ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ডাকসু নির্বাচনের জন্য সুন্দর সময় প্রত্যাশা করি: ভিসি

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
ডাকসু নির্বাচনের জন্য সুন্দর সময় প্রত্যাশা করি: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনেক স্টেকহোল্ডার থাকে। শুধুমাত্র ছাত্র সংগঠনগুলো ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন করে বিষয়টা এমন না। সুধী সমাজ ও নাগরিক সমাজ সবারই আগ্রহ থাকে। সবারই সহযোগিতার প্রয়োজন হয়। সবকিছু মিলিয়ে এ নির্বাচনটি করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ সবসময় পাওয়া যায় না। স্থিতি থাকে না। আমরা প্রত্যাশা করবো সে ধরনের সুন্দর একটি পরিবেশ চলে আসবে। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটি সুন্দর সংস্কৃতি গড়ে উঠবে। আমরা সুন্দর সময় প্রত্যাশা করি।

এসময় ঢাবি ভিসি আরও বলেন, ডাকসু ও হল সংসদ খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম। এক বছরে আমি দেখেছি, শিক্ষার্থীরা খুব সুন্দর করে কাজ করেছে।

২৮ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ১১ মার্চ বর্তমান ভিসির সময়েই ডাকসু ও হল সংসদের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেল নির্বাচন বর্জন করে। নির্বাচনে ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া ২৩টি পদে জয়লাভ করে ছাত্রলীগ। ২৩ মার্চ নির্বাচিতরা দায়িত্ব নেন। গঠনতন্ত্র অনুযায়ী, ২০২০ সালের ২৩ মার্চ ডাকসুর মেয়াদ শেষ হয়েছে। বর্ধিত ৯০ দিনও শেষ হয় ২০ জুন। কিন্তু নতুন করে এখনো নির্বাচন দেয়নি প্রশাসন।

বেশ কয়েকজন ছাত্রনেতা জানান, বিশ্ববিদ্যালয় স্থিতিশীল রয়েছে। তারপরও কোন অদৃশ্য কারণে নির্বাচন দেয়া হচ্ছে না সেটি কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। আমরা শীঘ্রই ডাকসু ও হল সংসদ নির্বাচনের দাবি জানাই।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চতুর্থ ধাপে একাদশে ভর্তি আবেদন শুরু কাল

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৫
    নিজস্ব প্রতিবেদক
    চতুর্থ ধাপে একাদশে ভর্তি আবেদন শুরু কাল

    মাধ্যমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীরা চতুর্থ বা সর্বশেষ বারের মতো একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে। তৃতীয় পর্যায়েও যারা কলেজ পায়নি বা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হয়নি তাদের এ সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার।

    বিজ্ঞপ্তিতে এ ধাপকে সর্বশেষ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি এ পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে। তা ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলবে। আবেদনে শিক্ষার্থীদের অবশ্যই ১০টি কলেজে আবেদন করতে হবে বলে জানানো হয়। এর আগের তিন ধাপে ৫-১০টি কলেজ বাছাইয়ের বাধ্যবাধকতা ছিল।

    শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পর ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন আরো একবার গ্রহণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

    ১. যেসব শিক্ষার্থী আগে অবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি। ২. যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেলেও কোনো কারণে কলেজে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে পারেনি; কিংবা নিশ্চায়ন করতে পারেনি। ৩. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২১ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ৪র্থ পর্যায়ের কলেজ ভর্তির অনলাইন আবেদন করতে পারবে।

    একাদশের ভর্তি আবেদনের ঠিকানা: http://xiclassadmission.gov.bd. আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হয়ে রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের যাচাই-বাছাইয়ের পর মঙ্গলবার (১ মার্চ) রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে।

    ৪র্থ পর্যায়ে বাছাইকৃত শিক্ষার্থীরা আগামী বুধবার (২ মার্চ) থেকে পরদিন বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত কলেজ নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময় পাবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স-মাস্টার্সের ক্লাস শুরু শুক্রবার

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫১
      নিজস্ব প্রতিবেদক
      উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স-মাস্টার্সের ক্লাস শুরু শুক্রবার

      বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে। প্রত্যেক সপ্তাহের শুক্র ও শনিবার অনলাইনে এই ক্লাস পরিচালিত হবে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

      বাউবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার বছর মেয়াদি বিএ ও বিএসএস (অনার্স) এবং এলএলবি (অনার্স) প্রথম সেমিস্টার, এমএ এবং এমএসএস (প্রথম ও শেষ পর্ব) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ২৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হচ্ছে।

      সূচিতে প্রতিটি ক্লাসের জন্য ৫৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন বিরতিহীনভাবে ৫টি ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের স্বার্থে তাদের সঙ্গে আলোচনা করে কোর্স শিক্ষকরা নির্ধারিত সূচি পরিবর্তন করতে পারবেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবি’র ১৩ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪৭
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবি’র ১৩ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

        উচ্চশিক্ষার উদ্দেশে বিদেশে গিয়ে নির্দিষ্ট সময়ে চাকরিতে না ফেরার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৩ জন শিক্ষকের পদ শূন্য ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী এসব পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

        বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাবি’র সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির (সিন্ডিকেট) সভায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ‘১৩ জন শিক্ষকের কাছে ঢাবি’র আর্থিক পাওনা রয়েছে, যার পরিমাণ সর্বনিম্ন ৯ লাখ এবং সর্বোচ্চ ৫৩ লাখ টাকা। পাওনা আদায়ের চেষ্টা করায় এতদিন তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যায়নি।’

        তবে শূন্য পদ ঘোষিত ১৩ জন শিক্ষকের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি ঢাবি কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ হুমায়ূন কবির উল্লেখ করেন, ‘পাওনা আদায়ের জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করবো আমরা। আপাতত সিন্ডিকেটে অভিযুক্ত ১৩ জন শিক্ষকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।’

        জানা যায়, ২০১৫ সালে উচ্চশিক্ষার উদ্দেশে বিদেশে গিয়েছিলেন ঢাবি’র ওই ১৩ শিক্ষক। তবে যথাযথ সময়ে তারা চাকরিতে যোগ দেননি এবং বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করেননি।

        অধ্যাপক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, পাওনা টাকা পরিশোধ করলে ১৩ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময়ে দাফতরিকভাবে তাদের নাম জানিয়ে দেওয়া হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ক্লাস শুরু ২ মার্চ, একাদশের বই এখনও ছাপা শুরু হয়নি

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৩৮
          নিজস্ব প্রতিবেদক
          ক্লাস শুরু ২ মার্চ, একাদশের বই এখনও ছাপা শুরু হয়নি

          আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও একাদশ-দ্বাদশ শ্রেণির মূল চারটি বই এখনও ছাপা শুরু হয়নি। বইগুলো হচ্ছে—সাহিত্য পাঠ (গদ্য ও কবিতা), বাংলা সহপাঠ (উপন্যাস ও নাটক), ইংলিশ ফর টুডে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ইংরেজি ও বাংলা ভার্সন)।

          অভিযোগ উঠেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সংশ্লিষ্টরা বই ছাপার বিষয়ে গুরুত্ব না দেওয়ায় দেরিতে বই ছাপা শুরু করতে হবে কাজ পাওয়া মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানগুলোকে।

          সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বই ছাপার চূড়ান্ত আদেশ পায়নি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানগুলো। এনসিটিবি ছুটির দিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বই ছাপার অনুমোদন দেবে বলে জানা গেছে। তারপর বই ছাপা শুরু করবে মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানগুলো।

          এবার পাঁচটি লটে মোট বই ছাপতে হবে ৪২ লাখের বেশি। কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অগ্রণী প্রিন্টার্স, ব্রাইট প্রিন্টার্স, আনন্দ প্রিন্টার্স ও ফাহিম প্রিন্টার্স। অগ্রণী প্রিন্টার্স কাজ পেয়েছে দুই লট। গত ২২ ফেব্রুয়ারি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)। চুক্তি অনুযায়ী ১০ দিনের মধ্যে বই ছাপিয়ে বাঁধাই করে সারা দেশে সরবরাহ করতে হবে।

          তবে বই ছাপার চূড়ান্ত অনুমতি আজ বৃহস্পতিবারও (২৪ ফেব্রুয়ারি) পায়নি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠাগুলো। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ছুটির দিন চূড়ান্ত আদেশ পাবেন বলে আশা প্রকাশ করেছেন মুদ্রণ শিল্প মালিকরা।

          ব্রাইট প্রিন্টার্সের স্বত্বাধিকারী এস এম মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ২২ ফেব্রুয়ারি চুক্তি করেছি। চুক্তি অনুযায়ী দশ দিনে ৪২ লাখের বেশি বই সরবরাহ করতে হবে। আজ বইগুলোর ইনার ও কাভারসহ সবটা দিয়েছে এনসিটিবি। কাল অফিস খোলা রাখবে তারা। কাল প্রিন্ট অর্ডার দেবে এনসিটিবি। এনসিটিবি ফাইনাল প্রিন্ট অর্ডার না দেওয়া পর্যন্ত আমরা তো বই ছাপতে পারবো না। কাল যদি দেয় তাহলে আমরা দ্রুত ছাপতে পারবো। বই ছাপতে বেশি সময় লাগবে না। বই ছাপা হলে শিক্ষামন্ত্রী নতুন বই উদ্বোধন করবেন। ’

          কেন চুক্তিতে দেরি হলো জানতে চাইলে এস এম মহসিন বলেন, ‘করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ হয়ে গেলো। কবে খুলবে সেই অনিশ্চয়তায় হয়তো দেরি হয়েছে—এটি আমার ধারণা। ’

          আনন্দ প্রিন্টার্সের স্বত্বাধিকারী রাব্বানী জাব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ২২ ফেব্রুয়ারি চুক্তি করেছি, আজ সিডিতে বইয়ের প্রুফ জমা জমা দিয়েছি। এগুলো ফেরত এলে কালকের মধ্যে গোছাতে পারবো। বই ছাপতে বেশি সময় লাগবে না। আশা করি বই ছাপা সময় মতো সম্পন্ন হবে। ’

          নির্ধারিত সময়ে বই ছাপিয়ে সারা দেশে সরবরাহ করা সম্ভব হবে কিনা জানতে চাইলে রাব্বানী জাব্বার বলেন, আগামী ২ মার্চ যদি বই উদ্বোধন করা হয় তাহলে ৩ বা ৪ মার্চ থেকে সারা দেশে বই পাওয়া যাবে। ঢাকায় পরদিন থেকেই পাওয়া যাবে। আমাদের এক বছরে বই বাজারজাত করার কথা রয়েছে। ‘

          এনসিটিবি’র উৎপাদন নিয়ন্ত্রক ও অতিরিক্ত দায়িত্বে থাকা বিতরণ নিয়ন্ত্রক মো. সাইদুর রহমান বলেন, ‘আমাদের সব প্রস্তুতি ছিল। দেরি হয়েছে কবে একাদশের ক্লাস শুরু হবে এটি জানার জন্য। কোভিডের কারণে কবে উদ্বোধন করা যাবে তা ঠিক ছিল না। শুক্রবারের মধ্যে আমরা অনুমোদন দেবো। কোনও সমস্যা হবে না। ’

          তবে সংশ্লিষ্টরা বলছেন, শনিবার থেকে বই ছাপা শুরু হলেও সব বই ছাপা, বাইন্ডিং ও সরবরাহ করা ২ মার্চের মধ্যে সম্ভব নয়। কিছু বই ছাপিয়ে উদ্বোধন করা সম্ভব হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত