ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

‘ফিলিস্তিন সমর্থক’ রোনালদো রাজনীতির শিকার

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২২ ২২:৪৮
নিজস্ব প্রতিবেদক
‘ফিলিস্তিন সমর্থক’ রোনালদো রাজনীতির শিকার

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পর্তুগিজ এই তারকাকে লিওনেল মেসির সঙ্গেও তুলনা করেন তিনি।

এক প্রতিবেদনে এমনই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এরদোয়ান বলেন, ‘ওরা রোনালদোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যবশত, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি আরো বলেন, ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে। এটি তার মনস্তত্ত্বকে নষ্ট করেছে এবং তার তেজোদীপ্ততা কেড়ে নিয়েছে।

‘রোনালদো এমন একজন ব্যক্তি, যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন,’ যোগ করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে পরাজিত হয় পর্তুগাল। সেদিন খেলার দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামানো হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে।

রাউন্ড অব ১৬-এ পর্তুগাল যখন সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখনও বেঞ্চে বিকল্প হিসেবে দেখা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারকে।

রোনালদোর জন্য মরক্কোর বিপক্ষে পর্তুগালের পরাজয়ের একটি স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেটি হচ্ছে রোনালদো হলেন পৃথক পাঁচটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়, অথচ খুব সম্ভবত এটিই তার শেষ বিশ্বকাপ। সেদিন চেঞ্জিং রুমের দিকে হেঁটে যাওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি এই পর্তুগিজ তারকা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আলোচিত বডিবিল্ডার জাহিদের পাশে গোলাম রাব্বানী

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ ডিসেম্বর, ২০২২ ২৩:৭
    নিজস্ব প্রতিবেদক
    আলোচিত বডিবিল্ডার জাহিদের পাশে গোলাম রাব্বানী

    বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারে লাথি মেরে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ।

    গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে পুরস্কারে লাথি মারার সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    লথি মারার ঘটনার পর বর্তমান সময়ের আলোচিত এই বডিবিল্ডারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। সোমবার (২৬ ডিসেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে বডিবিল্ডার শুভকে নিয়ে লাইভে আসেন গোলাম রাব্বানী।

    লাইভের সেই ক্যাপশনে গোলাম রাব্বানী লেখেন, বডিবিল্ডিং ফেডারেশনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাহসী প্রতিবাদ জানানো জাহিদ হাসান শুভকে স্যালুট জানাই। পাশে আছি ইনশাআল্লাহ।

    গোলাম রাব্বানী জানান, সে অন্যায়ের প্রতিবাদ করেছে ,সাহস করেছে। আর তার সাহসের পুরস্কার হিসাবে তাকে বহিষ্কার করা হয়েছে। এ দেশে অন্যায়ের প্রতিবাদ করলে পুরস্কার হিসাবে বহিষ্কার, জেল, জুলুম , নির্যাতন এসব পাওয়া যায়।

    এর আঘে গত রোববার (২৫ ডিসেম্বর) ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অসাদাচারণের জন্য শুভকে আজীবন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। যদিও সোমবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে জাহিদ জানান, তিনি নিজেই এই ফেডারেশনকে বয়কট করেছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন জিনেদিন জিদান

      নিজস্ব প্রতিবেদক
      ২৬ ডিসেম্বর, ২০২২ ১২:২৮
      নিজস্ব প্রতিবেদক
      ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন জিনেদিন জিদান

      ষষ্ঠ বারের মতো শীরপা জয়ের স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে গিয়েছিল ব্রাজিল। তবে সফলতার মুখ দেখেনি দলটি দলের এই ব্যর্থতার পর কোচ তিতে দায়িত্ব ছেড়েছেন। এরপর থেকেই গুঞ্জন চলছে, রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ কে হবেন, এই নিয়ে।

      লাতিন দলটির কোচ হিসেবে বিদেশিদের খুব একটা দেখা যায়নি। ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইতিহাসে বিদেশি কোচের অধীনে খেলেছে তিন বার।

      এরপর থেকে ব্রাজিলের কোচ হিসেবে দেখা গেছে কোনো এক ব্রাজিলিয়ানকেই। দীর্ঘ বিশ্বকাপ ব্যর্থতার পর এবার সেই প্রথাটাই ভাঙতে চলেছে ব্রাজিল, এমটাই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

      কে হচ্ছে ব্রাজিলের কোচ এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। জোসে মরিনিও থেকে শুরু করে পেপ গার্দিওলা, কার নাম বাদ যায়নি এখানে!

