ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

স্বৈরাচারী হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৪ ২১:২৮
নিজস্ব প্রতিবেদক
স্বৈরাচারী হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি: সারজিস আলম

বেরোবি প্রতিনিধি: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম জাতীয় পাটিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি-জামায়াতের ভাইদের যখন ট্যাগ দিয়ে অত্যাচার, জেলে পাঠিয়েছিলো তখন কোথায় ছিলো এই দোসররা। এই সুবিধাবাদীরা চৌদ্দ,আঠারো এবং চব্বিশের নির্বাচনে গাড়ি, বাড়ি ও নিরাপত্তা পাওয়ার জন্য, টেন্ডার বাজি,চাঁদাবাজি করার জন্য তাদের খুনি হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টায় শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে "রাষ্ট্র পুনর্গঠন এর তারুণ্যের ভাবনা" শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, রংপুরে মহাসমাবেশ আয়োজন করা হবে।সেখানে নাহিদ,আসিফ ও হাসনাত উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির দোসররা যদি ছাত্রদের মহাবিপ্লবের বিরোধিতা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

আলোচনা সভা শেষ করে কেন্দ্রীয় সমন্বয়ক ও রংপুরের সমন্বয়কদের প্রতিনিধিতে প্রায় এক হাজার শিক্ষার্থীরা মিলে বিক্ষোভ মিছিল করেন। জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন হৈ হৈ রৈ রৈ, জাতীয় পার্টি গেলি কই; এই রংপুর কারো বাপের একার না, রংপুরের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘাটে, সারজিস আলমের ভয় নাই রাজপথ ছাড়ি নাই,আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে সারজিস আলম বলেন, এই রংপুর কারো একার না। এই রংপুর আবু সাঈদের, এই রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের, এই রংপুর সকল মানুষের। এই জাতীয় পার্টি তিন বার আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সাহায্য করে সরকারকে বৈধতা দিয়েছে। এই জাতীয় পার্টি তখন কোথায় ছিল আবু সাঈদ নিহত হয়েছিল? বিএনপি, জামায়াত যখন অত্যাচার করেছিল, তখন তারা কোথায় ছিল? আমাদেরকে রংপুরের কোনো আন্দোলনে ডাক দিলে আমরা এক ঘণ্টার মধ্যে রংপুরে এসে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকব।

আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিশ্ববিদ্যালয় ও রংপুরের সমন্বয়করা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, রংপুর ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করলেই ব্যবস্থা : আইজিপি

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ অক্টোবর, ২০২৪ ১৮:৮
    নিজস্ব প্রতিবেদক
    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করলেই ব্যবস্থা : আইজিপি

    ডেস্ক রিপোর্ট: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। কোথাও মিছিল করার চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিষিদ্ধ করা হয়েছে অতীত কার্যক্রম বিশ্লেষণ করে। অপছন্দ করার কারণে তাদের নিষিদ্ধ করা হয়নি।

    শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    আইজিপি ময়নুল ইসলাম বলেন, একটা বেআইনি চর্চা শুরু হয়েছিল যে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ছাত্রলীগ হিসেবে মাস্তানি করবে। হল দখল, চাঁদাবাজিসহ সব ধরনের অন্যায়-অপকর্ম করবে। এক পর্যায়ে ওরাই বিসিএস দিয়ে পুলিশ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আসবে। তাদের অনেক ক্ষমতা। তাদের একদিকে রাজনীতির ক্ষমতা, অন্যদিকে পুলিশ, প্রশাসনের ক্ষমতা। এই চর্চা বা ব্যবস্থাপনার সংস্কার করা না হলে যে সংস্কার শুরু হয়েছে তাতে ভালো প্রশাসন পাওয়া যাবে না।

    তিনি আরও বলেন, কতিপয় বিপথগামী পুলিশ সদস্য জড়িত ছিল তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন মামলার আসামি ২১ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই বিপ্লবের মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের হওয়া কোনো মামলা থাকবে না। এ মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আইজিপি বলেন, দীর্ঘ ১৫ বছরে বৈধভাবে অস্ত্র নিয়ে অবৈধভাবে ব্যবহার করেছে ফ্যাসিস্ট শক্তি। সে অস্ত্র ব্যবহার হয়েছে নিরীহ জনগণের বিরুদ্ধে। নতুন করে অস্ত্র নীতিমালা তৈরি হচ্ছে, যাতে কেউ জনগণের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। পুলিশকে তার পুরোনো ইমেজ ফিরিয়ে আনতে এবং চলমান সংকট কাটাতে সবার সহযোগিতা চাই।

    এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গোপালগঞ্জে বিএনপির ব্যানারে আগুন দিল ছাত্রলীগ

      নিজস্ব প্রতিবেদক
      ২৬ অক্টোবর, ২০২৪ ১৭:৩০
      নিজস্ব প্রতিবেদক
      গোপালগঞ্জে বিএনপির ব্যানারে আগুন দিল ছাত্রলীগ

      ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাতের আধাঁরে বিএনপির ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে ছাত্রলীগের কর্মীরা। ব্যানারে আগুন দিয়ে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ কর্মী।

      গত বৃহস্পতিবার রাতে উপজেলার আমতলী পরিষদ ভবনের সামনে এমন ঘটনা ঘটে।

      জানা গেছে, উপজেলার আমতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে মুনিম ইসলাম, লিঠু খানের ছেলে সিয়াম খান, মনির মিয়ার ছেলে রনি মিয়া আমতলী ইউনিয়ন পরিষদের সামনে টানানো বিএনপির একটি ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

      এ ঘটনা তারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই তিনকর্মী স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।

      ঘটনাটি জানার পর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

      আমতলী ইউনিয়নের বিএনপি নেতা তুহিন খান বলেন, সম্প্রতি আমি আমতলী ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর ছবি সম্বলিত একটি ব্যানার টানিয়েছিলাম। স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী রাতের আধাঁরে ব্যানারটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এঘটনা তারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী করছি।

      উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা জানার সাথে সাথে কোটালীপাড়া থানা পুলিশ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি। কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

      কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় বিএনপি থেকে আমাদের কাছে এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ করা হয়নি। তবে তাদের পক্ষ থেকে মৌখিক ভাবে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আমাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি : নজরুল ইসলাম

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ অক্টোবর, ২০২৪ ১৭:২৪
        নিজস্ব প্রতিবেদক
        নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি : নজরুল ইসলাম

        ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দ্রুত সংস্কার শেষ করে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।

        শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণসমাবেশে দেশের পরিস্থিতি এবং একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন। সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে এই গণসমাবেশ হয়।

        নজরুল ইসলাম বলেন, ১৬ বছরের দীর্ঘ লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার একটা পূরণ হয়েছে সেটা হলো, ফ্যাসিবাদের পতন হয়েছে। আরেকটা আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এমনভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যাতে করে সেই গণতন্ত্র কেউ জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে। প্রকৃত গণতন্ত্র, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেখানে যে যে সংস্কার করা দরকার, যত দ্রুত সম্ভব সে সংস্কার করে জনগণের নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

        বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দলও যদি বলে যে, এটাই জনগণের আকাঙ্ক্ষা তাহলেও সেটা হবে না, যতক্ষণ পর্যন্ত না সেটা জনগণ অনুমোদন করে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে, জনগণের আস্থায় নিয়ে তাদের সম্মতিতে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে গণতান্ত্রিক সরকারকে। আর সেটা করার জন্য যে বিধানগুলো দরকার সেগুলোকে সন্নিবেশিত করে সংবিধান সংশোধন করা উচিত।

        তিনি আরও বলেন, এটা যত দেরি হবে তত নতুন নতুন সংগঠন গজাবে, নতুন নতুন ব্যক্তি আসবে। তারা নতুন নতুন প্রস্তাব নিয়ে আসবে, নতুন নতুন আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করার চেষ্টা করবে এবং বুঝানোর চেষ্টা করবে, এটাই জনগণের আকাঙ্ক্ষা। এটা সঠিক হবে না।

        ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে গণসমাবেশে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ বক্তব্য দেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না : সারজিস আলম

          নিজস্ব প্রতিবেদক
          ২৬ অক্টোবর, ২০২৪ ১৬:৫৪
          নিজস্ব প্রতিবেদক
          শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না : সারজিস আলম

          ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না।

          তিনি বলেন, কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।

          শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

          সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনো কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছে। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছে। কেউ আবার পরবর্তীতে যাতে সুবিধা নেওয়া যায় সে চেষ্টা করছে।

          তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে এবং যারা সংসদ সদস্যের চেয়ারে বসে সুযোগ-সুবিধা নিয়েছে তারা যে দলেরই হোক না কেন সবাই ফ্যাসিবাদের দোসর।

          বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরও বলেন, এমন বাংলাদেশ চাই না যে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবে। ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আবু সাঈদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে সেই বাংলাদেশ তৈরির পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে।

          এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত