শিরোনাম
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
এদিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (৩১ মার্চ) অথবা পরদিন মঙ্গলবার (১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদ কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
মার্কিন পদকের জন্য মনোনীত জুলাই কন্যারা, প্রত্যাখ্যান উমামার
বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশি নারীদের এই পুরস্কারের জন্য মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ডস নামের এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ উমামা ফাতেমা।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় মান সময় দুপুর ১টায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্টেট ডিপার্টমেন্টে এই পদক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করবেন।
এতে আরও বলা হয়, এ নিয়ে ১৯ তম বারের মতো এই পদক দেওয়া হচ্ছে। আইডব্লিউওসি অ্যাওয়ার্ড বিশ্বের সেই নারীদের স্বীকৃতি দেয়, যারা প্রায়ই চরম ব্যক্তিগত ঝুঁকি ও আত্মত্যাগের বিনিময়ে ব্যতিক্রমী সাহস, শক্তি ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। ২০০৭ সাল থেকে স্টেট ডিপার্টমেন্ট ৯০ টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি নারীকে এই পুরস্কারে সম্মানিত করেছে। বিদেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ স্বাগতিক দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত মনোনীতদের নির্বাচন ও অনুমোদন করেন ঊর্ধ্বতন ডিপার্টমেন্ট কর্মকর্তারা।
বাংলাদেশি নারীদের এই পদক দেওয়ার বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, একদল সাহসী নারী ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রধান চালিকাশক্তি ছিলেন। হুমকি ও সহিংসতার পরও নিরাপত্তা বাহিনী ও পুরুষ বিক্ষোভকারীদের মাঝে দাঁড়িয়ে তারা অসাধারণ সাহস দেখিয়েছেন।
যখন তাদের পুরুষ সহকর্মীরা গ্রেপ্তার হন, তখন এই নারীরা ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকার সময়ও সেন্সরশিপের প্রচেষ্টাকে উপেক্ষা করে যোগাযোগ বজায় রাখা এবং বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবনী উপায় খুঁজে বের করেন। অনিশ্চয়তার মধ্যে এই নারীদের সাহস ও নিঃস্বার্থতা ছিল সাহসের সঠিক সংজ্ঞা।
এদিকে, বাংলাদেশের নারীরা এই পদক পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘অসীম সাহসিকতার প্রতীক আমাদের জুলাই কন্যাদের প্রতি, ২০২৫ সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় তোমাদের সবাইকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
অপরদিকে, এই পুরস্কার প্রত্যাখ্যান করে হাসিনাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘নারী আন্দোলনকারীদের কালেকটিভ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য এওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে।’
উমামা ফাতেমা আরও বলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার (ভূমির অধিকার) থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম।’
সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, নোয়াখালী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নোয়াখালীর চারটি গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। রোববার (৩০ মার্চ) সকাল ৯ টায় দুই তিন উপজেলার ১০ টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেয় এই চার গ্রামের মুসল্লিরা।
জানা যায়, বড় পীর আবু মুহম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (রঃ) এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়নপুর, বসন্তবাগ ও ফাজিলপুর, রামভল্লবপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখে। এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা প্রায় ১০০ বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন।
গ্রামগুলো হলো, নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।
মসজিদ গুলো হলো, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদ, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর দায়রা শরিফ ও নোয়াখালী পৌরসভার হরিণারায়নপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ, খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাগীরি দায়রা শরিফে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
রশিদিয়া রহিমিয়া দরবার শরিফের ঈদের জামায়াতের ইমামতি করেন ইমাম হাফেজ মোবারক হোসেন রাকিব। তিনি বলেন, চাঁদ উঠার ওপর নির্ভর করেই রোজা রাখা এবং ঈদ উদযাপন করা হয়। পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেছে, শুধু বাংলাদেশ ছাড়া সৌদি আরবসহ সকল মুসলিম দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। এ কারণে আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (২৯ মার্চ) মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে।
আল অ্যারাবিয়া জানিয়েছে, মাগরিবের নামাজের পর দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষণের ভিত্তিতে চাঁদ দেখা পুনরায় যাচাই করে। এরপর ২৯ দিন রোজা রাখার পর পবিত্র মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়।
এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রমের কথা জানায়।
ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। সৌদি আরবে ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ শুরু হবে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঈদের ভোরে সৌদির সকল অঞ্চলের ১৫ হাজার ৯৪৮টিরও বেশি মসজিদ এবং ৩ হাজার ৯৩৯টি উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারগুলো ইসলামের সবচেয়ে আনন্দময় এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনটি উদযাপন করতে একত্রিত হবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইরানসহ অনেক দেশই ঈদের তারিখ ঘোষণা করেছে।
বিশ্বের বৃহৎ মুসলিম দেশে দেখা যায়নি ঈদের চাঁদ
শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এর ফলে ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
তারা বলেছে, “ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সে হিসেবে কালও রোজা থাকবে।
এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য