শিরোনাম
ড্রোন দিয়ে সার্বিয়ার ওপর গোয়েন্দাগিরি ব্রাজিলের?
ড্রোন উড়িয়ে সার্বিয়ার ওপর গোয়েন্দাগিরি চালিয়েছে ব্রাজিল!
খবরটা হঠাৎ করেই সামনে আসে। যদিও এর সত্যতা নিশ্চিত করতে পারেননি স্বয়ং সার্বিয়ান কোচ দ্রাগান স্টইকভিচ। তিনি অবশ্য এমন খবরে বেশ অবাক! তার মতে ব্রাজিল কেন এমনটা করতে যাবে? তাঁর সাফ কথা।
আজ রাতে লুসাইল স্টেডিয়ামে (বাংলাদেশ সময় রাত একটা) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছেন নেইমার-রাফিনিয়া-ভিনিসিয়ুসরা-রিচার্লিসন। যদিও এখন পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়ে তেমন কোনো আভাস দেননি ব্রজিলের কোচ তিতে।
তবে হঠাৎ করেই গুজব রটেছে, ব্রাজিল না কি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে। কিন্তু সার্বিয়ান কোচ স্টইকভিচ মনে করেন, এমন গোয়েন্দাগিরি যদি ব্রাজিল করেও থাকে, তাতে তাদের লাভ খুবই সামান্য। এমন কিছু ঘটার আশঙ্কা অবশ্য উড়িয়েই দিয়েছেন এই কোচ।
আল রাইয়ানের আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে রাস্তার এপার-ওপারে ব্রাজিল আর সার্বিয়ার বেজ ক্যাম্প। কেউ কারও চেয়ে খুব দূরে নেই। সার্বিয়ান কোচ স্টইকভিচ ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।’
গোটা বিষয়টিকেই গুজব মনে করেন স্টইকভিচ, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’
ইবিতে 'বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২২' শুরু
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট ক্লাবের আয়োজনে 'বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২২' শুরু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান। এসময় সংগঠনটির সভাপতি শাহীনুর ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ বুলবুল, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল মান্নান মেজবাহ, ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগ, বিপুল হুসাইন খান ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম সহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি শাহীনুর ইসলাম ফিরোজ বলেন, 'মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করি। পাশাপাশি মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। কারণ খেলাধুলা মাদকাসক্তি থেকে দূরে থাকতে সহযোগিতা করে।'
অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, 'ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করার মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।'
উল্লেখ্য, টুর্নামেন্টেটির স্পন্সর সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং ও বিশ্ববিদ্যালয় নার্সিং (প্রাইম)।
পরীমনির দুঃখ কমাতে আর্জেন্টিনার জার্সি পরলেন রাজ!!
হালের আলোচিত নায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক, এটা কমবেশি সবারই জানা। তিনি চান, এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠুক। তবে পরীমনির স্বামী সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ ব্রাজিলের সমর্থক। কিন্তু আজ আর্জেন্টিনার জার্সি পরা তাঁর একটি স্থিরচিত্র পরীমনি তাঁর ফেসবুকে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে!’
https://therisingcampus.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%a4/
সৌদি চমক: ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারালো সৌদি আরব
স্রোতের বিপরীতেই ঘটল ঘটনা। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরি খেলছে তাদের সঙ্গে। সৌদি আরবের জালে মেসির গোলের পর গুনে গুনে আরও তিন বার বল জড়িয়েছে তার দল। তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয় ১-০ গোলে এগিয়েই। বাকি তিনটি গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়।
দ্বিতীয়ার্ধে খেলার দৃশ্যপট যেন জাদুর মতো পাল্টে গেল। একের পর এক অ্যাটাক শুরু হলো সৌদির তরফ থেকে। বিরতির পর তিন মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান সৌদি আরবের ফরোয়ার্ড সালেহ আলসেহরি (১-১)।
ওই গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে।
তখনো সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি, ৫৩ মিনিটেই আবার গোল খেয়ে বসল অগোছালো আর্জেন্টিনা। স্ট্রাইকার সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায় ২-১ গোলে।
প্রথমার্ধে খেলাটা শেষ করে দিতে পারেনি আর্জেন্টিনা। তারই মাসুলটা দেয় দ্বিতীয়ার্ধে।
সেই ধাক্কা আর সামলে উাঠতে পারেনি আর্জেন্টিনা। ফুটবল বিশ্ব দেখলো সৌদি চমক। ফেবারিট আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করলো সৌদি আরব।
বশেমুরবিপ্রবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফিফা ওয়াল্ড কাপ-২০২২ পর্দা উঠেছে মরুর বুকে কাতারে।দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। ২০ নভেম্বর (রোববার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে ।
বাংলাদেশের মানুষের ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পরে পাড়া, মহল্লা, রাস্তার মোড়ে চলে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক, আড্ডা। এই তর্ক-বিতর্কের প্রধান কেন্দ্রবিন্দুতে থাকে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) 'আর্জেন্টিনা ফ্যান ক্লাব' কতৃক আর্জেন্টিনা সমর্থকেরা কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালি করেছে।জয় বাংলা চত্বর থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে স্লোগানে মুখরিত করে ক্যাম্পাস।এতে অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আর্জেন্টিনা সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ মিছিলের ঘোষণা লিখে পোস্ট করেন। যার ফলে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২.৩০ টায় আর্জেন্টিনা সমার্থকেরা ক্যাম্পাসে একত্রিত হতে থাকে।নিউ মার্কেট এলাকায় সবাই একত্রিত হলে (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুস্মিতা দাস সবার মুখে আর্জেন্টিনা পতাকা অংকন করেন।

দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে বাঁশি বাজিয়ে ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস অঙ্গন। পরে আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
শেখ রাসেল হলের সহকারী প্রভোস্ট ইমদাদুল হক সোহাগ বলেন,আর্জেন্টিনা সবসময় নান্দনিক ফুটবল খেলে। ২০১৪ বিশ্বকাপে মেসির স্বর্নালী ট্রফির কাছে গিয়ে ও ছোঁয়া হয়নি।মেসির শেষ বিশ্বকাপ হিসেবে এবার প্রিয় দলের প্রতি প্রত্যাশা থাকবে আকাশ চুম্বী।তিনি আর ও বলেন,শৈল্পিক ও নান্দনিক যাদু দিয়ে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে বলে প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন,আর্জেন্টিনা বিগত তিন বছরে ছত্রিশ ম্যাচ অপরাজিতা রয়েছে। বিগত ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে কেউ হারাতে পারে নি। তাতেই প্রমাণ হয় নতুন চমক দেখাবে আর্জেন্টিনা।আর্জেন্টিনা সমর্থক হিসেবে মেসির হাত ধরে বিশ্বকাপ জিতবে সেই প্রত্যাশা।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য