শিরোনাম
জয়-পুতুলসহ পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
দ্বোধনের ৯ দিনের পর পারিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি।
পরে পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এসে পৌঁছান। এরপর সকাল ১১টা ২০ মিনিটে তিনি গোপালগঞ্জ সদরে পৌঁছেছেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা ছিলেন। এদিন দুপুর পৌনে ১২টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মগফেরাত কামনা করে দোয়া পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাটগাতী মধুমতি নদীতে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত দৃষ্টি নন্দন ঘাটলা ঘুরে দেখার কথা রয়েছে। সেখান থেকে মধুমতি নদীতে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের কথা রয়েছে বলে জানা গেছে। পরে তিনি নিজ বাসভবনে অবস্থান করে বিকেলে হেলিকপ্টারে ঢাকার ফিরবেন।
এদিনে টুঙ্গিপাড়ায় আসার পথে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।
নতুন যানবাহন কেনা বন্ধ, বৈঠকের সম্মানীও পাবেন না সরকারি কর্মচারীরা
খরচ করার দিক থেকে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে সরকার। এর অংশ হিসেবে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তিনটি আলাদা পরিপত্র জারি করেছে। এর মধ্যে সব ধরনের নতুন গাড়ি কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন কমিটি বৈঠকে অংশ নিলে সরকারি কর্মচারীরা এত দিন যে সম্মানী পেতেন, তা–ও বন্ধ করে দেওয়া হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পের ব্যয় করতে হবে গুরুত্ব অনুযায়ী। পরিপত্রগুলোয় কিছু খরচ স্থগিত ও কিছু সীমিত করতে বলা হয়েছে। আর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে।
তিনটি আলাদা পরিপত্রের একটি হচ্ছে পরিচালন ও উন্নয়ন বাজেটের কিছু ব্যয় স্থগিত ও হ্রাসকরণ। এতে বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে, সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে মোটরযান, জলযান ও আকাশযান। জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন ব্যয়, ভ্রমণ ব্যয়, অন্যান্য মনিহারি, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাব খাতে যে বরাদ্দ আছে, তার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। দেশের ভেতরে প্রশিক্ষণের ক্ষেত্রেও সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।
অন্য এক পরিপত্র এডিপিভুক্ত প্রকল্পের ব্যয় অগ্রাধিকার ভিত্তিতে করতে বলা হয়েছে। এ জন্য এ বি ও সি নামে তিনটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর চিহ্নিত প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে বলা হয়েছে।
বি শ্রেণির প্রকল্পের ক্ষেত্রে সরকারি অংশের ২৫ শতাংশ সংরক্ষিত রেখে অনূর্ধ্ব ৭৫ শতাংশ ব্যয় করা যাবে। তবে সি শ্রেণির প্রকল্পের অর্থ ছাড় আপাতত স্থগিত থাকবে।
এদিকে উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কমিটির সম্মানী বাবদ ব্যয়ও স্থগিত রাখার কথা বলা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন বাজেট ও নিজস্ব তহবিলের আওতায় বাস্তবায়নাধীন সব ধরনের প্রকল্প ও কর্মসূচির ক্ষেত্রে আর আমদানি বাবদ অর্থ ব্যয় করা যাবে না।
প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি), প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি), বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিপিইসি), বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) এবং বিভাগীয় বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিএসপিইসি)—এসব বৈঠকে অংশ নিয়ে সরকারি কর্মচারীদের সবাই এত দিন ভালো অঙ্কের সম্মানী পেয়ে আসছিলেন।
দুপুরে ঢাবির ‘ক’ ইউনিটের ফল, দেখবেন যেভাবে
আজ সোমবার (৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও ডিন অফিসে প্রদর্শিত করা হবে।
এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU>Space> KA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।
গত ১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনােলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ৩৩টি বিভাগ রয়েছে।
ডিগ্রি শিক্ষক নিয়োগের চাহিদা দিতে হবে এনটিআরসিএতে
বেসরকারি কলেজে ডিগ্রি স্তরে শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিকট সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষকে চাহিদা দিতে। জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এই চাহিদা দিতে হবে।
রবিবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রন্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সোনা মনি চাকমা।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি শিক্ষকদের এমপিওভুক্তি, ডিগ্রি তৃতীয় শিক্ষক নিয়োগসহ বেশ কিছু বিষয়ে মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনাকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন আইন ২০০৫ এর ১০ ধারা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত শিক্ষাপ্রতিষ্ঠান অধিভুক্তির রেগুলেশন ২০১৯ অনুযায়ী এনটিআরসিএর মাধ্যমে নিবন্ধন ছাড়া কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। তাই সভায় সিদ্ধান্ত হয় যে, ডিগ্রি স্তরে এনটিআরসিএর নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষকের চাহিদা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, গত ১ মার্চ অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সম্মতি রয়েছে।
এইচএসসি পরীক্ষা হতে পারে অক্টোবরে
পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী অক্টোবর মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রবিাবর (৩ জুলাই) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিসয়টি নিশ্চিত করেছেন সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগস্ট মাসে আয়োজনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগস্টে এসএসসি পরীক্ষা হলে অক্টোবরে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। তবে সবকিছু নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর।
তথ্যমতে, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর কথা ছিল গত ১৯ জুন, কিন্তু দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থগিত করা হয় এ পরীক্ষা।
এবারের পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে।
এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন।
গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে।
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার কারণে এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এখনও নেয়া সম্ভব হয়নি। গত বছর এসএসসি পরীক্ষা নেয়া গেলেও এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেয় সরকার।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য