ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

যবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২২ ১৬:৪২
নিজস্ব প্রতিবেদক
যবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শিরিন নিগার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনী তফসিল ও যবিপ্রবি শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৬ নং ধারা অনুযায়ী ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে মোট ৭ টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একজন করে মোট ছয়জন নির্বাচিত হবেন। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে পাঁচ জন প্রার্থী নির্বাচিত হবেন।

নির্বাচন উপলক্ষে ৫ ডিসেম্বর (সোমবার) খসড়া ভোটার তালিকা ও ৭ ডিসেম্বর (বুধবার) চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।১০ ডিসেম্বর (শনিবার) থেকে ১২ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহনের কাজ চলবে। মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং মনোনয়ন পত্র প্রত্যাহার সাপেক্ষ ১৪ ডিসেম্বর (বুধবার) বেলা ০২:৩০ ঘটিকায় চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রের জন্য সভাপতি পদের জন্য ৪,০০০(চার হাজার টাকা) এবং সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩,০০০(তিন হাজার টাকা) নির্ধারন করা হয়েছে। সহ-সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের জন্য ২,৫০০ (দুই হাজার পাঁচশত টাকা) ও সদস্য পদের জন্য ২,০০০(দুই হাজার টাকা) নির্ধারন করা হয়েছে।

ভোট কেন্দ্র হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিকে নির্ধারন করা হয়েছে। ভোট গ্রহন চলবে ১৮ই ডিসেম্বর (রোববার) সকাল ১০ঃ৩০ ঘটিকা থেকে বলা ১ঃ৩০ ঘটিকা পর্যন্ত। এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) শিক্ষক সমিতি-২০২২ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ড. আশরাফুজ্জামান জাহিদ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সমন্বয় সভা

    নিজস্ব প্রতিবেদক
    ৫ ডিসেম্বর, ২০২২ ১৬:৫
    নিজস্ব প্রতিবেদক
    ইবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সমন্বয় সভা

    ইবি প্রতিনিধি : জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩ এর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২.০০ টায় প্রশাসনিক ভবনের ৩য় তলায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের নিমিত্তে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক গ্রাহক সেবার মান সহজিকরণ এবং সিটিজেন চার্টার বাস্তবায়ন ও তা নিশ্চিত করার জন্য সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে দপ্তর প্রধানগনের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।

    সিটিজেন চার্টার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসাবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান উপস্থিত ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ঢাবি’র সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

      নিজস্ব প্রতিবেদক
      ৫ ডিসেম্বর, ২০২২ ১২:৫৭
      নিজস্ব প্রতিবেদক
      ঢাবি’র সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

      ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ০৩ ডিসেম্বর ২০২২ শনিবার উপাচার্য ভবন লনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

      ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের কাছে জাতির প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

      উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থেকে মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পারিবারিক ও নৈতিক মূল্যবোধ ধারণ এবং পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

      অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সংঘর্ষের পর মুছে ফেলা হলো চবির আবাসিক হলের সব চিকা

        নিজস্ব প্রতিবেদক
        ৫ ডিসেম্বর, ২০২২ ১০:৪১
        নিজস্ব প্রতিবেদক
        সংঘর্ষের পর মুছে ফেলা হলো চবির আবাসিক হলের সব চিকা

        সাইফুল মিয়া, চবিঃ দেয়ালে চিকা মারাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর হলের দেয়াল থেকে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপগুলোর চিকা মুছে ফেলা হয়েছে।

        রোববার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে দেয়ালের চিকাগুলো মুছে দেওয়া হয়।

        এ ব্যাপারে চবির সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, চিকা মারা নিয়েই যেহেতু সংঘর্ষের সূত্রপাত তাই সংঘর্ষের পরেই আমরা ঘোষণা দিয়েছিলাম, হলের সকল চিকা মুছে দিবো। এ ঘটনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা চিকাগুলো মুছে দেয়া হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

        জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের দেয়ালজুড়ে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ গ্রুপ বিজয়ের অনুসারীরা চিকা মারেন প্রায় এক বছর আগে।

        এদিকে এ এফ রহমান হলে বিজয় গ্রুপের পর আধিপত্য জানান দিতে অপর এক উপগ্রুপ ভিএক্স গত বৃহস্পতিবার চিকা মারতে শুরু করলে বিজয় গ্রুপের অনুসারীরা ভিএক্সের চিকা মুছে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

        এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে বিজয় ও ভিএক্সের অনুসারীদের মধ্যে ৪ ঘঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে অন্তত ২৩ জন আহত হন এবং হলের প্রায়ই অর্ধশতাধিক কক্ষ ভাংচুর করা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নিটারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

          নিজস্ব প্রতিবেদক
          ৪ ডিসেম্বর, ২০২২ ২৩:২
          নিজস্ব প্রতিবেদক
          নিটারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

          নিটার প্রতিনিধি: ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিচার্স (নিটার) ক্যাম্পাস মাদক মুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের হুশিয়ার করেছেন নিটার প্রশাসন।

          রবিবার (৪ ডিসেম্বর) নিটারের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জুনাইবুর রশীদ সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ হুশিয়ারি দেয় নিটার প্রশাসন। যেখানে নিটার ক্যাম্পাসে মাদকের ব্যাবহার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে বলে শঙ্কা জানানো হয়। তাই উক্ত অফিস আদেশের মাধ্যমে নিটারের সকল শিক্ষার্থীদের মাদকের ব্যাবহার রোধ করার জন্য হুশিয়ার করা হয়।

          এই অফিস আদেশের মাধ্যমে বলা হয় যদি কাওকে মাদক সহ হাতে-নাতে কিংবা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কারো বিরুদ্ধে মাদক সেবন কিংবা বাহনের প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। এবং তাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপার্দ করা হবে বলে হুশিয়ার করা হয়।

          এটাও জানানো হয় নিটার প্রক্টরিয়াল টিম এ বিষয়ে নিয়মিত নজরদারি করছেন। পরিশেষে নিটার ক্যাম্পাসে মাদক মুক্ত নির্মল পরিবেশ তৈরীর লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত