ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

জুলাই অভ্যুত্থানে হামলার বিচার দাবিতে বৃষ্টিতে ভিজে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানে হামলার বিচার দাবিতে বৃষ্টিতে ভিজে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি )নারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকেলে পাঁচটার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ আমাদের ওপর হামলা করেছে।কিন্তু আমরা এখনো সে বিচার পাইনি। আমাদের ভাবতে অবাক লাগছে তারা ক্যাম্পাসে এখনো নির্ধিধায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি তাদের সাথে আমরা একসাথে ক্লাস ও করছি। প্রশাসন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।

গত ১৮ জুলাই ছাত্রলীগের হামলার শিকার হওয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী হাসনা হেনা বলেন, আমাদের এলাকায় সর্বপ্রথম আমি নারী শিক্ষার্থী হিসেবে হামলার শিকার হই। আমাকে রড দিয়ে একাধিক বার প্রহার করে ছাত্রলীগ। হামলার পর ও এসব সন্ত্রাসী আমাদের এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।

ঢাবি অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেরিন আক্তার সকাল বলেন, গত ১৫ জুলাই আমি ভিসি চত্বরে অবস্থান করছিলাম। আমি আন্দোলনেও সেদিন ছিলাম না। হটাৎ ছাত্রলীগ ভিসি চত্বরে আমাদের ওপর হামলা চালায়। বেশ কয়েকজন নেতা কর্মী আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে রড দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে। আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর জ্ঞান ফিরলে আমি দেখি ঢাকা মেডিকেলে ভর্তি। জুলাই বিপ্লবের পর ও কিভাবে ছাত্রলীগ দিব্যি আমাদের ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। তাদের বিরুদ্ধে এখনো কেনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুঃখের বিষয় এখনো তাদের সাথে আমাদের ক্লাস করতে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের হামলায় ও সংঘর্ষে নারী শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বশেফমুবিপ্রবির প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্বে সাইফুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৪৫
    নিজস্ব প্রতিবেদক
    বশেফমুবিপ্রবির প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্বে সাইফুল ইসলাম

    বশেফমুবিপ্রবি প্রতিনিধি: জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। ২৫ সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য যোগদান না করা পর্যন্ত সাময়িকভাবে একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।’

    জানা যায় , গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতার সৃষ্টি হয়। এরপর ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ও অন্যান্যদের আলোচনার মাধ্যমে মো. সাইফুল ইসলামকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তাব করে এবং প্রস্তাবটি ইউজিসি বরাবর পাঠানো হয়। পরে ইউজিসি মো. সাইফুল ইসলামকে এই দায়িত্ব পালনের জন্য অনুমতি প্রদান করেন।

    সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম দ্যা রাইজিং ক্যাম্পাসকে বলেন, “নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্ব পালন করব। আমি এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৪৩তম বিসিএস থেকে ১৩৮ জনকে মাধ্যমিকের সহকারী শিক্ষক নিয়োগ

      নিজস্ব প্রতিবেদক
      ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৪
      নিজস্ব প্রতিবেদক
      ৪৩তম বিসিএস থেকে ১৩৮ জনকে মাধ্যমিকের সহকারী শিক্ষক নিয়োগ

      ৪৩ তম বিসিএস থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৮ জন নন-ক্যাডার (দ্বিতীয় শ্রেণী) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগ ও পদায়নের আদেশ জারি করে।

      আদেশে প্রার্থীদের দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়।

      আলাদা আদেশে ভুগোল বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে পদে ৪৯ জন, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ করেছে ৩৪ জন, ভূগোল বিষয়ের সহকারী শিক্ষক পদে ৪০ জন এবং ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক পদে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

      নিয়োগ আদেশে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৮ জন প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও পদায়ন করা হলো।

      আগামী ৭ অক্টোবর সকাল ৯টায় নিয়োগপ্রাপ্তদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সরকারি মাধ্যমিক শাখায় আবশ্যিকভাবে যোগদান করতে হবে। অন্যথায় যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জাবিতে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: অভিঘাত ও উত্তরণ’ শীর্ষক সংলাপ

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২১
        নিজস্ব প্রতিবেদক
        জাবিতে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: অভিঘাত ও উত্তরণ’ শীর্ষক সংলাপ

        জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) উদ্যোগে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: অভিঘাত ও উত্তরণ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

        গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

        সংলাপে বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ডালিয়া বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নিয়ে পাঠ আলাদা হলেও আমাদের গন্তব্য এক। নতুন বাংলাদেশের অভিঘাত উত্তরণে ভিন্নমতকে সম্মান দিয়ে চলতে হবে। এছাড়া খেয়াল রাখতে হবে, জুলাই গণঅভ্যুত্থান যেন তথাকথিত ‘একাত্তরের চেতনা’ না হয়।’

        অ্যাক্টভিস্ট তুহিন খান বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে একটি গোষ্ঠী মানুষের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভাজন সৃষ্টি করছে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় যে যোগাযোগ বৈকল্য ছিলো তা আবারও ফিরে আসছে, যা চলমান থাকলে আন্দোলনের সফলতা নষ্ট হবে।’

        আইনজীবী মানজুর আল মতিন বলেন, ‘আন্দোলনের সময় নারী-পুরুষ, বিভিন্ন শ্রেণী ও পেশা নির্বিশেষে সকলে মানুষ হয়ে উঠেছিলো। এই ধারা অব্যাহত থাকা দরকার। আমরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আন্দোলনে অংশ নিয়েছি। তাই প্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। আমরা এখন স্বাধীনভাবে চলতে পারছি, কথা বলতে পারছি, এর থেকে রড় প্রাপ্তী আর কি হতে পারে?’ পরে তিনি কাজী নজরুল ইসলামের ‘বোধন’ কবিতা আবৃত্তি করেন।

        এ সময় জেইউডিও’র সাবেক সহ-সভাপতি ও টিআইবি’র উপ-সমন্বয়ক জাফর সাদিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, বিবিসি’র সাংবাদিক মুকিমুল আহসান হিমেল ও জেইউডিও’র সভাপতি তাপসী দে প্রাপ্তি প্রমুখ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি এবারও লটারিতে

          নিজস্ব প্রতিবেদক
          ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫
          নিজস্ব প্রতিবেদক
          মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি এবারও লটারিতে

          দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্যও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশির) অধীন বিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আগামী সপ্তাহে আদেশ জারি হতে পারে।

          শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-১) খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

          প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আগে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে প্রতি বছর এই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত