শিরোনাম
জাতীয় কবি কাজী নজরুলের ১২৪তম জন্মবার্ষিকী আজ
আজ ২৫মে। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে (১১ জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জাতীয় কবির পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।
বাংলা সাহিত্যে জাতীয় কবি নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, তথাপি তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক। জাতীয় কবি অভিনয়েও ছিলেন পারদর্শি। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তার কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ।’
জাতীয়ভাবে এবার জন্মবার্ষিকীর আয়োজন করা হয়েছে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মবার্ষিকী উদযাপিত হবে। তিন দিনব্যাপী (২৫ থেকে ২৭ মে) অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
এছাড়াও ঢাকাসহ জাতীয় কবির স্মৃতি বিজড়িত কুমিল্লার দৌলতপুরসহ বিভিন্ন স্থানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া বাংলা একাডেমির নজরুল মঞ্চে স্থাপিত নজরুল প্রতিকৃতিতেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা শোভাযাত্রা সহকারে সকাল ৬টা ৩০মিনিটে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নজরুলের গান ও কবিতা ছিল প্রেরণার এক মহা উৎস। বাংলাদেশের স্বাধীনতা অর্জণের পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। তাকে প্রদান করা হয় জাতীয় কবির মর্যাদা। রাষ্ট্রীয় ভবে বাংলাদেশে তার বসবাসের সকল ব্যবস্থা করা হয়। ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
কক্সবাজারের ৩০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে
কক্সবাজার প্রতিনিধিঃ অবশেষে প্রাথমিক ভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র ৷ বায়ুকে ব্যবহার করে চীনের সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নে নির্মিত এই বায়ু বিদ্যুৎ প্রকল্পে ১০ টি টার্বাইন থেকে আগামী ২-৩ দিনের মধ্যে প্রাথমিক ভাবে আনুমানিক ৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে।
বুধবার (২৪ মে) দুপুরে খুরুশকুলে নির্মিত বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে এসে এ কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
চীনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউ এস ডিকে গ্রীন এনার্জি বাংলাদেশ লিমিটেড।কক্সবাজার তিনটি ইউনিয়নে নির্মিত ২২ টি টার্বাইনের মধ্যে ১০টি টার্বাইন সফল ভাবে স্থাপন করা হয়েছে।
বাকি ১২ টি টার্বাইন সহ বিদুৎ কেন্দ্রটি সরকারের এই মেয়াদকাল অর্থাৎ এ বছরের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পরিপূর্ণ ভাবে উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত হবে বলে জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
৯০০ কোটি টাকার এই প্রকল্পটির সব যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে। ২০২১ সালের মার্চে শুরু হওয়া প্রকল্পটিতে চীনা নাগরিক সহ প্রতিদিন কাজ করছে ৪০০র মত শ্রমিক। কেন্দ্রটি থেকে প্রতিটি টার্বাইনে ৩ মেগাওয়াট করে ২২ টি টার্বাইন থেকে ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রীডে।
নবায়নযোগ্য পরিবেশন বান্ধব এই প্রকল্প জ্বালানি খাতে নতুন আশার আলো বলে অভিমত এর সাথে সংশ্লীষ্টদের।
আমাদের গল্প শিরোনামে শিশুরাই তুলে ধরলেন তাদের অধিকার পরিস্থিতির প্রতিবেদন
শিশুদের দ্বারা সারাদেশে ৫ বছরের সংগৃহিত তথ্য নিয়ে ‘আমাদের গল্প’ শিরোনামে রাজধানী ঢাকার বনানীর একটি হোটেল কনফারেন্সরুমে সোমবার দিনব্যাপী ওয়াই মুভস প্রকল্পের মাধ্যমে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে দেশব্যাপী শিশুদের অধিকার পরিস্থিতির প্রতিবেদন তুলে ধরেছেন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর নেতৃবৃন্দরা। যা শুনে আগামীতে দেশব্যাপী শিশু অধিকার প্রতিষ্ঠায় আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইয়েস বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেনস্ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে অংশ নেয়া শিশুদের ২০ জন প্রতিনিধির মাঝে সরকারের নীতিনির্ধারকগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অপরাজিতা হক, সাংসদ জাকিয়া পারভীন খানম মণি ও সাংসদ আদিবা আনজুম মিতা।
এছাড়াও শিশুদের মাঝে আরো উপস্থিত ছিলেন এ্যাড: খোদেজা নাসরিন আক্তার হোসেন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আয়েশা নারগিস সিদ্দিকী, প্লান ইন্টারন্যাশনালের পরিচালক (অপারেশন) এ এফ. এম মাঈন, অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু ও ইয়েস বাংলাদেশের নির্বাহী পরিচালক শামীম আহম্মেদ।
অনুষ্ঠানে শিশুদের পক্ষে দেশব্যাপী অধিকার পরিস্থিতির চিত্র উপস্থাপন করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মুহতাসিম তাহমিদ প্রত্যুষ, শিশু গবেষক সংগ্রামী ইলাবর্ষন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম আহম্মেদ সাহাবী। শিশুরা বলেন, গত পাঁচ বছর (জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০২১) যাবত দেশব্যাপী এনসিটিএফ এর শিশু গবেষকরা ৫টি গুচ্ছ যথাক্রমে নাগরিক অধিকার এবং স্বাধীনতা, শিশুর প্রতি সহিংসতা, মৌলিক স্বাস্থ্য ও শিশু কল্যাণ, শিক্ষা, অবসর ও সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষ নিরাপত্তামুলক পদক্ষেপসমুহ এর অন্তর্ভুক্ত মোট ১৭টি উপ-গুচ্ছের উপর তথ্য সংগ্রহ করে। উল্লেখ্য যে, ২৫৬ জন শিশু গবেষক এই প্রতিবেদন তৈরির সাথে যুক্ত ছিলেন।
শিশুদের দাবিগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো: শিশুদের শারিরিক ও মানসিক শাস্তি বন্ধে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, অনলাইনে শিশুদের জন্মনিবন্ধন করার প্রক্রিয়া চালু, দুর্গম এলাকায় প্রয়োজনে ভ্রাম্যমান জন্মনিবন্ধন করার ব্যবস্থা করা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, শিশু হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচারের ব্যবস্থা আওতায় আনা, শিশু অধিকার লংঘনের অপরাধগুলো যেন বিচারে বিলম্ব না হয় সেই পদক্ষেপ গ্রহণ করা, খেলার মাঠ নিশ্চিত করা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধিসহ শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট বেশকিছু দাবি তুলে ধরেন শিশুরা। অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যগণসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শিশুদের এই দাবিগুলো পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রীকে হুমকি : সেই বিএনপি নেতার বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে সোমবার (২২ মে) বিষয়টি নজরে আনেন এক আইনজীবী। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল রান জুলাইয়ে
রাজধানী ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশের ট্রায়াল রান আগামী জুলািই মাসে হতে যাচ্ছ। বিষয়টি নিশ্চিত কেরেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক। আজ বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত ডিএমটিসিএল সম্মেলন কক্ষে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন
ডিএমটিসিএল এমডি এমডি এম এ এন সিদ্দিক বলেন, এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশের কাজ ৯০ শতাংশের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতির বিষয়টি আমরা অনলাইনে ইতিমধ্যে দিয়েছি। কিছু ইলেকট্রিক্যাল কাজ বাকি আচে যা এখন চলছে। আগামী জুলাইয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল রান থেকে শুরু করে সব টেস্ট শুরু হবে।
তিনি আরও বলেন, ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি আরও এগিয়ে আনা যায় কিনা। মতিঝিল পর্যন্ত যদি চালু করা যায় তাহলে জনগণের সুবিধা হয়। সবগুলো স্টেশন একসঙ্গ চালু না করা গেলে, প্রথমে আমরা যেভাবে চালু করেছিলাম সেভাবে চালু করব।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য