ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইবিতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার এবং নিবন্ধন বাতিলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৩ ২১:৪৪
নিজস্ব প্রতিবেদক
ইবিতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার এবং নিবন্ধন বাতিলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা দিবসে কটুক্তি এবং চাইল্ড এক্সপ্লোটেশনের অপরাধে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার এবং পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, যারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চাই তাদের কাছে চাল-ডাল, মাংসের স্বাধীনতা নয়। তাদের কাছে স্বাধীনতা মানে একটি শক্তির দালালী করে ডলার ইনকাম করা। আমরা দেখেছি একটা ছোট্ট বাচ্চাকে ব্যবহার করে তার কাছে ১০টাকা দিয়ে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রকে টেকব্যাক বাংলাদেশে রূপান্তর করার পয়তারা শুরু করা হয়েছে। বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ যখন সারাবিশ্বের দরবারে রোল মডেল হতে চলেছে ঠিক এই মূহুর্তে স্বাধীনতা দিবসে এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও পত্রিকার নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে একটি ছোট্ট বাচ্চার ছবি দিয়ে প্রথম আলো একটি নিউজ করে এবং নিউজে চাল ডাল মাংসের স্বাধীনতার বিষয় উল্লেখ করেন। যার ফলে স্বাধীনতা প্রিয় সকল মানুষ এর প্রতিবাদ জানায়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চরফ্যাশন সরকারি কলেজ শিক্ষক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক
    ৪ এপ্রিল, ২০২৩ ১৯:০
    নিজস্ব প্রতিবেদক
    চরফ্যাশন সরকারি কলেজ শিক্ষক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

    খন্দকার নিরব: ভোলা, চরফ্যাশন সরকারি কলেজে শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় পবিত্র রমজান- এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।

    মঙ্গলবার (০৪ঠা এপ্রিল) ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ (অবঃ) কয়ছর আহাম্মদ দুলাল। প্রাক্তন ইতিহাস বিভাগের প্রভাষক ও নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ জনাব শুভ্র আহমেদ মনির।

    এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ, কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, চসক এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলীসহ কলেজের কর্মচারীবৃন্দ।

    অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাদ আসর পবিত্র রমজান- এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন চরফ্যাশন কলেজ জামে মসজিদের ইমাম।

    সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন- রমজান হচ্ছে আল্লাহর সাথে মানুষের সেতুবন্ধন এবং মানুষে মানুষে সহমর্মিতা জাগ্রত করার মাস। ইফতার মাহফিলে উপস্থিত হবার জন্য তিনি সাবেক শিক্ষকমণ্ডলী ও সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানান।

    আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ ও নাজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন কলেজ জামে মসজিদের খতিব।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাকৃবিতে মানববন্ধন: প্রথম আলো সম্পাদকের বিচার দাবি

      নিজস্ব প্রতিবেদক
      ৪ এপ্রিল, ২০২৩ ১৫:৪৫
      নিজস্ব প্রতিবেদক
      বাকৃবিতে মানববন্ধন: প্রথম আলো সম্পাদকের বিচার দাবি

      বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবসের কটুক্তির অভিযোগে প্রথম আলোর সাম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

      মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে শাখা ছাত্রলীদের নেতাকর্মীরা।

      মানববন্ধনে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো রিয়াসাদ মাহাবুব মনিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীদের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারন সম্পাদক মো মেহেদী হাসান। এছাড়াও কৃষি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি (ভিপি) মো. তারিক-উজ-জামান জয়, ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি মো. শাহরিয়ার খন্দকার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী, পশুপালন অনুষদ ছাত্র সমিতির সহ সভাপতি মো রেজওয়ান উল আমিন শোভনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

      মানববন্ধনে বক্তারা ভুল তথ্য সরবরাহ করা সাংবাদিকতার বিরুদ্ধে নিন্দা জানান। দেশ ও সরকারের কাজকে প্রশ্নবিদ্ধ করতে তারা ষড়যন্ত্র করছে। তারা দাবি করে বলেন শিশু শোষণ বন্ধ করতে হবে, দেশের এ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, সংবাদ মাধ্যমের নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এ সময় তারা প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানান।

      মানববন্ধনে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা সাংবাদিকতার দুটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি। শেখ হাসিনা সরকার থাকাকালে যে পরিমাণ গণমাধ্যমের নিবন্ধন দিয়েছে অন্য কোন সরকার এ পরিমাণ গণমাধ্যমে নিবন্ধন দেয় নি।

      তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং মিথ্যাচার সম্পূর্ণ সাংঘর্ষিক বিষয়। আপনারা যদি গণমাধ্যমে স্বাধীনতা চান তাহলে দায়িত্বশীল আচরণ করতে হবে। মিথ্যা এবং ভুল তথ্য আপনারা প্রচার করে রাষ্ট্রের সম্মানহানি করবেন আর তা বিচার হবে না এমনটি নয়। কেউই আইনের উর্ধ্বে নয়। অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে চলমান।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবির আল-হাদিস বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

        নিজস্ব প্রতিবেদক
        ৪ এপ্রিল, ২০২৩ ১৫:৪০
        নিজস্ব প্রতিবেদক
        ইবির আল-হাদিস বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

        নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে 'নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধে ইসলাম ও অন্যান্য ধর্মীয় দৃষ্টিভঙ্গী' শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) ধর্মতত্ত্ব অনুষদের সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

        সেমিনারে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক সাইফুল হক চৌধুরী।

        এসময় আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে ছিলেন প্রফেসর ড. শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

        আলোচকবৃন্দ বলেন, পাশ্চাত্যসভ্যতা বিশেষ করে জাতিসংঘ, বিভিন্ন নারী অধিকার সংস্থা ও মানবাধিকার সংস্থাসমূহের নারীকে মুক্ত করার কোনই অভিপ্রায় নেই। বরং অধিকারের নামে তাদের পন্যসামগ্রীতে পরিণত করেছে, ভুলুণ্ঠিত আল্লাহ প্রদত্ত সম্মান ও মর্যাদা। নর-নারী এ দুয়ের সমন্বয়ে মানব গোষ্ঠী। নারী কাজে ও চিন্তায় পুরুষের সঙ্গিনী। ইসলাম নারীর এ স্বকীয়তাকে স্বীকৃতি দিয়েছে।

        তারা আরো বলেন, ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হলো আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম। স্বামী-স্ত্রী উভয়েই তার বিনিময়ে প্রতিদান লাভ করবে। দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হলে তা উদ্ভবের কারণ চিহ্নিত করতে হবে। সম্ভাব্য সকল সমাধানের পথে বিচরণ করতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাসের ভিত গড়ে তুলতে হবে। উভয়কেই ছেড়ে দিতে হবে সন্দেহপ্রবণতা। অগাধ বিশ্বাস ও ভালোবাসার সমুদ্রে নিমজ্জিত হতে হবে দুজনকেই।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল

          নিজস্ব প্রতিবেদক
          ৩ এপ্রিল, ২০২৩ ২৩:৩৮
          নিজস্ব প্রতিবেদক
          নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল

          নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বিদায় সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

          অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সঞ্চালনায় ছিলেন নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ। এতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ফিমস বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার শফিকুল কবির খানকে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় অতিথিদের ফুল দিয়ে বরণ এবং নব-নিযুক্ত ও আপগ্রেডেশনপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

          অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বিদায়ী কর্মকর্তা ও তার পরিবারের প্রতি শুভকামনা। আমাদেরকে সর্বদা ধৈর্য, সততা এবং ন্যায়-নীতির মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। মাহে রমজানের শিক্ষাকে আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগাতে হবে, তবেই আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পরাবো। যে কোনো বিষয়ে সবাইকে সংযমী হতে হবে। যে যার অবস্থান থেকে আপনাদেরই প্রতিষ্ঠান এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।'

          এসময় আরও বক্তব্য রাখেন নোবিপ্রবির উপ-উপাচার্য, রেজিস্ট্রার (অ.দা) ও অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নোবিপ্রবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, ফিমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ-আল মামুন, বিদায়ী অতিথি শফিকুল কবির খান, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহমান, কার্যকরি পরিষদের সদস্য ও ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার, সহকারী রেজিস্ট্রার মো. সাইফুদ্দিন প্রমুখ। আপগ্রেডেশন প্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন সেকশন অফিসার টিটু চন্দ্র দাস ও নব-নিযুক্ত কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন কানিজ ফাতেমা। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সোহরাব হোসেন।

          অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে সেকশন অফিসার মাওলানা মো। ওমর ফারুক দোয়া পরিচালনা করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত