ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নোবিপ্রবিতে আবেদন পড়েছে ৬৮ হাজার ১৪২

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২২ ১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক
নোবিপ্রবিতে  আবেদন পড়েছে  ৬৮ হাজার ১৪২

নোবিপ্রবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোবিপ্রবির তিনটি ইউনিটে ৬৮ হাজার ১৪২ জন। তবে আবেদন ফি পরিশোধ করেছেন ৩০ হাজার ৭৪৩ জন। আবেদনকৃতদের মধ্যে অধিকাংশই বিজ্ঞানের শিক্ষার্থী।

সূত্রের তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে সব মিলিয়ে আবেদন পড়েছে ২২ হাজার ৫৩৫টি। এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ২২ হাজার ৪টি, মানবিক গ্রুপ থেকে ১২২টি ও ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপ থেকে ৪০৯টি আবেদন জমা পড়েছে। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার ৯৮৬টি। এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ১৫ হাজার ৫৬৬টি, মানবিক গ্রুপ থেকে ৫ হাজার ২৬৬টি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩ হাজার ১৫৪টি আবেদন পড়েছে।

এছাড়া ‘সি’ ইউনিটে সব মিলিয়ে আবেদন পড়েছে ২১ হাজার ৬২১টি। এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ১৪ হাজার ৩৪টি, মানবিক গ্রুপ থেকে ৪ হাজার ২৩২টি ও ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপ থেকে ৩ হাজার ৩৫৫টি আবেদন জমা পড়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে নোবিপ্রবি ভর্তির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, নোবিপ্রবিতে এবার একজন শিক্ষার্থী শর্ত পূরণ হওয়া সাপেক্ষে গ্রুপ পরিবর্তন করে একাধিক অনুষদে আবেদন করতে পেরেছে। তবে এজন্য ওই শিক্ষার্থীকে একাধিক বার আবেদন ফি জমা দিতে হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপেই আবেদন করেছেন। সেজন্য আবেদন সংখ্যা বেশি হয়েছে। তবে আবেদন ফি পরিশোধ করেছেন ৩০ হাজার ৭৪৩ জন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সমাবর্তন চায় ইবাইস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ অক্টোবর, ২০২২ ১৬:৩৭
    নিজস্ব প্রতিবেদক
    সমাবর্তন চায় ইবাইস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

    সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীদের কাছে এক আবেগের নাম। সমাবর্তন মানে এক সাথে মিলিত হওয়া, বিদায়ী বেদনার মুহূর্ত, শিক্ষাজীবনের অর্জনের স্বীকৃতি প্রাপ্তির দিন। সমাবর্তনের আরেক নাম উল্লাস আর উদযাপন। সমাবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হয় যার ফলে সবার এই বাঁধভাঙ্গা আনন্দ। কিন্তু অনেকদিন থেকে এই আনন্দ থেকে বঞ্চিত ইবাইস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

    প্রতিষ্ঠার ২০ বছরে মাত্র একটি সমাবর্তন আয়োজন করেছে ইবাইস ইউনিভার্সিটি । প্রতিষ্ঠার ০৮ বছর পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১০ সালে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উপস্থিতিতে এ সমাবর্তন হয়। এরপর ১২ বছর পেরিয়ে গেলেও ২য় সমাবর্তন হয়নি।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত সমাবর্তন হয়। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রতিবছর ইবাইস ইউনিভার্সিটির সমাবর্তন করা উচিত। কিন্তু দুঃখের বিষয়ে প্রতি বছরতো দূরে থাক ১২ বছরেও একবার আয়োজিত হয় না।

    এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জাকারিয়া লিংকন বলেন অনতিবিলম্বে আমরা সমাবর্তনের আয়োজন করবো।

    এ বিষয়ে সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থী আদনান নুর বলেন, প্রথমত চাই দ্রুত সমাবর্তন করা হোক। দ্বিতীয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা আছে সেগুলোও সমাধান চাই৷ ইউজিসি ও শিক্ষামন্ত্রনালয়ের হস্তক্ষেপে দ্রুত সকল সমস্যা সমাধান চাই ৷

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইবির ভর্তিতে আবেদন পড়েছে ৪২ হাজার ৪২৯টি, প্রতি আসনে লড়বে ২১ জন

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ অক্টোবর, ২০২২ ১৬:৩৫
      নিজস্ব প্রতিবেদক
      ইবির ভর্তিতে আবেদন পড়েছে ৪২ হাজার ৪২৯টি, প্রতি আসনে লড়বে ২১ জন

      মোস্তাক মোর্শেদ ইমন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তিতে ২ হাজার ২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯টি। আসন প্রতি প্রতিযোগিতা করবে ২১ জন শিক্ষার্থী।

      রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া রাইজিং ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

      তিনি জানান, এ বছর ’এ’ ইউনিটে ৫ শত ৫০ আসনের বিপরীতে ২৪ হাজার ৩৪৩ টি, বি ইউনিটে ১ হাজার ২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও সি ইউনিট ৪ শত ৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন জমা পড়েছে।

      তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পেমেন্ট করলেও টেকনিক্যাল কারণে তা জমা হয় না। এরকম কেউ থাকলে আমাদের কাছে আবেদন জানালে আমরা বিবেচনা করবো। সেক্ষেত্রে আবেদন সংখ্যা বাড়তে পারে।

      এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) তে পাওয়া যাবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        প্রায় কোটি টাকা সমমূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

        নিজস্ব প্রতিবেদক
        ৩০ অক্টোবর, ২০২২ ৯:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        প্রায় কোটি টাকা সমমূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

        পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরে মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।

        বিজিবি জানায়, টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ সফিকুল ইসলাম, নায়েক মোঃ শফি কামাল (ভিআইপি) হাবিলদার মোঃ রহিম মিয়া সহ ১০ জনের সঙ্গীয় ফোর্স শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্ত এলাকার ৫০০ গজ ভিতরে এক বাড়ি থেকে পরিতাক্ত অবস্থায় কষ্টিপাথরে মূর্তি উদ্ধার করে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্ত টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

        এ দিকে শনিবার (২৯ অক্টোবর) সকালে পরীক্ষার জন্য ব্যাটালিয়নে নেয়া হয় মূর্তিটি।

        নীলফামারী- ৫৬ বিজিবির লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম উদ্ধারের বিষয়টি প্রতিবেদক শিশির আসাদকে নিশ্চিত করেন।

        এ দিকে বস্তুটির ওজন পাওয়া গেছে ৯৫ কেজি ৮০০ গ্রাম। যার মূল্য ৯৫ লক্ষ ৮৫ হাজার টাকা। জুয়েলার্সের কাছে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেলে জুয়েলার্স পাথরটি কষ্টি পাথর বলে নিশ্চিত করে। মূর্তিটি জাদুঘরে রাখার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইবিতে ফের সড়ক দূর্ঘটনা : গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ অক্টোবর, ২০২২ ২১:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          ইবিতে ফের সড়ক দূর্ঘটনা : গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী

          মোস্তাক মোর্শেদ ইমন,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনার শিকার হন ইবি শিক্ষার্থী। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল নাঈম অন্তু রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনার শিকার হয় বলে জানা যায়।

          শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিচারের দাবিতে ইবি সামনে প্রধান সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সংবাদ লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।

          প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্তু রাস্তা পারাপারের সময় দু'পাশে বাস দাড়িয়ে থাকায় বাস পার করে যেতেই দ্রুত গতিতে এক অটো এসে তাকে আঘাত করে এবং অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে তার মুখের উপর দিয়ে চলে যায়। দূর্ঘটনার পর অন্তুকে ইবি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

          পরবর্তীতে, অন্তুকে ইবি মেডিকলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ দূর্ঘটনায় অন্তুর চারটি দাঁত ভেঙেছে বলে জানা যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

          এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বান্ধবী মেহেরুন্নেসা মৌ বলেন, ইবিতে কিছুদিন আগেও এক শিক্ষার্থী ট্রাকের সাথে দূর্ঘটনায় আহত হয়। আজ আবারও একই ঘটনা ঘটেছে। ইবি সংলগ্ন মহাসড়কে দূর্ঘটনা বেড়েই চলছে। বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে না পারলে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বাড়বে। আমরা এই স্থানীয় সমাধান চাই। বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ির গতির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

          এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি অ্যাক্সিডেন্টের বিষয়ে জেনেছি। আহত শিক্ষার্থী কুষ্টিয়ায় চিকিৎসারত আছে। বড় স্পিডব্রেকার নির্মাণের বিষয়ে যাবতীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত