শিরোনাম
পবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল
সাব্বির হোসেন, পবিপ্রবি প্রতিনিধিঃ আজ ( শুক্রবার) বিকাল ৫ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ,পবিপ্রবি শাখার উদ্দোগে আগামীকাল ৫ নভেম্বর (শনিবার) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রতিবাদ মিছিল ক্যাম্পাসের দ্বিতীয় গেট হতে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ঘুরে প্রথম গেটে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,পবিপ্রবি শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মী।
এ-সময় নেতারা বলেন সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করে তবে রাজপথে শক্ত হাতে তাদের প্রতিহত করা। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেওয়া হবে।
চীনের চিয়াংশি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নে ২ বাংলাদেশি নির্বাচিত
চীনের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান “চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে” প্রথম বারের মত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশের দুই শিক্ষার্থী বিজয়ী হয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম চেয়ারপারসন ও মাস্টার্স শিক্ষার্থী মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির ৩ প্রতিযোগীকে হারিয়ে এবং মোহাম্মদ আকবর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তারা মূলত আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক এ নির্বাচনটি ২ দফায় অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই ও নির্বাচনী বক্তব্য উপস্থাপন করা হয়। দ্বিতীয় ধাপে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে থাকেন।
চীনের অন্যতম শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টিতে ৪০০ বিদেশি শিক্ষার্থী পড়াশুনা করেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন বিদেশি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে কাজ করে থাকে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয় আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ২০২০- ২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রথম মেধাতালিকা প্রকাশ করেছে নিজস্ব ওয়েবসাইটে। রেজাল্ট বা ফলাফল দেখতে ভিজিট করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। শিক্ষার্থীদের ৭ -১২ অক্টোবরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (লিংক) প্রবেশ করে অনলাইনে ভর্তি নিশ্চিত করতে হবে।
ক ইউনিট-প্রথম স্থানের অধিকারী হয়েছে - সুমাইয়া আক্তার- যার গুচ্ছ ভর্তি পরীক্ষায় মার্ক ৮০.৫ খ ইউনিটে-প্রথম স্থানে আছে মো.আশিকুজ্জামান সৈকত-মার্ক ৭১.২৫। গ ইউনিটে ৮১.২৫ মার্ক নিয়ে প্রথম হয়েছে -আশিকুর রহমান হিমেল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪৯০ টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২০ জন।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সর্বোচ্চ আবেদন পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
মোট তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে আবেদন করেছে ১৭ হাজার ৩৫০ জন,সেই হিসেবে আসন প্রতি আবেদন সংখ্যা প্রায় ২৯ টি। মানবিক বিভাগের ‘খ’ ইউনিটে ৫৯০টি আসনের পরিবর্তে ৯৩৩৮ জন আবেদন করেছে এবং প্রতি আসনের জন্য প্রায় ১৬ জন আবেদন করেছে। বাণিজ্য শাখার শাখার ‘গ’ ইউনিটে ৩০০ আসনের জন্য আবেদন সংখ্যা ৪ হাজার ৭৫৩ টি, প্রতি আসনের জন্য আবেদন প্রায় ১৬টি।
টেকনাফে পাঁচ মানবপাচারকারী আটক
কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে পাঁচ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের জিম্মা থেকে অপহৃত মো. শাহেদ (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার মৃত হোছন আহমদের ছেলে মো. বেলাল (২০), মৃত আমির হামজার ছেলে আব্দুর রহমান (৫৫), মৃত হোছন আহমদের ছেলে আব্দুর রশিদ (২৭), হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর মো. কালুর ছেলে জাহাঙ্গীর আলম (২৬) ও আব্দুল হাকিমের ছেলে মো. জাহাঙ্গীর (১৯)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি টেকনাফের বিভিন্ন এলাকায় মানবপাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে এমন খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে মানবপাচারকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে পৃথকভাবে এই পাঁচ মানবপাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এসময় মানবপপাচারকারীদের জিম্মিদশা থেকে মো. শাহেদ (১৭) এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মানবপাচারকারীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন তিনি।
জবি ফিচার রাইটার্স: সেরা লেখকদের পুরস্কার বিতরণ
জবি প্রতিনিধি:'জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স' সংগঠনের অক্টোবর মাসের সেরা লেখক পুরস্কার বিতরণ করা হয়েছে। সেরা লেখক হিসেবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, "সাকিবুল ইসলাম", "রবিন আহমেদ রাজিন" এবং আফরোজা আক্তার।
শুক্রবার (৪ নভেম্বর) সংগঠনটির সমন্বয়ক সুবর্ণ আসসাইফ এবং সভাপতি আবির হাসান সুজন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন এ পুরস্কার বিতরণ করেন।
সেরা লেখকদের মধ্যে স্থান পেয়ে সাকিবুল ইসলাম জানান, 'আমাকে সেরা লেখকদের তালিকায় অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। পুরস্কার প্রাপ্তি সর্বদাই প্রফুল্লতা এনে দেয়, লেখালেখীর প্রতি আগ্রহ বাড়ায়। এমন একটি সংগঠনে থাকতে পেরে এবং সেরাদের তালিকায় থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।'
আফরোজা আক্তার বলেন, 'আমি অক্টোবর মাসে সেরা লেখকদের একজন নির্বাচিত হয়েছি ও পুরষ্কৃত হয়েছি, যেটা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দীর্ঘদিন। নিজেকে লেখনির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই তরুণদের উচিত এই স্বনামধন্য প্লাটফর্ম-এ যুক্তহওয়া।'
উল্লেখ্য যে, 'জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স' সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের লেখালেখি বিষয়ে সহযোগিতা করে উৎসাহ উদ্দীপনা জুগিয়ে আসছে। এবং শিক্ষার্থীদের লেখালেখীতে আগ্রহ বাড়াতে প্রতি মাসে তিনজন সেরা লেখক নির্বাচন করে পুরস্কার বিতরণ করে থাকে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য