ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

শিক্ষার্থীদের করা ডিজাইনে তৈরি হবে নিটারের নতুন ছাত্রাবাস

নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২২ ২২:৪৪
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের করা ডিজাইনে তৈরি হবে নিটারের নতুন ছাত্রাবাস

নিটার প্রতিনিধি: ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে থাকা একমাত্র ছাত্রাবাসটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশকিছু দিন। এদিকে বগত দিনের তুলনায় ক্যাম্পাসে ছাত্রচাপ বৃদ্ধি পেতে থাকায় পুরাতন ছাত্র ভবন এবং বর্ধিত ছাত্রভবন-১ এর পক্ষে এই বিশাল ছাত্র চাপ সামলানো সম্ভব হচ্ছে না। যার ফলশ্রুতিতে নতুন ছাত্রাবাসের প্রয়োজন আরো প্রকট হয়েছে। এরই ধারাবাহিকতায় নিটার প্রশাসন নতুন ছাত্রাবাস নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৬ ডিসেম্বর নিটারের বর্তমান রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমে নিটারে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ইংরেজি বর্নমালা L আকৃতির পাঁচতলা বিশিষ্ট একটি এবং উক্ত পাঁচতলার পিছনে পুরাতন অধ্যক্ষ মহদয়ের ভবন অবধি অন্য একটি পাঁচতলা ভবনের 3D মডেলের আহ্বান করা হয়েছে।

অফিস আদেশে আরো মনে করে দেয়া হয় বিগত দিনে নিটারের মূলতোরনের ডিজাইন নিটারের অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারাই করা হয়েছিলো। যা নিটার গভর্নিং বডি কতৃক বহুল প্রশংসিত ও পুরষ্কৃতও হয়েছিলো। নিটার প্রশাসন এবারও এমনই সারা চান নিটারে অধ্যয়নরত এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে।

উক্ত ডিজাইন তৈরির জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্যের জন্য মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর, রোজ মঙ্গলবারের মধ্যে 3D মডেল প্রস্তুত করে নির্ধারিত মেইলে প্রেরনের আহ্বান করা হয়েছে। এবং নিটার অধ্যক্ষ মহোদয় কতৃক বাছাইকৃত সেরা ডিজাইন কে পুরষ্কৃত করা হবে বলে জানানো হয়েছে।

নিটারের ছাত্রাবাস নির্মানের লক্ষ্যে গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা। এবং ডিজাইন করতে সক্ষম এমন শিক্ষার্থীরা উক্ত দুইটি ভবনের ডিজাইন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে। নিটারের সাধারণ শিক্ষার্থীদের আশা ডিজাইনকৃত দুইটি ভবনের মাধ্যমে বহুদিন ধরে চলে আশা আবাসন সমস্যার সমাধান হবে নিটারে এবং নিটারে শিক্ষা গ্রহনের পরিবেশ আরো বৃদ্ধি পাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান কর্নার’ স্থাপনে ঐকমত্য

    নিজস্ব প্রতিবেদক
    ৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৭
    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান কর্নার’ স্থাপনে ঐকমত্য

    ঢাকার রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়ান ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার’-এর পরিচালক মি. ম্যাক্সিম ডোব্রোখোতোভ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

    এসময় বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান কর্নার’ স্থাপনের বিষয়ে তারা ঐকমত্য প্রকাশ করেন।

    এছাড়াও, তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অনান্য বিষয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম চালুর সম্ভাব্য দিকগুলো নিয়ে মতবিনিময় করেন। এ লক্ষ্যে শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ান ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তারা ফলপ্রসূ আলোচনাও করেন।

    উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় মি. ম্যাক্সিম ডোব্রোখোতোভকে আন্তরিক ধন্যবাদ জানান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পবিপ্রবি স্কুল এন্ড কলেজে (সৃজনী বিদ্যানিকেতন) বার্ষিক কবিতা উৎসব

      নিজস্ব প্রতিবেদক
      ৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৮
      নিজস্ব প্রতিবেদক
      পবিপ্রবি স্কুল এন্ড কলেজে (সৃজনী বিদ্যানিকেতন) বার্ষিক কবিতা উৎসব

      পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে(সৃজনী বিদ্যানিকেতন) “অন্তর মম বিকশিত কর’' এই স্লোগান দিয়ে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে কেন্দ্র করে বার্ষিক কবিতা উৎসব-২০২২ আয়োজিত হয়েছে।

      বুধবার( ৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কবিতা উৎসব-২০২২ এর উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

      পরবর্তীতে সকাল ১০টায় পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের(সৃজনী বিদ্যানিকেতন) এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অধ্যাপক লিটন চন্দ্র সেন এর সভাপতিত্বে কবিতা উৎসবের মূল আয়োজন শুরু হয়।

      এসময় কবিতা উৎসবে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী কবিতা, চিত্রাঙ্কন, নৃত্য এবং গান সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবিতা উৎসবে শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করতে অভিভাবকদেরও উক্ত অনুষ্ঠানে সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

      অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ.বি.এম মাহবুব মোর্শেদ খান, অধ্যাপক ড. জাহিদ হাসান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

      অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কবিতার চর্চা করলে ভাল মানুষ হতে পারবে। এসময় তিনি কাজী নজরুল এবং রবীন্দ্রনাথকে জানা এবং তাঁদের সাহিত্যকর্ম পাঠ করার উপদেশ দেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবিতে এন্টি র‍্যাগিং বিষয়ক প্রোগ্রাম

        নিজস্ব প্রতিবেদক
        ৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৭
        নিজস্ব প্রতিবেদক
        ইবিতে এন্টি র‍্যাগিং বিষয়ক প্রোগ্রাম

        ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এন্টি র‍্যাগিং বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। "জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩" এর অংশ হিসেবে বুধবার (০৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

        রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আল মামুন, মোঃ ওবাইদুল হক, মোঃ রিপোনুজ্জামান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস, বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার ড. মোঃ ইব্রাহীম হোসেন প্রমুখ।

        এন্টি র‍্যাগিং বিষয়ক এ প্রোগ্রামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রোগ্রামে বক্তারা র‍্যাগিং এর বিরুদ্ধে অবস্থান ও শুদ্ধাচার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইবি রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু

          নিজস্ব প্রতিবেদক
          ৭ ডিসেম্বর, ২০২২ ১৭:১০
          নিজস্ব প্রতিবেদক
          ইবি রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু

          ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের মধ্যবর্তী বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

          অনুষ্ঠানটি সকাল ১০ টায় জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ এবং স্কাউট পতাকা উত্তোলন করেন স্কাউট লিডার (আরএসএল) আমিনুল ইসলাম।

          জানা যায়, ০৭-০৯ ডিসেম্বর, ২০২২ইং পর্যন্ত তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হবে। রোভারদের অংশগ্রহণে হাইকিং, মহা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন, স্কাউট ওন সহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ কার্যক্রম শেষে অনুষ্ঠানের তৃতীয় দিনে সফলভাবে সকল কার্যক্রম সম্পন্নকারী রোভারদের দীক্ষানুষ্ঠান সমাপ্ত হবে। উক্ত অনুষ্ঠানে নবাগত ৫০ জন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট্স-এর সদস্যপদ লাভ করবে।

          এ সময় উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী , সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আব্দুর রাজ্জাক ও তারেক রেজা খান, দপ্তর সম্পাদক আবু তালহা আকাশ, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলছুম আক্তার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা শ্যামলী তানজিন অনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির হোসেন, ক্রিড়া সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম।

          সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ বলেন,'তিন দিনের দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে আমরা বিশ্ব স্কাউটের সাথে নিজেকে সম্পৃক্ত হওয়ার সুযোগ লাভ করি। তাই হাতে কলমে এই তিন দিনের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি'।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত