

      শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. আবু বকর সিদ্দিক। রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করেন।

      এসময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

      এরপর বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীক।

      তিনি বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং সেতু বিভাগ, সেতু মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

      মো. আবু বকর ছিদ্দীক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গর্ভনেন্স স্টাডিজে স্নাতকোত্তর করেন। যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল সংস্থা চার্টার্ড ইনসটিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই থেকে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তর্জাতিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএস সদস্য লাভ করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা শুরু ৪ ফেব্রুয়ারি

        নিজস্ব প্রতিবেদক
        ২ জানুয়ারি, ২০২২ ২০:২৯
        নিজস্ব প্রতিবেদক
        ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা শুরু ৪ ফেব্রুয়ারি

        জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ মার্চ।

        আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

        বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা শুরু হবে।

        পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

          নিজস্ব প্রতিবেদক
          ২ জানুয়ারি, ২০২২ ২০:১৮
          নিজস্ব প্রতিবেদক
          সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

          চলতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

          এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীককে ফুল দিয়ে বরণ করে নেন তিনি। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

          শিক্ষামন্ত্রী বলেন, যারা এবার এইচএসসি দিয়েছে তাদেরও তো ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে যে, তারা এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে দিলো, এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে?

          “আমার যতদূর কথা হয়েছে সকলে প্রায় একমত যে, এবার সংক্ষিপ্ত সিলেবাসের ওপরই ভর্তি পরীক্ষা হবে। তবে সাধারণ জ্ঞানের বিষয়টা ভিন্ন, সেটা যেকোনো জায়গা থেকে হতে পারে। আশা করি, আমাদের শিক্ষার্থীদের আর কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।”

          তিনি বলেন, করোনার কারণে গত দুই বছর শিক্ষাব্যবস্থায় আমাদের কিছুটা ক্ষতি তো অবশ্যই হয়েছে। যদিও আমরা অনেকভাবেই সে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ায় কিছু ঘাটতি দেখা দিয়েছে। এখন যেহেতু করোনা সংক্রমণ একটু ঊর্ধ্বগামী, সেজন্য করোনা পরিস্থিতি বিবেচনা করতে হবে। যদি করোনা পরিস্থিতি বেশি খারাপ হয় তবে ঘাটতি পুষিয়ে ওঠা অনেক চ্যালেঞ্জের হবে। এই ঘাটতি একটি শিক্ষাবর্ষে পূরণ করতে পারব, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা ঘাটতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করছি।

          ডা. দীপু মনি বলেন, আমরা নতুন কারিকুলাম নিয়ে আসছি। সেটা বাস্তবায়নে করোনা যেন বাধা হয়ে না দাঁড়ায়। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

          তিনি আরও বলেন, স্কুলগুলোতে ক্লাস শুরু হয়েছে। আমরা চাইছি ক্লাসের সংখ্যা বাড়াতে। করোনার সংক্রমণের হার বাড়ায় এখনই স্বাভাবিক কার্যক্রমে যেতে পারছি না। মার্চ পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আমরা যদি মার্চ মাস ভালোভাবে পার করতে পারি, আশা করি স্বাভাবিকের দিকে নিয়ে যেতে পারব।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত