ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৩ ১৭:৩৬
নিজস্ব প্রতিবেদক
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বাকৃবি প্রতিনিধিঃ ‘পুষ্টি ও জীবিকার উৎস হিসেবে পরিবেশ বান্ধব ডেয়রি’ শীর্ষক প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টায় দুগ্ধ দিবসে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে সেমিনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডেয়রি বিজ্ঞান বিভাগ। এ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ১ হাজার ৫শত স্কুল ও মাদ্রাসার শিশুদের দুধ ও দুগ্ধজাত পণ্য পান করানো হয়।

ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার, আকিজ ডেয়রি লিমিটেড এর অপারেশনাল ডাইরেক্টর জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, ডেয়রি বিজ্ঞান বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও অধ্যাপক ড. এম. এ. সামাদ খান এবং বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম।

অনুষ্ঠানে অধ্যাপক এম এ সামাদ বলেন, ‘গবেষণায় দেখা গেছে যে দুধ মানসিক রোগীর জন্য খুবই উপকারী। পরিবেশ দূষণ কিংবা বৈশি্বক উষ্ণতার প্রভাব খুবই সামান্য। । খাদ্য শস্য উৎপাদনে ৭০% মিথেন গ্যাস উৎপন্ন হয় সেখানে দুধ উৎপাদনে ৩০% মিথেন গ্যাস উৎপন্ন হয় । অন্যদিকে গোবর আমাদের কৃষির জন্য খুব জরুরি। মাটির উর্বরতা বৃদ্ধি ও মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য জৈব সার ব্যবহারের বিকল্প নেই।

এ সময় অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, দুধ খেলে যেমন ব্রেনের বিকাশ হয় তেমনি বিভিন্ন রোগের সম্ভাবনাও কমিয়ে দেয়। প্রোটিনের মাত্রা পরিমিত থাকায় প্রতিদিন দুধ পান করা উচিৎ। দেখা গেছে, যে জাতি যত বেশি দুধ উৎপাদনে সমৃদ্ধ, সে জাতি ততো বেশি নোবেল পুরস্কার বিজয়ী।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম

    নিজস্ব প্রতিবেদক
    ১ জুন, ২০২৩ ১৭:২৯
    নিজস্ব প্রতিবেদক
    বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম

    বাউয়েট প্রতিনিধি: এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাউয়েট এর উপাচার্য হিসেবে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ। তিনি প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) এর স্থলাভিষিক্ত হলেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা এবং ডেপুটি রেজিস্ট্রারগণ।

    নবনিযুক্ত উপাচার্য বাউয়েটে যোগদানের পূর্বে মিলিটারি ইনিস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং সাইন্স এন্ড হিউম্যানিটিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষাগত জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট) থেকে মাস্টার অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব বিজনেস স্টাডিজ থেকে এমবিএ (এইচআর) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ডুয়েটে পিএইচডি ফেলো হিসেবে কাজ করছেন। তার ১৭ টি গবেষণা আর্টিকেল দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

    তিনি ২০২১ সালে সেনা পারদর্শিতা পদক এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ার সম্মান অর্জন করেন। নবনিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কুবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় দেশজুড়ে সাংবাদিকদের ক্ষোভ

      নিজস্ব প্রতিবেদক
      ১ জুন, ২০২৩ ১৩:২৫
      নিজস্ব প্রতিবেদক
      কুবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় দেশজুড়ে সাংবাদিকদের ক্ষোভ

      কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি (২০১৭ সালে বিলুপ্ত কমিটি) ও তার অনুসারী কর্তৃক গত (২৯ মে) দৈনিক যায়যায়দিন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক রুদ্র ইকবালকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো দোষীদের শাস্তির দাবি করেছেন।

      বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন বিবৃতি দিয়ে এসব নিন্দা ও প্রতিবাদ জানায়। সাংবাদিকদের সাথে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দিন দিন বেড়েই চলেছে, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া ছাত্রলীগের এ ধরনের হিংস্র আচরণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। পাশাপাশি ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনগুলো।

      বিবৃতি সমূহে সাংবাদিক নেতারা বলেন, অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের দ্বারা বিভিন্ন সময় সংঘটিত অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উপর চড়াও হয়েছে রেজা-ই-এলাহি ও তার অনুসারীরা। গণমাধ্যমকর্মীদের হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান তারা। এ ঘটনা তারই একটি অংশ। সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের পূর্ব পরিকল্পিত এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। পাশাপাশি ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

      সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণে আমরা মর্মাহত। সাংবাদিকদের হেনস্তা করা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ ধরণের উগ্রবাদী আচরণ দমন করতে হবে।

      প্রতিবাদ জানানো সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো নিন্দা প্রকাশ করেন।

      এর আগে গত (২৯ মে) দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির জেরে এক শিক্ষার্থীকে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের ঘটনার কারণ জানতে চাওয়ায় হেনস্তার শিকার হয়েছেন। এ সময় সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি (২০১৭ সালে বিলুপ্ত কমিটি) বলেন, 'সাংবাদিকরা এখনও আমাকে চিনে না, আমি কে। এই ক্যাম্পাস কারো বাপের না। সাংবাদিকরা আমাদের কী করবে, দেখে নেব। গুন্ডামির কী দেখছে।'

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পবিপ্রবি'তে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত প্যানেলের ভরাডুবি, নেপথ্যে ষড়যন্ত্র!

        নিজস্ব প্রতিবেদক
        ১ জুন, ২০২৩ ১১:৩৬
        নিজস্ব প্রতিবেদক
        পবিপ্রবি'তে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত প্যানেলের ভরাডুবি, নেপথ্যে ষড়যন্ত্র!

        বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত প্যানেলের বিরুদ্বে জামাত- বিএনপির সাথে যোগসাজোগের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে নির্বাচনে জয় লাভ করার জন্য জামাত-বিএনপির পন্থী শিক্ষকদের পাঁচটি পদ ছেড়ে দিয়ে এবং জামাত বিএনপি পন্থী শিক্ষকদের ভোট দিয়ে জয়ী করানো হয়েছে।

        গত ২৯ মে পটুয়াখালী বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙবন্ধুর আদর্শে উদ্ভুদ্দ জিহাদ মুন্না প্যানেল। জামাত বিএনপি থেকে ৫ জন শিক্ষক জয় লাভ করেছে।অপর দিকে বঙবন্ধু পরিষদ থেকে মনোনিত প্যানেলের ভরাডুবি হয়েছে।

        এই নির্বাচনে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত প্রার্থীদের হারানো হয়েছে, এমন অভিযোগ করেছেন একাধিক অধ্যাপক। তাদের দাবি জামাত এবং বিএনপি পন্থী শিক্ষকদের সাথে আঁতাত করে নির্বাচনে সফলতা পেয়েছেন বঙবন্ধুর আদর্শে উদ্ভুদ্ধ জিহাদ-মুন্না প্যানেল। একই অভিযোগ তুলেছেন পবিপ্রবির প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ আরো অনেক শিক্ষক।

        বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন," জামাত বিএনপির সাথে আতাত স্পষ্টত। নিজেদের প্যানেলের জয়ের জন্য জামাত বিএনপিকে পাঁচটি পদ ছেড়ে দিয়েছে। তাছাড়া জামাত- বিএনপি ভোট আছে মাত্র ৫০ টি কিন্তু নির্বাচন জামাত বিএনপি পন্থী শিক্ষকেরা ১৫৩ টি ভোট পায় কোথা থেকে। "

        তবে এসব অভিযোগ সত্য নয় দাবি করে নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ বলেন," বঙবন্ধু পরিষদের ভরাডুবি তাদের কর্মফল। প্রশাসনের সাথে তাদের সম্পর্ক ভালো থাকায়, আমরা যে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক এটা কোথাও গুরুত্ব দেয় না।আমরা একসাথে বঙ্গবন্ধু আদর্শের শিক্ষকের নির্বাচন করার জন্য উপাচার্যের কাছে বললেও তিনি নজর দেননি। প্রশাসনের সাথে সম্পর্ক খারাপ দেখে কোষাধ্যক্ষ পদে আমাদের কেউ নির্বাচন করতে চান নাই। তারাই কোষাধ্যক্ষ ও সভাপতি পদ দুইটি ছেড়ে দিয়ে সাদা দলের সাথে আঁতাত করতে চেয়েছিলে আমাদের পরাজিত করার জন্য। তাদের প্যানেলের কেউ সভাপতি বা কোষাধ্যক্ষ পদে কেন নির্বাচন করল না এটা প্রশ্ন রইল? "

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ববি'র হলে তীব্র পানি সংকট, পুকুর সংস্কারের দাবি শিক্ষার্থীদের

          নিজস্ব প্রতিবেদক
          ১ জুন, ২০২৩ ১১:৩
          নিজস্ব প্রতিবেদক
          ববি'র হলে তীব্র পানি সংকট, পুকুর সংস্কারের দাবি শিক্ষার্থীদের

          ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলগুলোতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। বিশেষ করে বঙ্গবন্ধু ও শে-রে-বাংলা হলে এ সংকট প্রকট আকার ধারণ করেছে। গোসলের সময়, অযুর সময় পানি পাওয়া যায় না। বিশেষ করে শুক্রবারে গোসলের সময় লাইন দিতে হয়। হল প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবে এমন হচ্ছে বলে অভিযোগ আবাসিক শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানান শেরে বাংলা হল সংলগ্ন পুকুরটি সংস্কার হলে এ সমস্যা অনেকটাই কমে যাবে।

          জানা যায়, এ দুই আবাসিক হলে ৮০০ থেকে এক হাজারের মতো শিক্ষার্থী অবস্থান করছেন। পানির ট্যাংক, মটর নষ্ট হওয়ায় কারণে বিগত কয়েকদিন থেকে পানি সংকটে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। গোসল, খাওয়া-দাওয়া থেকে শুরু করে সর্বত্র পানির প্রয়োজন সেখানে পানি সংকট সমাধানে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। এতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

          বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ বেলাল বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে প্রায় বারো বছর। ক্লাস সংকটের পাশাপাশি আবাসিক সংকটও এখানে ভয়াবহ। ছাত্র-ছাত্রীদের জন্য চারটা হলের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। যে চারটা হল আছে সেগুলোতেও নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো পানি সংকট। হলগুলোতে নিয়মিত পানি থাকে না বললেই চলে। আর কিছুদিন ধরে তা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে বললে তারা এর সাময়িক সমাধানটুকু করে। আসলে সাময়িক সমাধান কখনো সমস্যার সমাধান হতে পারে না।

          তিনি আরও বলেন, প্রশাসনের একটু সদিচ্ছা থাকলে এর স্থায়ী সমাধান হতে পারে। শেরে বাংলা হলের পাশের পুকুরটা যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে সমস্যার সমাধান অনেকটাই হয়ে যায়। ছেলেদের দু'টো হলে প্রায় ৮০০ মতো স্টুডেন্ট থাকে। শুধু গোসলের সময় যদি জন প্রতি ৩ বালতি পানি ব্যবহার করে তাহলে বিশাল পরিমাণের পানি শুধু গোসলের জন্য অপচয় হচ্ছে। যা পরিবেশের জন্যও ভয়াবহ।

          প্রিতম বিশ্বাস নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বঙ্গবন্ধু হল এবং শের ই বাংলা হলের জন্য একটা পুকুর অতন্ত্য জরুরি বিষয় এখন। ৫০ একর ক্যাম্পাসে সবার ব্যবহারের মতো কোনো পুকুর নাই। শুক্রবার সিরিয়াল দিয়েও গোসল করা যায় না ঠিক মতো। যারা রেগুলার নামাজ পড়ে ওজু করার জন্যও মাঝে মাঝে পানি পায় না। দিনের মধ্যে ২/৩ বার পানির জন্য চিল্লাচিল্লি করা লাগে তাও পানি পাই না। প্র‍তিদিন কোনো না কোনো ফ্লোরে বা ফ্লোরের কোনো সাইডে পানির লাইনে সমস্যা থাকে। দুই দিন পর পর ট্যাংক নষ্ট, নাহয় মটর নষ্ট। রেগুলার ইমারজেন্সি যখন পানি দরকার তখন পানি পাওয়া যায় না (প্রায়ই হয় এমন)। মাঠে খেলার পরে গোসলের জন্য যাওয়া লাগে কীর্তিনখোলায় গোসলের জন্য, না হয় গায়ে ঘাম ময়লা নিয়েই রুমে যাওয়া লাগে। কর্তৃপক্ষের এসব বিষয়ে গা ছাড়া ভাব।

          বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, শিক্ষার্থীরা অভিযোগ দেওয়ার পরে সমস্যার সমাধান করা হয়েছে। স্থায়ী সমাধানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমাদের হাতে না।

          এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এ বিষয়ে আমি অবগত হয়েছি। শিক্ষার্থীদের সমস্যা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হলের প্রভোস্টদের সাথে কথা হয়েছে। এবং পানি সংকটের এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য আলোচনা চলছে। পুকুর সংস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটাও অতি দ্রুত সংস্কার করা হবে।

           

          মেহরাব হোসেন/

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত