শিরোনাম
ইবি বাগেরহাট জেলা কল্যাণের সভাপতি দিদারুল-সম্পাদক আকবর
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আলী আকবর শেখ নির্বাচিত হয়েছেন।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় অনুষদ ভবনের ৩২৮ নং কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা প্রফেসর ড.ওবায়দুল ইসলাম।
এসময় বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের সদস্যরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন। পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ০৮ জন৷
উল্লেখ্য, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।
ঢাবি’র চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বার্জার অ্যাওয়ার্ড প্রদান
সৃজনশীল ও শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদভুক্ত প্রত্যেক বিভাগের ৮ শিক্ষার্থীকে ‘২৭তম বার্জার তরুণ শিল্পী’ পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ২০ নভেম্বর ২০২২ রবিবার অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন। তিনি জয়নুল গ্যালারীতে তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এবং চিফ সেলস্ এন্ড মার্কেটিং অফিসার মোহসিন হাবীব চৌধুরী বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিল্পচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা ভালো ভালো কাজ ও সৃজনশীল শিল্পকর্ম তৈরিতে উৎসাহ পেয়ে থাকে। শিল্পকর্মের মূল্যায়ন ও শিল্পের প্রতি সম্মান স্বরূপ এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করায় তিনি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশের নানা অর্জনে শিল্পীদের অনবদ্য অবদান তুলে ধরে তাঁদের দেখানো পথ অনুসরণ করে শিল্পচর্চায় নিয়োজিত থাকার জন্য তিনি চারুকলার শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
পবিপ্রবিতে “যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে" যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক" সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর, রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সেমিনারে ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইউএস দূতাবাসের কালচারাল এ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার, এ্যাডুকেশন ইউএসএ ডিরেক্টর সোহেল ইকবাল প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তৃতায় মাননীয় প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, গ্রাজুয়েটদের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে অধিকহারে সুযোগ পেতে পারে সে লক্ষ্যে ঢাকাস্থ ইউএস দূতাবাস যেন আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার প্রদত্ত আহবান জানান। এছাড়াও সহজ শর্তে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সেমিনারে আগত ডেলিগেটদের দৃষ্টি আকর্ষন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যন মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
রাবিতে বিশ্বকাপের উন্মাদনা, আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
মারুফ হোসেন মিশন, রাবি: কাতার বিশ্বকাপের উন্মাদনা এখন বিশ্বব্যাপী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনেও তাই বয়েছে আনন্দের ঢেউ। কেউ সমর্থক মেসির দেশ আর্জেন্টিনার আবার কেউ ব্রাজিল অথবা অন্য কোনো দল। জয়ের প্রত্যাশায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা।
রোববার (২০ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বাঁশি বাজিয়ে ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস অঙ্গন। পরে আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রভাষক শাহেদ পারভেজ বলেন, বাংলাদেশ থেকে আর্জেন্টিনার জন্য যে পরিমাণ দোয়া আছে এবার অবশ্যই লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানান দিতে চাই, রাবিতে যে পরিমাণ আর্জেন্টিনার সমর্থক, ভালোবাসা ও দোয়া রয়েছে। তাদের দোয়ার ফলেই অবশ্যই বিশ্বকাপ নিয়ে বিজয়ের বেশেই আর্জেন্টিনা দেশে ফিরবে বলে আমি আশাবাদী।

রাবি শিক্ষার্থী জি এম অপি বলেন, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটা। ২০১৪ সালে ফাইনানে উঠে আর্জেন্টিনা দলের যে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো ২০২২ এসে কাতার বিশ্বকাপে মেসির হাত ধরেই সেই অর্জন ফিরিয়ে আনবো বলে আমরা আশাবাদী। বিগত ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে কেউ হারাতে পারে নি। তাতেই প্রমাণ হয় নতুন চমক দেখাবে আর্জেন্টিনা।
দলের প্রতি শুভকামনা জানিয়ে রাইয়ান রাহিদ বলেন, রাবিতে আর্জেন্টিনা সমর্থকদের অস্তিত্ব জানান দিতে আমাদের আনন্দ মিছিল। ক্যাম্পাসে যে আর্জেন্টিনার এক বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ব্রাজিল সেটা জানতে পারে। ব্রাজিলের সমর্থক গোষ্ঠীরা কিন্তু এখনো ক্যাম্পাসে তাদের অস্তিত্ব প্রকাশ করতে পারে নি। আমাদের ইতোমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। মেসির চমকেই এবার বিশ্বকাপ হাতে তুলে নিবে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের উল্লাসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে আহবায়ক করা হয়। শতাধিক সমর্থকের উপস্থিতিতে আসাদুল্লা-হিল-গালিবকে সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে আর্জেটিনা ফ্যানস ক্লাব।
রাবি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রিমন, সম্পাদক অপু
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্যুরিস্ট ক্লাবের ২০২২-২৩ কার্যনির্বাহীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কায়েস ইবনে রিমনকে সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অপুকে সাধারণ সম্পাদক করা হয়।
রোববার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে গ্রীণ ভিউতে বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন রাবি ট্যুরিস্ট ক্লাব (আরইউটিসি)।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মধুসূদন চন্দ্র বর্মণ, সহ-সাধারণ সম্পাদক সাদিয়া হাসান শাওলী, সাংগঠনিক সম্পাদক মাহাথির মোরসালিন, অর্থ বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে সুমাইয়া তিতির।
এছাড়াও শাকিল আহমেদ ও মো. রিফাতকেকার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাফসিরুল ইসলাম অপু জানান, ভ্রমণের পাশাপাশি দেশের পর্যটন শিল্প বিকাশে কাজ করে রাবি ট্যুরিস্ট ক্লাব। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে সকলের সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করা, সাধারণ মানুষকে পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট তৈরী করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পর্যটন শিল্পে অবদান রাখছে আমাদের ক্লাবটি। সকলের সহযোগিতায় আমরা বহুদূর যেতে পারবো সে আশা করছি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অক্টোবর রাবির কয়েকজন ভ্রমণ প্রিয় শিক্ষার্থী ট্যুরিস্ট ক্লাব গঠন করেন। ট্যুরিস্ট ক্লাব প্রতিবছর বিভিন্ন ভ্রমণের আয়োজন করে থাকে। এছাড়া দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতি এবং জনসচেতনা সকলের মাঝে তুলে ধরার কাজ করে যাচ্ছে ক্লাবটি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য