      এরইমধ্যে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপে জানাচ্ছে জিনেদিন জিদানের নাম। সংবাদ মাধ্যমটির ভাস্যমতে ব্রাজিল যেমন চাইছে, জিদান ঠিক তেমনই এক কোচ। ব্রাজিল তাদের পরবর্তী কোচ হিসেবে বিদেশি কাউকে চাইছে, ফরাসি কোচ জিদান এখানে উতরে গেছেন।

      ব্রাজিল বর্তমানে কাজে নেই, এমন কাউকে চাইছে, এখানেও জিদান যুতসই, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নতুন কোনো কাজে জড়াননি। এরপর আসে জিদানের অভিজ্ঞতার কথা, যে কোচ টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে, তার অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের অভিযোগের কোনো সুযোগই নেই।

      জিদানের সম্ভাবনা ছিল ফ্রান্সের কোচ হওয়ার। তবে ফরাসি ফুটবলের আভাস, বিশ্বকাপ জিততে না পারলেও কোচ দিদিয়ের দেশমকেই রেখে দেবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সে কারণে জিদানকে অন্য কোনো জাতীয় দলের কোচিংয়ে দেখা যেতে পারে বলে ধারণা ইউরোপীয় সংবাদ মাধ্যমের। লেকিপে এবার জানিয়ে দিল, ব্রাজিলই হতে পারে তার পরবর্তী গন্তব্য।

      জিদান ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছে আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো, মরিসিও পচেত্তিনো, জার্মান থমাস টুখেল, স্প্যানিশ রবার্তো মার্টিনেজ ও রাফায়েল বেনিতেজের নামও। শেষমেশ ব্রাজিল তাদের নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে কিছু দিন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ফ্রান্সের বিপক্ষে পাল্টা পিটিশন আর্জেন্টিনার, স্বাক্ষর ৬ লাখ

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ ডিসেম্বর, ২০২২ ১৫:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        ফ্রান্সের বিপক্ষে পাল্টা পিটিশন আর্জেন্টিনার, স্বাক্ষর ৬ লাখ

        দীর্ঘ ৩৬ বছর প্রতিক্ষার পর অবশেষে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। মাঠের লড়াই শেষ হয়েছে গত বরিবার। কিন্তু এখনও কথার লড়াই থামছে না দুই দেশের সমর্থকদের মধ্যে। চলছে পালটাপাল্টি পিটিশন, স্বক্ষর অভিযা। রোববার তাতে নতুন সংযোজন নিয়ে হাজির আর্জেন্টাইন ফ্যানরা।

        দুইদিন আগে মেসওপিনিয়নস নামের প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন দায়ের করেন ‘ফ্রান্স ফরএভার’ নামের এক ব্যবহারকারী। পিটিশনের উল্লেখ করা হয়, ‘রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না ‍এবং দ্বিতীয় গোলের আগে এমবাপে ফাউলের শিকার হয়। ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন।’

        ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল এই পিটিশনে স্বাক্ষরের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

        ‘ফ্রান্স ফরএভার’ কে এবার জবাবটা বেশ ভালোভবাবেই দিল আর্জেন্টিনা। পালটা পিটিশন করছে বিশ্বকাপজয়ী আর্জন্টিনার সমর্থকরা।

        ভ্যালেন্তিন গোমেজ নামের এক ব্যক্তির “ফ্রান্স স্টপ ক্রায়িং” শিরোনামের পিটিশনটিতে দায়ের করে লিখেছেন, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল জেতার পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন না মেনে অভিযোগ করে চলেছে। এই পিটিশনের লক্ষ্য ফ্রান্সের কান্না থামানো এবং তাদের এটা মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এমবাপে তার পুত্র।’
        চেঞ্জ ডট অর্গ নামের অনলাইন প্ল্যাটটফর্মে  চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ। এই পিটিশনে শনিবার পর্যন্ত ৫ লাখ ৭০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ ডিসেম্বর, ২০২২ ২৩:১২
          নিজস্ব প্রতিবেদক
          পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

          পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এ দায়িত্ব পালন করবেন। আফ্রিদির সঙ্গে সদস্য হিসাবে থাকছেন আব্দুর রাজ্জাক ও রাও ইফতেখার আঞ্জুম।

          নির্বাচক কমিটিতে থাকছেন পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন রশিদ আহবায়ক হিসেবে। নতুন এই কমিটির প্রথম কাজ হবে করাচীতে আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল বাছাই করা।

          অন্তর্বর্তীকালীন এই নির্বাচক কমিটিকে স্বাগত জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি, আমি অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচক কমিটিকে স্বাগত জানাই এবং কোনো সন্দেহ নেই যে সীমিত সময় থাকা সত্ত্বেও তারা কার্যকরী এবং সাহসী সিদ্ধান্ত নেবে যা আমাদের নিউজিল্যান্ড সিরিজে একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক দল তৈরি করতে সাহায্য করবে।

          শেঠি বলেন, শহিদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোনো ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে মডার্ন ক্রিকেটে সবচেয়ে যোগ্য। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।

          এদিকে তার প্রতি বিশ্বাস দেখানোর জন্য শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি, পিসিবি ম্যানেজমেন্ট কমিটি এই দায়িত্ব আমাকে দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখব না।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত