ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

কৃষকের ধান কেটে দিলেন নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নাঈম রহমান

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৩ ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
কৃষকের ধান কেটে দিলেন নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নাঈম রহমান

নোবিপ্রবি প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নোয়াখালীতে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে, গত ২৪ এপ্রিল ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী নাঈম রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মো. হাকিম মিয়া নামের এক কৃষকের ফসলি জমির ধান কেটে ঘরে তুলে দেন।

কৃষক মো. হাকিম মিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধান কাটা শ্রমিকদের মজুরি অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেশি। এ ছাড়াও ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নাঈম রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। মাননীয় প্রধানমন্ত্রীসহ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানাই।'

নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নাঈম রহমান বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ“ এই প্রতিপাদ্য মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভায়ের কথামত আজ সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে হাকিম ভাইয়ের কৃষি জমিতে যাই। ধান কেটে বাড়িতে পৌছে দেই। এতে হাকিম ভাই খুব খুশি হয়ে ছাত্রলীগের প্রশংসা করেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবির হলসমূহ খুলবে ২৯ এপ্রিল, ক্লাস শুরু ২ মে

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ এপ্রিল, ২০২৩ ১৮:৪৩
    নিজস্ব প্রতিবেদক
    ইবির হলসমূহ খুলবে ২৯ এপ্রিল, ক্লাস শুরু ২ মে

    পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী শনিবার (২৯ এপ্রিল) থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। একইদিনে সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেবে স্ব স্ব হল কর্তৃপক্ষ। এছাড়া, মঙ্গলবার (২ মে) থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। ওইদিন থেকেই পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এসব তথ্য নিশ্চিত করছেন।

    এর আগে গত ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। যতদিন দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঠিক ততদিনই আবাসিক হলসমূহ বন্ধ ছিলো।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এসএসসির কেন্দ্রে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু করা যাবেনা

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ এপ্রিল, ২০২৩ ১২:৯
      নিজস্ব প্রতিবেদক
      এসএসসির কেন্দ্রে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু করা যাবেনা

      প্রতিবছরের মতো আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা। এদিন থেকে প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত।

      অন্যদিকে আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ পরিস্থিতিতে যেসব প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সে প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

      তবে, যেদিন এসএসসি পরীক্ষা নেই সেদিন ওইসব প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করা যাবে।

      বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।

      শিক্ষা সপ্তাহের সূচি অনুযায়ী, ৬ ও ৭ মে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৩ ও ১৪ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২০ ও ২১ মে জেলা পর্যায়ের, ২৭ ও ২৮ মে বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিশ্ববিদ্যালয় পর্যায়ের উন্নয়নে পথপ্রদর্শক হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন : জবি উপাচার্য

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ এপ্রিল, ২০২৩ ১৪:১৮
        নিজস্ব প্রতিবেদক
        বিশ্ববিদ্যালয় পর্যায়ের উন্নয়নে পথপ্রদর্শক হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন : জবি উপাচার্য

        জবি প্রতিনিধি: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দনও জানানো হয়েছে।

        বুধবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ শুভেচ্ছা বার্তার বিষয়টি জানানো হয়েছে।

        শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, পাবনা জেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন একজন বহুমাত্রিক প্রভিভার অধিকারী সজ্জন ব্যক্তি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ ও দর্শনে বিশ্বাসী একজন মানুষ।

        আরও বলা হয়েছে, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর  নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় প্রতিরোধ মিছিলে তিনি নেতৃত্ব দেন এবং কারাবরণ ভোগ করেন। জেল থেকে বের হয়ে তিনি পড়াশুনা শেষ করে যোগ্যতার স্বাক্ষর রেখে বিসিএস জুডিসিয়াল সার্ভিসে যুক্ত হন। কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

        শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, একজন সুযোগ্য ব্যক্তি দেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দে উদ্বেলিত।

        উপাচার্য আরও বলেন, নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে পথ প্রদর্শক ও অর্থনৈতিক চলমান উন্নয়ন কার্যক্রমে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অনবদ্য প্রত্যয়ে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ইমদাদুল হক মহামান্য রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

        এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বীর মুত্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন।

        মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ার শিবরামপুরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

        ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগ ও পরবর্তীতে যুবলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। বঙ্গবন্ধু সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলে মো. সাহাবুদ্দিন সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়।

        ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন সাহাবুদ্দিন এবং ১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এ মামলায় আইন মন্ত্রণালয় থেকে কো-অর্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেন সাহাবুদ্দিন।

        বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেয়া সাহাবুদ্দিন ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সাহাবুদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা প্রেস ক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির জীবন-সদস্য।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিএল কলেজের পুকুরে ভাসমান মরদেহটি কলেজছাত্রের

          নিজস্ব প্রতিবেদক
          ২৬ এপ্রিল, ২০২৩ ৬:২০
          নিজস্ব প্রতিবেদক
          বিএল কলেজের পুকুরে ভাসমান মরদেহটি কলেজছাত্রের

          খুলনার বিএল কলেজের পুকুর থেকে উদ্ধার হওয়া ভাসমান মরদেহটি দৌলতপুর দিবা-নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো: নাইমুর রহমান তন্ময়ের। সে খালিশপুর নয়াবাটি এলাকার আমীর হোসেনের ছেলে।

          মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বিএল কলেজের মসজিদ সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

          দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ লাশটি দেখে থানায় ফোন দেয়। সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়। লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

          তিনি আরও বলেন, সিআইডির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় নিশ্চিত হই। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করি। মৃত ওই যুবক খুলনা দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গানবাজনা করতেন। তার মৃত্যু কীভাবে হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত