ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২২ ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বিস্তারিত আসছে...

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাবিতে অন্তত ১ হাজার আসন কমানোর উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক
    ৬ জানুয়ারি, ২০২২ ১৪:৫
    নিজস্ব প্রতিবেদক
    ঢাবিতে অন্তত ১ হাজার আসন কমানোর উদ্যোগ

    ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা অন্তত ১ হাজার কমিয়ে ৬ হাজারে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উচ্চশিক্ষাকে প্রয়োজন ও দক্ষতাভিত্তিক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর সঙ্গে আসনসংখ্যা সামঞ্জস্যপূর্ণ নয়—এমন সমালোচনা বেশ কিছুদিন ধরেই চলছে।

    শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা, গ্রন্থাগার–সুবিধা, শ্রেণিকক্ষ ও পরিবহন থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর চাপ রয়েছে। গত দুই দশকে অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ-ইনস্টিটিউট খোলা ও একই অনুপাতে অবকাঠামো না বাড়ায় এ অবস্থা তৈরি হয়েছে। অবকাঠামো বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘ভৌত মহাপরিকল্পনা’ প্রস্তুত করেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভৌত মহাপরিকল্পনার আগে একটি ‘একাডেমিক মহাপরিকল্পনা’ প্রস্তুতের আহ্বান জানান।

    এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসনসংখ্যা কমানোর উদ্যোগ নিল। ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা-সামর্থ্য এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসনসংখ্যা পুনর্নির্ধারণ’ বিষয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বিশেষ সভা হয়। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল ও অনুষদগুলোর ডিনরা উপস্থিত ছিলেন।

    সভা শেষে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিভাগ-ইনস্টিটিউট ও অনুষদগুলোর চাহিদা ও প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসনসংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। এ সুপারিশ অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনর্নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

    কত আসন কমবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেকারত্ব কমিয়ে আনার জন্য আসনসংখ্যা কমানোর উদ্যোগটি নেওয়া হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন যে সাত হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়, এত শিক্ষার্থী আর ভর্তি করা হবে না। প্রতি শিক্ষাবর্ষে ছয় হাজারের কিছু বেশি শিক্ষার্থী ভর্তি করা হবে। শ্রেণিকক্ষে যেন শিক্ষক ও শিক্ষার্থীদের মনোযোগ থাকে—এমন নানা বিষয় বিবেচনায় শিক্ষার্থীসংখ্যা পুনর্বিবেচনার এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আসনসংখ্যার বিষয়ে মতামত বিভাগগুলো থেকেই এসেছে। আজ অনুষদগুলোর ডিনদের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করলাম। এটি নিয়ে আরও আলোচনা হবে।’

    মাকসুদ কামাল বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনভিত্তিক উচ্চশিক্ষার ব্যবস্থা করবে। শিক্ষার্থীরা যে বিষয়ে পড়াশোনা করবেন, সেই বিষয়ের ওপর তাঁদের দক্ষতা যেন পরিপূর্ণ হয়, তার জন্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। শ্রেণিকক্ষের আকার অথবা আন্তর্জাতিক পর্যায়ে শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীরা যে অনুপাত হয়, সেই বিবেচনায় আমরা শিক্ষার্থীসংখ্যা নির্ধারণ করব। যেসব বিষয়ে শিক্ষার্থীসংখ্যা বাড়ানো দরকার, সেগুলোতে বাড়ানো হবে। অন্যদিকে যেসব বিষয়ে শিক্ষার্থীসংখ্যা কমানো দরকার, সেখানে কমানো হবে।’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদের অধীন ৮৩টি বিভাগ রয়েছে। এ ছাড়া রয়েছে ১৩টি বিশেষায়িত ইনস্টিটিউট। সর্বশেষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭ হাজার ১৪৮ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব বিভাগ-ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শাবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি চলছে

      নিজস্ব প্রতিবেদক
      ৬ জানুয়ারি, ২০২২ ১১:৫
      নিজস্ব প্রতিবেদক
      শাবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি চলছে

      ডোপ টেস্টের মাধ্যমে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের ভর্তি কার্যক্রম। বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম শুরু হয়।

      এদিন (৫ জানুয়ারি) বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে মেধা তালিকায় স্থান প্রাপ্ত ৩৫১ থেকে ৭৫০পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

      ভর্তি হতে আসা সিয়াম আহমদ সবুজ বলেন, ‘শাবিপ্রবিতে কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছে ছিল। তাই এখানে ভর্তি হতে এসেছি। আশাকরি ভর্তি হতে পারবো।’

      ঢাকা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী অভীসিক দাস বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে খুব ভালোই লাগছে। সকাল থেকে আগ্রহ নিয়ে বসে আছি পছন্দের সাবজেক্টে ভর্তি হতে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইতোমধ্যে শেষ হয়ে গেছে, আশাকরি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো।’

      বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমদিন মঙ্গলবার (৪ জানুয়ারি) বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছিলো। এতে ৯৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এদিকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ-১ ইউনিটে ৭৫১ থেকে ৯৫৫ এবং এ-২ ইউনিটে ১ থেকে ৩০ পর্যন্ত ডাকা হয়েছে। এরপর রোববার (৯ জানুয়ারি) বি ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১ থেকে ২৯৯ পর্যন্ত এবং সোমবার (১০ জানুয়ারি) বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১ থেকে ২২০ পর্যন্ত এবং ব্যবসায় বিভাগে ১ থেকে ৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর মঙ্গলবার (১১ জানুয়ারি) কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন।

      এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে শিক্ষার্থীদের ভর্তি করাচ্ছি। এবারো শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে ভর্তি করা হচ্ছে।’ পরিশেষে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

      ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবারে গুচ্ছ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বর যোগ করা হচ্ছে না। ভর্তি সংক্রান্ত আরও তথ্য https://admission.sust.edu.bd পাওয়া যাবে। এবারে শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন আবেদন করেছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৩৮ হাজার শিক্ষক নিয়োগ লকডাউন হলে ভেরিফিকেশন কার্যক্রম পেছাবে

        নিজস্ব প্রতিবেদক
        ৬ জানুয়ারি, ২০২২ ১১:২
        নিজস্ব প্রতিবেদক
        ৩৮ হাজার শিক্ষক নিয়োগ  লকডাউন হলে ভেরিফিকেশন কার্যক্রম পেছাবে

        দেশে করোনাভাইরাইসের সংক্রমণ বাড়লে আবারও লকডাউন দেয়া হবে। আর লকডাউন হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজারের বেশি শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম পেছাবে।

        স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। দেশের প্রায় সব জেলায় ভেরিফিকেশন কার্যক্রম চলমান রয়েছে । দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করার জন্য সংশ্লিষ্ট গোয়েন্দা শাখাকে নির্দেশ দেয়া হয়েছে।

        সূত্র আরও জানায়, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে ভেরিফিকেশন কার্যক্রম পিছিয়ে পড়বে। কেননা লকডাউন দেয়া হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। এই অবস্থায় ভেরিফিকেশন কার্যক্রম স্থগিত হয়ে যাবে।

        নাম প্রকাশে অনিচ্ছুক সুরক্ষা সেবা বিভাগের এক কর্মকর্তা জানান, সরকার যদি আবার লকডাউন ঘোষণা করে তাহলে তো ভেরিফিকেশন কার্যক্রম চলমান রাখা সম্ভব হবে না। কেননা আগে জীবন, পড়ে জীবিকা।

        এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা বলছেন, লকডাউন হলে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমে ধীরগতি আসবে। তবে সে ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেটিই প্রত্যাশা থাকবে।

        এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসি সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করার জন্য আমরা সময় সুরক্ষা সেবা বিভাগের সাথে যোগাযোগ রাখছি। তারাও এ বিষয়ে আন্তরিক।

        লকডাউন হলে ভেরিফিকেশন চলমান থাকবে নাকি বন্ধ হয়ে যাবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেভা বিভাগ বলতে পারবে। বিষয়টি তাদের হাতে।

        এর আগে গতকাল মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, লকডাউন দেওয়া হবে কি না, পাশের দেশে (ভারতে) তো দিয়েছে। আমরা সেই চিন্তা এখনো করছি না। যদি অবস্থা আওতার বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি স্থল, নৌ ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। কোয়ারেন্টাইনের ক্ষেত্রে পুলিশ পাহারা বসানো হবে। এবিষয়ে দৃষ্টি দিতে বলা হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          লোভের কারণে পা পিছলে পড়ে যেয়ো না— ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী

          নিজস্ব প্রতিবেদক
          ৬ জানুয়ারি, ২০২২ ১০:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          লোভের কারণে পা পিছলে পড়ে যেয়ো না— ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্রলীগকে বলি, তোমরা নিজেদেরকে গড়ে তুলবে একজন আদর্শবান কর্মী হিসেবে। খেয়াল রাখবে, কোনো লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেয়ো না। নিজেদের শক্ত করে সততার পথে এগিয়ে যাবে। সংগঠনকে শক্তিশালী করবে এবং জাতির পিতার আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে। আর সেভাবেই নেতৃত্ব গড়ে উঠবে।’

          প্রধানমন্ত্রী গতকাল বুধবার (৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগের অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে কোনোভাবেই বিভ্রান্তির পথে না গিয়ে পাঠে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনশক্তি হিসেবে এখন থেকেই নিজেদের গড়ে তুলতে হবে।’

          প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের উদ্দেশে আরো বলেন, মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব। এটাই রাজনৈতিক নেতাদের কাজ এবং তা ছাত্রলীগকে মনে রাখতে হবে। জাতির পিতার বলে যাওয়া কথা ‘মহান অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার’, সে কথা ছাত্রলীগকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কাজেই আমাদের ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে মনে রাখতে হবে, তারা কেউ যেন বিভ্রান্ত না হয়। সন্ত্রাস এবং জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয়। দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না হয়। নিজেদের এসবের ঊর্ধ্বে রেখে দেশ যেন শান্তির পথে, উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।’

          সরকারপ্রধান বলেন, ‘আমাদের দল গণমানুষের দল, অধিকারহারা মানুষের কথা বলেই এই সংগঠন তৈরি। এই গর্বটা থাকতে হবে কিন্তু সেটা যেন আবার অহমিকায় পরিণত না হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে, বিনয়ী হতে হবে। আর দেশের মানুষকে ভালোবাসতে হবে।’

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগ, আওয়ামী লীগসহ আমাদের সহযোগী সংগঠনের নেতাদের সবাইকেই এ ব্যাপারে সজাগ থাকতে হবে, যাতে আবার কোনো হায়েনার দল এসে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।’

          অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা মঞ্চে উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অনুষ্ঠান পরিচালনা করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত