শিরোনাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরীর সুযোগ, আবেদন চলবে ৭ জানুয়ারী পর্যন্ত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় সম্প্রতী চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ টি পদে ২৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে নিম্নোক্ত পদসমূহে আবেদন করতে পারবে।
১. পদের নাম: মেডিকেল অফিসার। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২৩,০০০–৫৫,৪৭০ টাকা (গ্রেড–৮)
২. পদের নাম: পিও টু চেয়ারম্যান। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
৩. পদের নাম: পিও টু চিফ মেডিকেল অফিসার। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
৪. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)। পদসংখ্যা: ২। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
৫. পদের নাম: কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ২। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৬. পদের নাম: ক্যাটালগার। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৭. পদের নাম: লাইব্রেরি সহকারী। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: হিসাব সহকারী। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। পদসংখ্যা: ৩। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদের নাম: সেমিনার লাইব্রেরি সহকারী। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম: গাড়িচালক। পদসংখ্যা: ৪। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১২. পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ৪। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
১৩. পদের নাম: ওয়ার্ড বয়। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
১৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা: ৩। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
আবেদনের ফর্ম ও নিয়মাবলী (ক্লিক করুন) : https://iu.ac.bd/index.php/site/notice/NA==
আবেদনের শেষ তারিখ: ৭ জানুয়ারি, ২০২৩।
বিজ্ঞপ্তি দেখতে: এখানে ক্লিক করুন।
ইবি শিক্ষক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা!
ইবি প্রতিনিধি: আগামী ১৮ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওইদিন বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামী, বিএনপি ও জামায়াতপন্থী ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে ১ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশন সূত্রে, ড. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও ড. তপন কুমার জোদ্দারকে সাধারণ সম্পাদক করে আওয়ামীপন্থী শিক্ষকদের পূর্ণাঙ্গ প্যানেল, ড. এমতাজ হোসেনকে সভাপতি ও ড. ইদ্রিস আলীকে সাধরণ সম্পাদক করে বিএনপিপন্থী শিক্ষকদের পূর্ণাঙ্গ প্যানেল ও ড. আবু সিনাকে সভাপতি ও ড. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে জামায়াতপন্থীদের পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. খন্দকার তৌহিদুল আনাম ।
উল্লেখ্য, নির্বাচন পরবর্তী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ ও ১০ জন সদস্য নিয়ে আগামী ১ বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
ঢাকা কলেজে এবার শীতকালীন ছুটি ১৬ দিন
ঢাকা কলেজে আগামী ১৫ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। সবমিলিয়ে ঢাকা কলেজের ছাত্ররা পাচ্ছেন ১৬ দিনের শীতকালীন ছুটি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবস, যিশু খ্রিস্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষে কলেজের ক্লাস স্থগিত থাকবে।
একই সাথে তিনি জানান সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে। একই সঙ্গে ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম যথারীতি চলবে।
তবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কলেজের সব কর্মসূচিতে শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে বলেও জানান তিনি।
নানা আয়োজনে নোবিপ্রবিতে দুইদিনব্যাপী 'ইইই ডে' অনুষ্ঠিত
নোবিপ্রবি প্রতিনিধিঃ নানা আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুইদিনব্যাপী 'ইইই ডে-২০২২' অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।
দুইদিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল প্রজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন এবং লাইন ফলোয়িং রোবট কনটেস্ট ও গেমিং কন্টেস্ট প্রোগ্রাম, আইসিটি কুইজ, সার্কিট অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, স্কেভেঞ্জার হান্ট এবং সাইট সিয়িং। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে রবিবার(১১ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক ড. ফিরোজ আহমেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আশিকুর রহমান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুব্রত ভৌমিক এবং বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠিত হলো বিআরবিডি’র 'ম্যাপল ফর রিসার্চ' শীর্ষক ফ্রি ওয়ার্কশপ!
বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিগত দুই বছর ধরে নানা আঙ্গিকে অবদান রেখে যাচ্ছে “গবেষক হতে চাই: Be Researcher BD (BRBD)’ প্লাটফর্ম।
অলাভজনক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও টেকসই উন্নয়নসহ সকল বিষয়ের ওপর গবেষণাধর্মী কর্মসম্পাদনে সহায়তা করে থাকে। গবেষণা বিষয়ক বিভিন্ন বিষয়গুলোকে সবার কাছে সহজ করে তোলার জন্য প্লাটফর্মটি ইতোমধ্যে বেশ কিছু কোর্স ও লেকচার সিরিজের আয়োজন করেছে।
শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ এবং চাহিদার কথা বিবেচনা করে প্লাটফর্মটির পক্ষ হতে ‘Maple for Research (Math & Related Field) শীর্ষক ফ্রি ওয়ার্কশপ আয়োজন করা হয়। প্রায় ১৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উক্ত ওয়ার্কশপে রেজিষ্ট্রেশন করে। সুযোগ প্রাপ্তদের মধ্যে রয়েছে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স এর শিক্ষার্থীগণ।
গত ১১ ডিসেম্বর (রবিবার) জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি ‘Maple For Research’ ওয়ার্কশপটি সম্পন্ন হয়। সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত ৪ ঘন্টার অধিক সময়ের এই ওয়ার্কশপটিতে রিসোর্চ পার্সন হিসেবে ছিলেন হেমন্ত কুমার বর্মন (প্রভাষক, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং, বি.এসসি- অনার্স, এম.এসসি - ফলিত গণিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়)।
ওয়ার্কশপে Guest of Honor ছিলেন গবেষক হতে চাই : Be Researcher BD’ এর স্বপ্নদ্রষ্টা ও এই ওয়ার্কশপের সম্মানিত মেন্টর, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাবির হোসাইন।
শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ প্রদান, কোর্স শেষে গবেষণা সম্পন্ন করে রিসার্চ পেপার লেখা ও প্ল্যাটফর্মটির নানাদিক তুলে ধরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন এর সূচনাকারী মোঃ ছাবির হোসাইন। প্রশ্ন-উওর পর্ব শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন তিনি। ওয়ার্কশপটি পরিচালনা করেন BRBD প্লাটফর্মের ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর জনাব মোঃ রিয়াজ উদ্দিন (শিক্ষার্থী-এমএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা)।
ওয়ার্কশ ইন্সট্রাক্টর ও মেন্টর এর বরাতে জানা যায়, যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য প্রতিটি এপিসোড লেকচারসমূহ BRBD – এর ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্লাস সংক্রান্ত সকল তথ্য জানা যাবে ‘গবেষক হতে চাই’ – এর ফেসবুক পেজ ও গ্রুপ থেকে। যেকোনো ধরনের তথ্য জানতে যোগাযোগ করতে পারেন তাদের ইমেইলে (beresearcherbd@gmail.com)
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য