ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিড়ালদহ প্রিমিয়ার লিগের স্বপ্নের ফাইনাল আগামী শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২২ ১৮:৫৭
নিজস্ব প্রতিবেদক
বিড়ালদহ প্রিমিয়ার লিগের স্বপ্নের ফাইনাল আগামী শুক্রবার

ইসমাইল হোসেনঃ “খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগান সামনে রেখে বিড়ালদহ যুব সমাজ আয়োজনে চলছে ৪ দলের ক্রিকেট টুর্নামেন্ট।

বাঁচা মরার এক লড়ায়ে আগেই ফাইনালে পা রেখেছে সাকিরুল ইসলামের দল। বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হয় ক্যাপ্টেন দেলোয়ার হোসেন দল বনাম ইসমাইল হোসেনের দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দেলোয়ার হোসেনের দল। প্রথম ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়তে রুবেল হোসেনকে।

একের পর এক উইকেট তুলে নেয় ইসমাইল। বল হাতে পাঁচটি উইকেট তুলে নেয় দারুন ছন্ধে থাকা এই বোলার। মাত্র ৩৭ রানে গুটিয়ে যায় দেলোয়ার হোসেনের দল।

ব্যাট হাতে খেলতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নাহিদ ইসলাম। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা সাজ্জাদ হোসেন সজল ম্যাচের হাল ধরে রাখার চেষ্টা করেন। ম্যাচের হাল ধরে রাখার চেষ্টা করেন রাহিম এবং সজল। তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয় মাট ছাড়তে হয় রাহিম কে। পরপর দুইটি ছক্কা মেরে কিনারায় পৌঁছে যায় দলটি। জয় পেয়ে যায় ক্যাপ্টেন ইসমাইলের দল।

এমন খেলায় মুগ্ধ হয় খেলা দেখতে আসা দর্শক। তরুণ প্রজন্ম মাদকের প্রতি আসক্ত না হয়ে, ভার্চুয়াল গেম না খেলে মাট মুখী হওয়ার প্রত্যাশা জানায় আয়োজক কমিটি। আগামী শুক্রবার বিড়ালদাহ প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কে জিতবে ট্রফি, শেষ হাসি কে হাসবে সেটাই দেখার অপেক্ষায় বিড়ালদাহবাসী।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, কাতার খেলবে শেষ আটে!

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ নভেম্বর, ২০২২ ১১:৬
    নিজস্ব প্রতিবেদক
    আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, কাতার খেলবে শেষ আটে!

    ২০০২ এর বিশ্বকাপের নিশ্চয় মনে আছে। সেবার স্বাগতিক দল ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। ফুটবল বিশ্বকে চমকে  দিয়ে দক্ষিণ কোরিয়া উঠেছিল শেষ চারের লড়াইয়ে। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মার্সেল দেশাই মনে করেন, দক্ষিণ কোরিয়ার মতো এবারও চমক উপহার দিতে পারে স্বাগতিক কাতার, উঠতে পারে শেষ আটে। ২০০২ সালে কোরিয়া-জাপানে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আর এবার? বিশ্বচ্যাম্পিয়ান হওয়ার দৌড়ে দেশাই এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে।

    বিশ্ব পরিভ্রমণ করে বিশ্বকাপ ট্রফি কাতারে এসেছে। সেখানে এক অনুষ্ঠানে এবারের বিশ্বকাপের নানা দিক নিয়ে কথা বলেছেন দেশাই। ফ্রান্সের সাবেক ডিফেন্ডারকে প্রশ্ন করা হয়েছিল, এবার কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে? এই প্রশ্নের উত্তরে দেশাই বলেছেন, ‘আর্জেন্টিনা, কেন নয়?’

    এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা দেশাই এরপর যোগ করেন, ‘২০০২ সালের পর দক্ষিণ আমেরিকার কোনো দল বিশ্বকাপ জেতেনি। হয়তো এবারই দক্ষিণ আমেরিকার কোনো দলের সময়।’

    তাহলে কি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কোনো সম্ভাবনা নেই? ফেবারিটের তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন ঠিক, দেশাই নিজের দেশের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না। কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে, এটাই খেলাটির জাদু।’

    খেলোয়াড়ি জীবনের একটা সময় কাতারে কাটিয়েছেন দেশাই। সেখানে তিনি  কাতারের ক্লাব আল গারাফার হয়ে খেলেছেন। ২০০৫ সালে ক্লাবটির হয়ে জিতেছেন কাতার স্টারস লিগ। তখনকার সময় থেকে কাতারের ফুটবল অনেক পথ এগিয়েছে। সব মিলিয়ে দেশাই বলেছেন, ‘২০০২ সালে আমি কোরিয়া-জাপানে খেলেছি। সেবার কোরিয়া খুব ভালো খেলেছিল। তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল এবং সেমিফাইনালেও খেলেছিল। এটা অসাধারণ এক ব্যাপার ছিল। আমরা তাই প্রার্থনা করছি, কাতার যেন দ্বিতীয় রাউন্ডে ওঠে।’

    ঘানায় জন্ম নেওয়া ফ্রান্সের সাবেক ফুটবলার দেশাই এবারের বিশ্বকাপে আফ্রিকার কোনো দেশকে দেখতে চান সেমিফাইনালে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো আফ্রিকান দেশ সেমিফাইনালে উঠতে পারেনি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানা শেষ আটে খেলেছিল। তারপর আফ্রিকা থেকে কোনো দল শেষ আটেও খেলতে পারেনি। সব মিলিয়ে দেশাই বলেছেন, ‘আমরা আশা করছি, আফ্রিকার দেশগুলো সেমিফাইনালে খেলবে। কারণ, বিশ্বকাপের ৯০ বছরের ইতিহাসে আফ্রিকার কোনো দেশ সেমিফাইনালে ওঠেনি।’

    আফ্রিকা থেকে এবার বিশ্বকাপে খেলছে মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া ও ঘানা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর কমিটি গঠন

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ নভেম্বর, ২০২২ ১০:২৫
      নিজস্ব প্রতিবেদক
      কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর কমিটি গঠন

      হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবিঃ আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ এর জন্য দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ৭৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

      মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উপদেষ্টা তাহারাতবির হোসেন পাপন মিয়াজী ও রাজিব হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মার্কেটিং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানকে সভাপতি ও বাংলা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

      কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ১২তম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম,ওসমান জয় মানিক, মাসুম আদিব, কাইয়ুম হাসান, নূরনবী নাইম, জহিরুল ইসলাম পারভেজ, মোঃ আসিফ ইকবাল, মুসফিকুর রহমান নাজিব, রন্টি সরকার, রুবেল চন্দ্র দাস, আশরাফ মুন্না, আফসার আলি, মাহবুব ও ১৩তম ব্যাচের এম এইচ সাকিব, আরিফুল ইসলাম, তারিকুল ইসলাম নিলয়, মোহাম্মদ সাদ্দাম হোসেন।

      যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ১৩তম ব্যাচের মাহমুদুল ইসলাম সুজন, গৌতম রায়, আরিফ পাটোয়ারী, হিমেল হাসান, কৌশিক আহমেদ, রনি মন্ডল, সাদেকুর রহমান, রোকন উদ্দিন, মশিউর রহমান ইমন, ওসামানী রাকিব, ইবাদ সরকার ও ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোরসালিন, শেখ মাসুম, এস এম সোহাগ, মুবিনুল বারী রাকিব, পাভেল, মোহাম্মদ শরীফ, আব্দুল্লাহ আল রায়হান, নাইমুর রহমান রিজভী।

      সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী রাকেশ দাস, মানছুর আলম অন্তর, মুরাদুল, মোস্তাকিম মুরাদ, দিন ইসলাম, মোঃ রাসেল চৌধুরী, নুরুল আমিন, রাজিব, আল-আমিন, আশিক, নেওয়াজ, সজীব চন্দ্র দাস, মোহাম্মদ শাকিল, শফিকুল, জাহিদ হাসান, দিদার, দিল্লুর রহমান সাদী ও তোফাজ্জল।

      এছাড়াও কোষাধ্যক্ষ পদে আছেন ১৫ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি ও সহ-কোষাধ্যক্ষ হলেন আফরাজ, ফয়সাল আহমেদ সরকার , হামিম হোসেন ।

      দপ্তর সম্পাদক হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সজিব ও উপ-দপ্তর সম্পাদকে আবু নাঈম, সজিব সরকার প্রিয়, আরিয়ান।

      প্রচার সম্পাদক হিসেবে আছেন নাজমুল রাসেল ও উপ-প্রচার সম্পাদক হিসেবে আছেন আনোয়ার, জাহেদ, নাছির উদ্দীন সজিব, অর্জুন চন্দ্র বর্মন।

      ক্রীড়া বিষয়ক সম্পাদক ১৫তম ব্যাচের শিক্ষার্থী হেদায়েতুল ইসলাম নাবিদ ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদকে আছেন মীর জোবায়ের, ইমতিয়াজ আহমেদ, মামুন।

      আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী মুনতাসির, ও উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মোহন, অনুপ দাশ।

      কর্মসূচী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক ও উপ-কর্মসূচী বিষয়ক সম্পাদকে আছেন মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোঃরাকিবুল ইসলাম।

      তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১৫তম ব্যাচের শিক্ষার্থী সুভাষ দাস। কার্যকরী সদস্য হিসেবে আছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী সুমন, রাদিন, সুই চিং মারমা , সিয়াম, আতিক হাসান অন্তর।

      উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর "হৃদয়ে বাংলাদেশ সমর্থনে আর্জেন্টিনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শেষে কেক কেটে ও মিষ্টিমুখ করে আনন্দ মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর সদস্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিশ্বকাপে কো অর্ডিনেটর হিসেবে দেখা যাবে চবির সাবেক শিক্ষার্থীকে

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ নভেম্বর, ২০২২ ১৯:৭
        নিজস্ব প্রতিবেদক
        বিশ্বকাপে কো অর্ডিনেটর হিসেবে দেখা যাবে চবির সাবেক শিক্ষার্থীকে

        সারওয়ার মাহমুদ, চবিঃ আগামী ২০ শে নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে কাতার বিশ্বকাপের।শুরু হতে যাওয়া বিশ্বকাপে মাঠের খেলায় না থেকেও জড়িয়ে রয়েছে বাংলাদেশের নাম।বিশ্বকাপ পরিচালনায় রেফারিদের কো অর্ডিনেটর হিসেবে কাজ করবেন কাতার ফুটবল এসোসিয়েশনের সহকারী রেফারি হিসেবে কর্মরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিয়াকত আলী।

        আসন্ন বিশ্বকাপ পরিচালনায় ৩৬ জন রেফারি,৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও অফিসিয়ালের পাশাপাশি কাজ করবেন ১০ জন কো অর্ডিনেটর। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত একমাত্র কো অর্ডিনেটর শিয়াকত আলী।

        তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং চট্রগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান।২০১৩ সালে কাজের সুবাদে কাতার পাড়ি জমান এই শিয়াকত।সেখানে স্পেনিশ ক্লাব বার্সেলোনার রেফারি অন্বেষন প্রজেক্টের মাধ্যেমে কপাল খুলে যায় তার।

        বিশ্বকাপে কাজ করার সুযোগ পেয়ে শিয়াকত আলী খুবই আনন্দিত। তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন- বিশ্বকাপে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই গর্ববোধ করছি দক্ষিণ এশিয়া থেকে আমিই একমাত্র ব্যক্তি।ভবিষ্যতে বাফুফে চাইলে সুযোগ আসলে বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে ইচ্ছুক।

        উল্লেখ্য, শিয়াকত কালী কাতার ফুটবল এসোসিয়েশনের সহকারী রেফারি হিসেবে কাজ করছেন। ইতিমধ্যেই তিনি প্রায় ৪ হাজার ঘরোয়া ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই দান করবেন জার্মানির রুডিগার

          নিজস্ব প্রতিবেদক
          ১৫ নভেম্বর, ২০২২ ১৬:৪৬
          নিজস্ব প্রতিবেদক
          বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই দান করবেন জার্মানির রুডিগার

          রিয়ান বিন কবিরঃ পশ্চিম আফ্রিকার দারিদ্রে ঝরাজীর্ণ এক দেশ সিয়েরা লিওন। যেখানে খাদ্য, চিকিৎসার অভাব লেগেই থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসার উদ্দেশ্যে আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সম্ভাব্য আয়ের পুরোটাই দান করে দেয়ার ঘোষণা দিয়েছেন জার্মান জাতীয় দলের তারকা ফুটবলার অ্যান্টোনিও রুডিগার।

          এই অর্থে সিয়েরা লিওনের ১১জন শিশুর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। জার্মান সাহায্য সংস্থা বিগশুকে সঙ্গে নিয়ে গত জানুয়ারিতেও কয়েকজন শিশুর এই অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি।

          তারই অংশ হিসেবে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার শিশুদের অত্যন্ত জটিল, ব্যয়বহুল চিকিৎসার অংশ হয়েছেন।এই ক্ষেত্রে শিশুদের বেছে নেওয়া হয়েছিলে তার দ্বিতীয় বাড়ি সিয়েরা লিওনের লুসনার নামক শহর থেকে, যেখানে তার মায়ের জন্ম হয়েছিল। এই শিশুরা মূলত জন্মগত বাঁকা পায়ের সমস্যায় ভুগছিল।

          দান করার বিষয়টা গতকালকে তার অফিশিয়াল ফেইসবুক পেইজের এক পোষ্টে নিশ্চিত করেছেন তিনি।রুডিগার জার্মান দলের হয়ে গ্রুপ পর্বের ম্যাচে স্পেন,জাপান ও কোষ্টারিকার সাথে খেলবেন।জার্মান দুর্গ সামলাতে রক্ষণে বড় ভূমিকা পালন করতে হবে রিয়ালের এই ডিপেন্ডারকে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত