ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আওয়া লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২২ ০:৫৮
নিজস্ব প্রতিবেদক
আওয়া লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী মারা গেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। রোববার (১১ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সাজেদা চৌধুরীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

সাজেদা চৌধুরীর ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ১১ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৫
    নিজস্ব প্রতিবেদক
    রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

    সদ্য প্রয়াত ব্রিটেনের রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গেছে।

    রোববার পররাষ্ট্র সচিব জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী এবং ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডনে একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

      নিজস্ব প্রতিবেদক
      ১১ সেপ্টেম্বর, ২০২২ ২০:৩৬
      নিজস্ব প্রতিবেদক
      শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

      শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জন্য দেশের একলক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত ও নদীভাঙনের শিকার ৫২৫ জন ব্যক্তিকে ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

      শিক্ষামন্ত্রী আরো বলেন, মোবাইলফোনের গেম আসক্তি এবং করোনা পরিস্থিতিও শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। তবে এই থেকে পরিত্রাণের জন্য পাঠ্যক্রমে বাড়তি পড়াশোনার চাপও কমিয়ে দিয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু হচ্ছে। আশা করছি, এতে পরিস্থিতির অবশ্যই উন্নতি ঘটবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখতে অভিভাবকদের ভূমিকা রয়েছে।

      হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোই হ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দিন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আনোয়ার হোসেন জীবন প্রমুখ।

      অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করা ছাড়াও হাইমচরের চারটি ইউনিয়ন পরিষদ এলাকায় মেঘনায় ভাঙনের শিকার ৫২৫টি পরিবারকে সাড়ে ১২ হাজার টাকা করে মোট ৬৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        গুচ্ছ ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ, আবেদন বুধবার পর্যন্ত

        নিজস্ব প্রতিবেদক
        ১১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৫৪
        নিজস্ব প্রতিবেদক
        গুচ্ছ ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ, আবেদন বুধবার পর্যন্ত

        গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে কোনো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসেনি। এরপরও পুনর্নিরীক্ষণের আবেদনকারী কোনো শিক্ষার্থী যদি চান, তাহলে তাঁদের ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ দেবে কর্তৃপক্ষ। এ জন্য আগে পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে কেউ চাইলে উত্তরপত্র দেখতে আগামী বুধবারের মধ্যে আবেদন করতে হবে।

        আজ রোববার দেশের ২২টি সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাছিম আখতার এই তথ্য নিশ্চিত করেন।

        উপাচার্য নাছিম আখতার বলেন, কাল সোমবার থেকে আগামী বুধবার, মোট তিন দিন নির্দিষ্ট মেইল ঠিকানায় উত্তরপত্র দেখার জন্য আবেদন করা যাবে। ফিরতি ই–মেইলে উত্তরপত্র দেখানোর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

        উপাচার্য নাছিম আখতার আরও বলেন, আবেদন সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বরাবর করতে হবে। আবেদন পাঠাতে হবে uzzal@cse.jnu.ac.bd এই ই–মেইলে। উত্তরপত্র দেখানো হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। উত্তরপত্র সরাসরি দেখতে কোনো ফি দেওয়া লাগবে না।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          গুচ্ছ পরীক্ষার ওএমআর দেখতে পারবেন ভর্তিচ্ছুরা

          নিজস্ব প্রতিবেদক
          ১১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৩৩
          নিজস্ব প্রতিবেদক
          গুচ্ছ পরীক্ষার ওএমআর দেখতে পারবেন ভর্তিচ্ছুরা

          গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হয়েছে। একই সাথে বৃত্ত ভরাট সংক্রান্ত ভুল হওয়া ওএমআর শিটের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কারো ফলই পরিবর্তন হয়নি। এমনকি বৃত্ত ভরাট সংক্রান্ত ভুলেরও সমাধান হয়নি।

          শুক্রবার (৯ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পরপরই আবেদনকৃত শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়।

          জানা গেছে, ফল পুনর্নিরীক্ষা ও বৃত্ত ভরাটের জন্য মোট আবেদনের করেছিলেন এক হাজার ১৬৩ জন। এর মধ্যে এ ইউনিটে ৬৮৬ জন, বি ইউনিটে ২৪৫ জন এবং সি ইউনিটে ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের জন্য ভর্তিচ্ছুদের দুই হাজার টাকা পরিশোধ করতে হয়েছিল। তবে আবেদকৃতদের কারোই ফল পরিবর্তন হয়নি।

          প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃত্ত ভরাটের কারণে বাতিল হওয়া ওএমআরগুলো চার কারণে দেখা হয়নি। এর মধ্যে প্রথমটি হলো- কোনো শিক্ষার্থী ওএমআর শিটে সেট কোড না লিখলে সেই ওএমআর দেখা হয়নি। দ্বিতীয়ত কেউ যদি সেট কোড একবার লিখে পরবর্তীতে সেটি কেটে অন্য আরেকটি সেট কোড পূরণ করে তাহলে সেটিও দেখা হয়নি। তৃতীয়ত ওএমআর শিটের রোল নম্বর, সেট কোড অথবা কোনো কিছু ঘষামাজা করলে সেই ওএমআরও দেখা হয়নি। শেষ কারণ হিসেবে তারা জানিয়েছেন কোনো শিক্ষার্থী ওএমআর শিটে তার রোল নম্বর না লিখলে সেই ওএমআরও দেখা হয়নি।

          এদিকে ফল চ্যালেঞ্জ ও বৃত্ত ভরাট সংক্রান্ত ভুলের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের ওএমআর শিট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। এজন্য ইমেইলের মাধ্যমে একটি আবেদন করতে হবে।

          নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ কমিটির এক সদস্য বলেন, আগামীকাল সোমাবার (১২ সেপ্টেম্বর) ওএমআর দেখার আবেদন শুরু হবে। আবেদন করা যাবে বুধবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত আবেদন করা যাবে। ওএমআর শিট দেখার জন্য uzzal@cse.jnu.ac.bd মেইল ঠিকানায় আবেদন করতে হবে। ফিরতি ইমেইলে ওএমআর শিট দেখানোর দিনক্ষণ জানিয়ে দেয়া হবে। আবেদপত্র অবশ্যই টেকনিক্যাল কমিটির কনভেনার বরাবর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ওএমআর শিট দেখতে হবে।

          জানা গেছে, রোল এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।

          এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

          গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত